আল-কুরআন / ৪১

Fussilat

فصلت

৫৪ আয়াত

পাঠ সেটিংস
তিলাওয়াতMP3Quran
৪১:৩১

نَحْنُ أَوْلِيَآؤُكُمْ فِى ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَفِى ٱلْـَٔاخِرَةِ ۖ وَلَكُمْ فِيهَا مَا تَشْتَهِىٓ أَنفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَدَّعُونَ

We are your allies in the life of this world and in the Hereafter. You will have therein whatever your souls desire, and you will have therein whatever you ask for,

‘আমরা দুনিয়ার জীবনে তোমাদের বন্ধু এবং আখিরাতেও। সেখানে (জান্নাতে) তোমাদের জন্য থাকবে, যা তোমাদের মন চাইবে এবং সেখানে তোমাদের জন্য আরো থাকবে, যা তোমরা কামনা করবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৩২

نُزُلًا مِّنْ غَفُورٍ رَّحِيمٍ

as a hospitality from the All-Forgiving, the Most Merciful One.”

এটা পরম ক্ষমাশীল ও অতি দয়ালু আল্লাহর পক্ষ থেকে আপ্যায়নস্বরূপ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৩৩

وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَآ إِلَى ٱللَّهِ وَعَمِلَ صَـٰلِحًا وَقَالَ إِنَّنِى مِنَ ٱلْمُسْلِمِينَ

Who is better in speech than one who calls to Allah, does righteous deeds, and says, “I am one of the Muslims [submitting to Allah]”?

আর তার চেয়ে কার কথা উত্তম, যে আল্লাহর দিকে দাওয়াত দেয়, সৎকর্ম করে এবং বলে, ‘অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত?’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৩৪

وَلَا تَسْتَوِى ٱلْحَسَنَةُ وَلَا ٱلسَّيِّئَةُ ۚ ٱدْفَعْ بِٱلَّتِى هِىَ أَحْسَنُ فَإِذَا ٱلَّذِى بَيْنَكَ وَبَيْنَهُۥ عَدَٰوَةٌ كَأَنَّهُۥ وَلِىٌّ حَمِيمٌ

Good and evil are not equal. Repel evil with what is good; the one whom you have enmity with will become as if he were a close friend.

আর ভালো কাজ ও মন্দ কাজ সমান নয়। (মন্দকে) প্রতিহত করো এমন পন্থায় যা সর্বোত্তম; তখন দেখবে, তোমার ও যার মধ্যে শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৩৫

وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ٱلَّذِينَ صَبَرُوا۟ وَمَا يُلَقَّىٰهَآ إِلَّا ذُو حَظٍّ عَظِيمٍ

But none can attain this except those who are patient, and none can attain this except those who are greatly fortunate.

আর এটি তারাই লাভ করবে যারা ধৈর্যধারণ করবে, আর এর অধিকারী কেবল তারাই হয়, যারা মহা ভাগ্যবান।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৩৬

وَإِمَّا يَنزَغَنَّكَ مِنَ ٱلشَّيْطَـٰنِ نَزْغٌ فَٱسْتَعِذْ بِٱللَّهِ ۖ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

If you are prompted by Satan’s provocation, seek refuge with Allah, for He is indeed the All-Hearing, the All-Knowing.

আর যদি কখনো শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৩৭

وَمِنْ ءَايَـٰتِهِ ٱلَّيْلُ وَٱلنَّهَارُ وَٱلشَّمْسُ وَٱلْقَمَرُ ۚ لَا تَسْجُدُوا۟ لِلشَّمْسِ وَلَا لِلْقَمَرِ وَٱسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى خَلَقَهُنَّ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

Among His signs are the night and the day, the sun and the moon. Do not prostrate to the sun or to the moon, but prostrate to Allah Who created them, if you truly worship Him[15]

[15] Do not worship Allah through His creatures, but worship the Creator Himself directly and dedicate your worship to Him alone.

আর আল্লাহর (১৮)নিদর্শনসমূহের মধ্যে রয়েছে রাত ও দিন, সূর্য ও চাঁদ । (হে মানুষ) তোমরা সূর্যকে সাজদা করো না এবং চাঁদকেও নয়। বরং তোমরা একমাত্র আল্লাহকে সাজদা করো, যিনি এগুলো সৃষ্টি করেছেন, যদি তোমরা প্রকৃতই তাঁরই ইবাদাত করে থাকো।

(১৮) বড়ত্ব ও একত্ববাদের ওপর প্রমাণ বহনকারী।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৩৮

فَإِنِ ٱسْتَكْبَرُوا۟ فَٱلَّذِينَ عِندَ رَبِّكَ يُسَبِّحُونَ لَهُۥ بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ وَهُمْ لَا يَسْـَٔمُونَ ۩

But if they show arrogance, then those [angels] who are with your Lord glorify Him night and day, and they never grow weary.

