فَمَن تَابَ مِنۢ بَعْدِ ظُلْمِهِۦ وَأَصْلَحَ فَإِنَّ ٱللَّهَ يَتُوبُ عَلَيْهِ ۗ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ
But whoever repents after having committed wrong and mends his way, Allah will accept his repentance, for Allah is All-Forgiving, Most Merciful.
অতঃপর যে তার এ যুলমের পর (চুরি থেকে বিরত থেকে আল্লাহর কাছে) তাওবা করবে এবং নিজেকে সংশোধন করবে, তবে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন।(৪) নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু।
(৪) উল্লেখ্য, চুরি করার পর তাওবাহ করলে, চুরির সম্পদ তার প্রকৃত মালিককে ফেরত দেওয়ার পরে এ পাপকে আল্লাহ ক্ষমা করবেন; কিন্তু বিচারকের কাছে চুরি প্রমাণিত হলে, তাকে তার শাস্তি পেতেই হবে।
لا يوجد تفسير موثق
لا توجد معاني كلمات موثقة