এই আয়াতের তাফসীর

সূরা ৫৪ : আয়াত ১৭

সূরা ৫৪ : আয়াত ১৭

وَلَقَدْ يَسَّرْنَا ٱلْقُرْءَانَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

আর অবশ্যই আমি উপদেশ গ্রহণের জন্য আল-কুরআনকে সহজ করে দিয়েছি। অতএব (এর থেকে) কোন উপদেশ গ্রহণকারী আছে কি?

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

আর অবশ্যই আমারা কুরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য [১], এতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? [১] ذكر এর অর্থ দ্বিবিধ (এক) মুখস্থ বা স্মরণ করা এবং (দুই) উপদেশ ও শিক্ষা অর্জন করা। এখানে উভয় অর্থ বোঝানো যেতে পারে। আল্লাহ তা'আলা কুরআনকে মুখস্থ করার জন্যে সহজ করে দিয়েছেন। ইতিপূর্বে অন্য কোন ঐশীগ্রন্থ এরূপ ছিল না। তাওরাত, ইঞ্জীল ও যাবুর মানুষের মুখস্থ ছিল না। [কুরতুবী]
অন্য ভাষার তাফসীর · ৭