আল-কুরআন / ১৫

Al-Hijr

الحجر

৯৯ আয়াত

পাঠ সেটিংস
তিলাওয়াতMP3Quran
১৫:১

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ الٓر ۚ تِلْكَ ءَايَـٰتُ ٱلْكِتَـٰبِ وَقُرْءَانٍ مُّبِينٍ

Alif Lām Ra[1]. These are the verses of the Book and a clear Qur’an.

[1] See footnote 2:1.

আলিফ- লাম-রা। এগুলো হচ্ছে, মহাগ্রন্থ ও সুস্পষ্ট কুরআনের আয়াতসমূহ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২

رُّبَمَا يَوَدُّ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَوْ كَانُوا۟ مُسْلِمِينَ

The disbelievers will soon[2] wish that they were Muslims.

[2] On the Judgment Day or upon their death.

কাফিররা একসময় (পরকালে অনুশোচনা করে) আকাঙ্ক্ষা করবে, যদি তারা মুসলিম হতো!

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৩

ذَرْهُمْ يَأْكُلُوا۟ وَيَتَمَتَّعُوا۟ وَيُلْهِهِمُ ٱلْأَمَلُ ۖ فَسَوْفَ يَعْلَمُونَ

Let them eat and enjoy themselves and be diverted with false hope; they will come to know.

(হে রাসূল!) তাদেরকে (নিয়ে উৎকণ্ঠা ও দুশ্চিন্তা করা) ছেড়ে দাও, তারা (চতুষ্পদ জন্তুর ন্যায়) আহার করুক, ভোগ-বিলাসে মত্ত থাকুক এবং (পার্থিব দীর্ঘ) আশা-আকাঙ্ক্ষা তাদেরকে (ঈমান ও নেক আমল থেকে) গাফিল করে রাখুক। আর অচিরেই তারা (নিজেদের ক্ষতিগ্রস্ততার ব্যাপারটি) জানতে পারবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৪

وَمَآ أَهْلَكْنَا مِن قَرْيَةٍ إِلَّا وَلَهَا كِتَابٌ مَّعْلُومٌ

We never destroyed any town except that it had a destined time.

আর ইতঃপূর্বে আমি যে কোনো জনপদকেই ধ্বংস করেছি, তার জন্য (আল্লাহর কাছে) একটি নির্ধারিত সময় লিপিবদ্ধ ছিল।(১)

(১) অর্থাৎ তাদেরকে শোনার, বোঝার ও নিজেকে সংশোধন করে নেয়ার জন্য অবকাশ দেয়া হয়েছে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৫

مَّا تَسْبِقُ مِنْ أُمَّةٍ أَجَلَهَا وَمَا يَسْتَـْٔخِرُونَ

No nation can advance its appointed time, nor can they delay it.

কোনো জাতির (ধ্বংস তার) নির্ধারিত সময়ের আগেই আসে না; আর (যখন সেই নির্ধারিত সময় উপস্থিত হয়, তখন) তা এক মুহূর্তও পিছিয়ে যায় না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬

وَقَالُوا۟ يَـٰٓأَيُّهَا ٱلَّذِى نُزِّلَ عَلَيْهِ ٱلذِّكْرُ إِنَّكَ لَمَجْنُونٌ

They say, “O you to whom the Reminder has been sent down, You are surely insane[3]!

[3] These deriding remarks were very hard on the Prophet (ﷺ), and Allah consoles him in this surah.

আর তারা (মক্কার কাফিররা রাসূলকে উদ্দেশ্য করে ) বললো: ‘হে ঐ ব্যক্তি, যার ওপর আল-কুরআন নাযিল করা হয়েছে, তুমি তো নিশ্চিত পাগল।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭

لَّوْ مَا تَأْتِينَا بِٱلْمَلَـٰٓئِكَةِ إِن كُنتَ مِنَ ٱلصَّـٰدِقِينَ

Why do you not bring us the angels, if you are truthful?”

‘যদি তুমি সত্যবাদী হয়ে থাকো, তাহলে আমাদের কাছে ফিরিশতাদের নিয়ে আসছ না কেন?’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮

مَا نُنَزِّلُ ٱلْمَلَـٰٓئِكَةَ إِلَّا بِٱلْحَقِّ وَمَا كَانُوٓا۟ إِذًا مُّنظَرِينَ

We do not send down the angels except for a just cause, and then [the disbelievers] would be granted no respite[4].