অতএব যদি তারা অহংকার করে(১৯); নিশ্চয়ই তোমার রবের নিকটবর্তী ফেরেশতারা দিন-রাত তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তারা কখনো ক্লান্ত হয় না।

(১৯) তাদেরকে তাদের অবস্থায় ছেড়ে দাও।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৩৯

وَمِنْ ءَايَـٰتِهِۦٓ أَنَّكَ تَرَى ٱلْأَرْضَ خَـٰشِعَةً فَإِذَآ أَنزَلْنَا عَلَيْهَا ٱلْمَآءَ ٱهْتَزَّتْ وَرَبَتْ ۚ إِنَّ ٱلَّذِىٓ أَحْيَاهَا لَمُحْىِ ٱلْمَوْتَىٰٓ ۚ إِنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

And among His signs is that you see the land withered, but when We send down rain upon it, it stirs and swells. He Who gives it life will surely give life to the dead, for He is Most Capable of all things.

আল্লাহর আরেকটি নিদর্শন হল এই যে, তুমি জমিনকে দেখতে পাও শুষ্ক-অনুর্বর, অতঃপর যখন আমি তার ওপর (বৃষ্টির) পানি বর্ষণ করি, তখন তা (২০)নড়ে ওঠে ও বেড়ে ওঠে। নিশ্চয়ই যিনি জমিনকে জীবিত করেন তিনি মৃতদেরও (পুনরুত্থান ঘটিয়ে) জীবিতকারী। নিশ্চয় তিনি সব কিছুর ওপর ক্ষমতাবান।

(২০) তার ভেতরে লুকানো বীজ বৃদ্ধির কারণে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪০

إِنَّ ٱلَّذِينَ يُلْحِدُونَ فِىٓ ءَايَـٰتِنَا لَا يَخْفَوْنَ عَلَيْنَآ ۗ أَفَمَن يُلْقَىٰ فِى ٱلنَّارِ خَيْرٌ أَم مَّن يَأْتِىٓ ءَامِنًا يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۚ ٱعْمَلُوا۟ مَا شِئْتُمْ ۖ إِنَّهُۥ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

Those who seek to cause deviation in Our verses[16] are not hidden from Us. Is one who will be cast into the Fire better or one who will come safely on the Day of Resurrection? Do whatever you wish, for He is All-Seeing of what you do.

[16] By denying them, distorting their meanings, preferring deviant interpretation, or making noise while they are recited as the pagans of Makkah used to do.

নিশ্চয় যারা আমার আয়াতসমূহের ব্যাপারে (২১) সত্য থেকে বিমুখ থাকে, তাদের অবস্থা আমার নিকট গোপন নয়। যাকে আগুনে নিক্ষেপ করা হবে সে কি উত্তম, না যে কিয়ামত দিবসে (শাস্তি থেকে) নিরাপদ হয়ে উপস্থিত হবে? হে মানুষ! তোমাদের যা ইচ্ছা আমল কর। নিশ্চয় তোমরা যা আমল করো, তিনি তার সম্যক দ্রষ্টা।

(২১) অবিশ্বাস, মিথ্যারোপ ও বিকৃতির মাধ্যমে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪১

إِنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِٱلذِّكْرِ لَمَّا جَآءَهُمْ ۖ وَإِنَّهُۥ لَكِتَـٰبٌ عَزِيزٌ

Those who disbelieve in the Reminder[17] when it comes to them [will be punished], for it is truly a mighty Book[18].

[17] i.e., the Qur’an. [18] Inimitable and protected by Allah from any distortion or alteration.

নিশ্চয় যারা উপদেশ (আল কুরআন) আসার পরও তা অস্বীকার করে (২২) ; আর এটি নিশ্চয় এক (সংরক্ষিত ও) সম্মানিত গ্রন্থ।

(২২) তাদেরকে অবশ্যই কিয়ামত দিবসে কঠিন শাস্তি দেয়া হবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪২

لَّا يَأْتِيهِ ٱلْبَـٰطِلُ مِنۢ بَيْنِ يَدَيْهِ وَلَا مِنْ خَلْفِهِۦ ۖ تَنزِيلٌ مِّنْ حَكِيمٍ حَمِيدٍ

No falsehood can approach it from the front or from behind; a revelation from the One Who is All-Wise, Praiseworthy.

