এই আয়াতের তাফসীর

সূরা ২৪ : আয়াত ৪৫

সূরা ২৪ : আয়াত ৪৫

وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّن مَّآءٍ ۖ فَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ بَطْنِهِۦ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰٓ أَرْبَعٍ ۚ يَخْلُقُ ٱللَّهُ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

আর আল্লাহ (জমিনের ওপর বিচরণকারী) প্রত্যেক জীবকে পানি (বীর্য) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর সেগুলোর কোনটি পেটে ভর দিয়ে চলে(১৩), কোনটি চলে দু’পায়ের ওপর(১৪), আবার কোনটি চার পায়ের ওপর চলে(১৫)। আল্লাহ (উল্লিখিত ও অনুল্লিখিত) যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান।

তাফসীর ইবনে কাসীর

আল্লাহ তাআলা স্বীয় ব্যাপক ক্ষমতা ও আধিপত্যের বর্ণনা দিচ্ছেন যে, তিনি একই পানি দ্বারা নানা প্রকারের মাখলূক বা সৃষ্টজীব সৃষ্টি করেছেন। সাপ প্রভৃতি প্রাণীকে দেখা যায় যে, ওগুলো পেটের ভরে চলে। মানুষ ও পাখী দুই পায়ে চলে এবং জন্তুগুলো চলে চার পায়ে। তিনি বড়ই ক্ষমতাবান। তিনি যা চান তা হয় এবং যা চান না তা কখনো হয় না।
অন্য ভাষার তাফসীর · ৭