এই আয়াতের তাফসীর

সূরা ১৪ : আয়াত ৫০

সূরা ১৪ : আয়াত ৫০

سَرَابِيلُهُم مِّن قَطِرَانٍ وَتَغْشَىٰ وُجُوهَهُمُ ٱلنَّارُ

তাদের (পরনের) পোশাকসমূহ হবে আলকাতরার এবং তাদের চেহারাসমূহকে ঢেকে ফেলবে আগুন।

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

তাদের জামা হবে আলকাতরার [১] এবং আগুন আচ্ছন্ন করবে তাদের চেহারাসমূহকে [২]; [১] কোন কোন ব্যাখ্যাকার বলেন, (قطران) এর অর্থ প্রচণ্ড গরম তামা। [ইবন কাসীর] কারও কারও নিকট “কাতেরান” শব্দটি আলকাতরা, গালা ইত্যাদির প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়। যেগুলোতে সাধারণত আগুন বেশী প্রজ্জলিত হয়। [২] এখানে বলা হচ্ছে যে, কাফেরদের মুখ আগুনে আচ্ছন্ন থাকবে। অন্যত্র আরো বলেছেনঃ "আগুন তাদের মুখমণ্ডল দগ্ধ করবে এবং তারা সেখানে থাকবে বীভৎস চেহারায়” [সূরা আল-মু'মিনূনঃ ১০৪] “হায়, যদি কাফিররা সে সময়ের কথা জানত যখন তারা তাদের মুখ ও পিছন দিক থেকে আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না!" [সূরা আল-আম্বিয়াঃ ৩৯]
অন্য ভাষার তাফসীর · ৭