এতে বাতিল অনুপ্রবেশ করতে পারে না, সামনের থেকেও না, পিছন থেকেও না। এটি প্রজ্ঞাময়, চিরপ্রশংসিত আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪৩

مَّا يُقَالُ لَكَ إِلَّا مَا قَدْ قِيلَ لِلرُّسُلِ مِن قَبْلِكَ ۚ إِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ وَذُو عِقَابٍ أَلِيمٍ

Nothing is said to you [O Prophet] except what was already said to the messengers before you. Indeed, your Lord is All-Forgiving, but Severe in punishment.

হে রাসূল! তোমাকে যা বলা হচ্ছে, তোমার পূর্ববর্তী রাসূলদেরকেও তাই বলা হয়েছিল।(২৩) নিশ্চয় তোমার রব একান্তই ক্ষমাশীল এবং (অপরাধীদের জন্যে) যন্ত্রণাদায়ক শাস্তি প্রদানকারী।

(২৩) তাই তুমি কাফিরদের কষ্টদায়ক কথায় ধৈর্যধারণ করো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪৪

وَلَوْ جَعَلْنَـٰهُ قُرْءَانًا أَعْجَمِيًّا لَّقَالُوا۟ لَوْلَا فُصِّلَتْ ءَايَـٰتُهُۥٓ ۖ ءَا۬عْجَمِىٌّ وَعَرَبِىٌّ ۗ قُلْ هُوَ لِلَّذِينَ ءَامَنُوا۟ هُدًى وَشِفَآءٌ ۖ وَٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ فِىٓ ءَاذَانِهِمْ وَقْرٌ وَهُوَ عَلَيْهِمْ عَمًى ۚ أُو۟لَـٰٓئِكَ يُنَادَوْنَ مِن مَّكَانٍۭ بَعِيدٍ

If We had made it a non-Arabic Qur’an, they would have said, “If only its verses were made clear? What! A non-Arabic [book] and an Arab [messenger]?” Say, “It is a guidance and healing for those who believe. As for those who do not believe, there is deafness in their ears and they are blind to [understand] it – it is as if they are being called from a far-off place[19].”

[19] So they neither hear the call nor understand it.

আর আমি যদি একে (আল কুরআনকে) অনারবী ভাষায় আল কুরআনরূপে নাযিল করতাম, তবে নিশ্চিতভাবেই তারা বলত: ‘এর আয়াতসমূহকে বিশদভাবে বর্ণিত হয়নি কেন? এটি অনারবী ভাষায় আর রাসূল আরবীভাষী! হে রাসূল! তুমি তাদেরকে বলো: ‘কুরআন মূলত মু’মিনদের জন্য হিদায়াত ও (অন্তরের রোগের) নিরাময়। আর যারা ঈমান আনে না, তাদের কানে রয়েছে বধিরতা(২৪) যেন আল কুরআন তাদের (অন্তরের) জন্য অন্ধত্ব (পর্দা) সরূপ। তাদেরকেই ডাকা হবে দূরবর্তী স্থান থেকে।(২৫)

(২৪) ফলে তারা আল কুরআন বোঝে না। (২৫) এমতাবস্থায় কীভাবে তারা দূর থেকে আহ্বানকারীর ডাক শুনবে?

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪৫

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ فَٱخْتُلِفَ فِيهِ ۗ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ لَقُضِىَ بَيْنَهُمْ ۚ وَإِنَّهُمْ لَفِى شَكٍّ مِّنْهُ مُرِيبٍ

We gave Moses the Scripture, but differences arose concerning it. Were it not for a prior decree[20] from your Lord, it would have been judged between them. Surely they are in a disquieting doubt about it.

[20] That Allah will delay their judgment until Judgment Day.

আর অবশ্যই আমি মূসাকে (তাওরাত) কিতাব দিয়েছিলাম। অতঃপর তাতে মতভেদ করা হয়।(২৫) আর যদি তোমার রবের পক্ষ থেকে পূর্ব সিদ্ধান্ত না থাকতো(২৬), তবে এদের মধ্যে ফয়সালা হয়ে যেত। নিশ্চয় এরা এ সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত।

(২৫) ফলে কেউ তার ওপর ঈমান আনলো। আর কেউ তা অস্বীকার করলো। (২৬) অর্থাৎ যদি আল্লাহ বান্দাদের মধ্যকার মতানৈক্য বিষয়াদির ফয়সালা কিয়ামত দিবসে করার অঙ্গীকার না করতেন, তবে দুনিয়াতেই এর চূড়ান্ত ফয়সালা করে দিতেন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪৬

مَّنْ عَمِلَ صَـٰلِحًا فَلِنَفْسِهِۦ ۖ وَمَنْ أَسَآءَ فَعَلَيْهَا ۗ وَمَا رَبُّكَ بِظَلَّـٰمٍ لِّلْعَبِيدِ

Whoever does a righteous deed, it is to his own benefit; and whoever does an evil deed, it is to his own loss. Your Lord is not unjust to His slaves.

যে ব্যক্তি সৎকাজ করে সে তার নিজের জন্যই তা করে। আর যে অসৎকাজ করে তা (এর পরিণাম) তার ওপরই বর্তাবে। তোমার রব তাঁর বান্দাদের প্রতি মোটেই যুলমকারী নন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪৭

إِلَيْهِ يُرَدُّ عِلْمُ ٱلسَّاعَةِ ۚ وَمَا تَخْرُجُ مِن ثَمَرَٰتٍ مِّنْ أَكْمَامِهَا وَمَا تَحْمِلُ مِنْ أُنثَىٰ وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِۦ ۚ وَيَوْمَ يُنَادِيهِمْ أَيْنَ شُرَكَآءِى قَالُوٓا۟ ءَاذَنَّـٰكَ مَا مِنَّا مِن شَهِيدٍ

The knowledge of the Hour is with Him alone. No fruit emerges from its husk, nor does any female conceive or give birth without His knowledge. On the Day when He will call them, “Where are My [alleged] partners?” They will say, “We declare before you that none of us can bear witness to that.”

কিয়ামতের জ্ঞান কেবল আল্লাহর কাছে প্রত্যাবর্তিত হয়।(২৭) তাঁর জ্ঞান ছাড়া কোনো ফল তার আবরণ থেকে বের হয় না, কোনো নারী গর্ভধারণ করে না এবং সন্তান প্রসবও করে না। আর যেদিন তিনি তাদেরকে ডেকে বলবেন: ‘আমার শরিকরা কোথায়?’ তখন তারা বলবে: ‘আমরা আপনার কাছে ঘোষণা করছি যে, আমাদের মধ্যে কেউই এর সাক্ষী নয়।’

(২৭) অর্থাৎ একমাত্র তিনিই জানেন কখন কিয়ামত সংঘটিত হবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪৮

وَضَلَّ عَنْهُم مَّا كَانُوا۟ يَدْعُونَ مِن قَبْلُ ۖ وَظَنُّوا۟ مَا لَهُم مِّن مَّحِيصٍ

Whatever they used to supplicate before will vanish from them, and they will realize that they have no escape.

আর পূর্বে যাদেরকে (যেসব মূর্তিকে) তারা (উপাস্য হিসেবে) ডাকত, তারা (সেদিন) তাদের কাছ থেকে উধাও হয়ে যাবে এবং তারা বিশ্বাস করবে, তাদের পলায়নের কোন জায়গা নেই।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৪৯

لَّا يَسْـَٔمُ ٱلْإِنسَـٰنُ مِن دُعَآءِ ٱلْخَيْرِ وَإِن مَّسَّهُ ٱلشَّرُّ فَيَـُٔوسٌ قَنُوطٌ

Man never tires of asking for good, but if evil touches him, he is desperate and despondent.

মানুষ কল্যাণ (২৮) প্রার্থনায় ক্লান্তি বোধ করে না; কিন্তু যদি অকল্যাণ তাকে স্পর্শ করে তাহলে সে নিরাশ ও হতাশ হয়ে পড়ে।

(২৮) কল্যাণ বলতে এখানে সুস্থতা, ধনসম্পদ এবং সন্তান-সন্তুতিকে বুঝানো হয়েছে ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৫০

وَلَئِنْ أَذَقْنَـٰهُ رَحْمَةً مِّنَّا مِنۢ بَعْدِ ضَرَّآءَ مَسَّتْهُ لَيَقُولَنَّ هَـٰذَا لِى وَمَآ أَظُنُّ ٱلسَّاعَةَ قَآئِمَةً وَلَئِن رُّجِعْتُ إِلَىٰ رَبِّىٓ إِنَّ لِى عِندَهُۥ لَلْحُسْنَىٰ ۚ فَلَنُنَبِّئَنَّ ٱلَّذِينَ كَفَرُوا۟ بِمَا عَمِلُوا۟ وَلَنُذِيقَنَّهُم مِّنْ عَذَابٍ غَلِيظٍ

But if We give him a taste of mercy from Us after being inflicted with adversity, he will surely say, “This is my due[21], and I do not think that the Hour will ever come, but if I am brought back to my Lord, I will surely have with Him the best [reward].” We will surely inform the disbelievers of what they did, and We will surely make them taste a harsh punishment.

[21] For I deserve it for my effort, knowledge, excellence, etc.

আর আমি যদি তাকে দুঃখ-কষ্ট স্পর্শ করার পর রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে অবশ্যই বলে থাকে, ‘এটি আমার প্রাপ্য, আমার মনে হয় না কিয়ামত সংঘটিত হবে। আর আমাকে যদি আমার রবের কাছে ফিরিয়েও নেয়া হয়; তবুও তার কাছে আমার জন্য শুধু কল্যাণই থাকবে।’ আল্লাহ বলেনঃ ‘অবশ্যই আমি কাফিরদেরকে তাদের আমল সম্পর্কে অবহিত করবো এবং অবশ্যই তাদেরকে (সে আমল অনুযায়ী) কঠিন শাস্তির স্বাদ আস্বাদন করাব।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৫১

وَإِذَآ أَنْعَمْنَا عَلَى ٱلْإِنسَـٰنِ أَعْرَضَ وَنَـَٔا بِجَانِبِهِۦ وَإِذَا مَسَّهُ ٱلشَّرُّ فَذُو دُعَآءٍ عَرِيضٍ

When We bestow favor upon man, he turns away and distances himself [from Us]; but when evil touches him, he is full of prolonged supplication.

আর যখন আমি মানুষের প্রতি অনুগ্রহ করি তখন সে বিমুখ হয় এবং দূরে সরে যায়; আর যখন অকল্যাণ তাকে স্পর্শ করে তখন সে (তা থেকে বাঁচার জন্য) দীর্ঘ দু‘আকারী হয়ে যায়।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৫২

قُلْ أَرَءَيْتُمْ إِن كَانَ مِنْ عِندِ ٱللَّهِ ثُمَّ كَفَرْتُم بِهِۦ مَنْ أَضَلُّ مِمَّنْ هُوَ فِى شِقَاقٍۭ بَعِيدٍ

Say, “Did you ever consider, if this [Qur’an] is really from Allah, but you reject it, who can be more astray than someone who is in extreme defiance?”

হে রাসূল! তুমি বলো: ‘তোমরা কি ভেবে দেখেছ, যদি তা (এই আল- কুরআন) আল্লাহর কাছ থেকে এসে থাকে আর তোমরা তা অস্বীকার কর(২৯); তবে তার চাইতে অধিক পথভ্রষ্ট আর কে, যে ব্যক্তি (এর) ঘোর বিরোধিতায় লিপ্ত?’

(২৯) তাহলে তোমাদের অবস্থা হবে মারাত্মক ক্ষতিকর?

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৫৩

سَنُرِيهِمْ ءَايَـٰتِنَا فِى ٱلْـَٔافَاقِ وَفِىٓ أَنفُسِهِمْ حَتَّىٰ يَتَبَيَّنَ لَهُمْ أَنَّهُ ٱلْحَقُّ ۗ أَوَلَمْ يَكْفِ بِرَبِّكَ أَنَّهُۥ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ

We will show them Our signs in the universe and in their own selves until it becomes clear to them that this [Qur’an] is the truth[22]. Is it not enough that your Lord is a Witness over all things?

[22] Or that He is the Truth.

অচিরেই আমি তাদেরকে বিশ্বজগতে ও তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শনাবলি দেখাবো, যাতে তাদের কাছে সুস্পষ্ট হয় যে, এটি সত্য। হে রাসূল! তোমার রবের সম্পর্কে এটা কি যথেষ্ট নয় যে, তিনি সকল বিষয়েই সাক্ষী?(৩০)

(৩০) অর্থাৎ এসব মুশরিকদের জন্যে এটা যথেষ্ট নয় যে, আল্লাহর সাক্ষ্য অনুযায়ী আল-কুরআন সত্য এবং এটি তাঁরই পক্ষ থেকে নাযিলকৃত, যেহেতু তিনি সকল বিষয়েই আস্থাযোগ্য সাক্ষী।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
৪১:৫৪

أَلَآ إِنَّهُمْ فِى مِرْيَةٍ مِّن لِّقَآءِ رَبِّهِمْ ۗ أَلَآ إِنَّهُۥ بِكُلِّ شَىْءٍ مُّحِيطٌۢ

Indeed, they are in doubt concerning the meeting with their Lord; He truly encompasses all things.

জেনে রাখ, নিশ্চয় তারা (মুশরিকরা) তাদের রবের সাক্ষাতের বিষয়ে সন্দেহে রয়েছে; জেনে রাখ, নিশ্চয় আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে আছেন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর

নোট

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়