[4] i.e., then they would be destroyed on the spot.

আমি যথাযথ কারণ(২) ছাড়া ফিরিশতাদের প্রেরণ করি না, আর (ফিরিশতাদের প্রেরণ করা হলে) তখন তারা (শাস্তি থেকে) অবকাশও পেতো না।

(২) যখন শাস্তি দিয়ে তোমাদেরকে ধ্বংস করা আমার কাছে হিকমতপূর্ণ মনে হবে তখনই আমি ফিরিশতা নাযিল করবো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৯

إِنَّا نَحْنُ نَزَّلْنَا ٱلذِّكْرَ وَإِنَّا لَهُۥ لَحَـٰفِظُونَ

It is We Who have sent down the Reminder[5], and it is We Who will preserve it[6].

[5] As a reminder for people. [6] From distortion, alteration, addition, and omission. More than 1400 years have elapsed and not a single word of this Qur’an has been changed, although enemies have tried their utmost.

নিশ্চয়ই আমি আল-কুরআন নাযিল করেছি, আর আমিই এর (কোনো প্রকার বাড়তি বা কমতি, পরিবর্তন বা পরিবর্ধন হওয়া থেকে) হিফাযতকারী।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১০

وَلَقَدْ أَرْسَلْنَا مِن قَبْلِكَ فِى شِيَعِ ٱلْأَوَّلِينَ

We did send messengers before you among the factions of early peoples.

আর (হে রাসূল!) তোমার পূর্বে আমি অতীতের অনেক সম্প্রদায়ের কাছে রাসূল প্রেরণ করেছি।(৩)

(৩) অতঃপর তারা তাদের প্রতি মিথ্যারোপ করেছে। তাই তোমার প্রতি তোমার উম্মতের মিথ্যারোপ নতুন কোন বিষয় নয়।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১১

وَمَا يَأْتِيهِم مِّن رَّسُولٍ إِلَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

No messenger came to them except that they ridiculed him.

আর যখনই তাদের নিকট কোনো রাসূল এসেছে, তখনই তারা তাকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করেছে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১২

كَذَٰلِكَ نَسْلُكُهُۥ فِى قُلُوبِ ٱلْمُجْرِمِينَ

This is how We let this [denial] enter the hearts of the wicked[7].

[7] For they rebelled against the Truth and did not submit to it.

(যেমনিভাবে আমি পূর্ববর্তী জাতিসমূহের অন্তরে রাসূলদের নিয়ে উপহাস ও তাদের প্রতি অবিশ্বাসের কারণে কুফর প্রবেশ করিয়েছিলাম,) তেমনি মুশরিক অপরাধীদের অন্তরেও তা প্রবেশ করিয়ে দিই (যারা আল্লাহর প্রতি কুফর করেছে ও তাঁর রাসূলকে অস্বীকার করেছে)।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১৩

لَا يُؤْمِنُونَ بِهِۦ ۖ وَقَدْ خَلَتْ سُنَّةُ ٱلْأَوَّلِينَ

They will not believe in it, although the examples of the earlier people are well established.

তারা (মুহাম্মদ এর ওপর আমি যে কুরআন নাযিল করেছি,) তাতে ঈমান আনে না, অথচ (রাসূলদের অস্বীকারকারী) পূর্ববর্তীদের (ধ্বংস করার ব্যাপারে আল্লাহর) রীতি ইতিমধ্যেই কার্যকর হয়ে গেছে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১৪

وَلَوْ فَتَحْنَا عَلَيْهِم بَابًا مِّنَ ٱلسَّمَآءِ فَظَلُّوا۟ فِيهِ يَعْرُجُونَ

Even if We were to open for them a gateway to the heaven, through which they kept ascending,

(এমনকি) যদি আমি তাদের (সুস্পষ্ট প্রমাণাদির) জন্য আসমানের কোন দরজা খুলে দিতাম, অতঃপর তারা (সারা দিন) তাতে আরোহণ করতে থাকত, (তবুও তারা ঈমান আনত না, )

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১৫

لَقَالُوٓا۟ إِنَّمَا سُكِّرَتْ أَبْصَـٰرُنَا بَلْ نَحْنُ قَوْمٌ مَّسْحُورُونَ

they would still say, “Our eyes have been dazzled; rather, we have been bewitched.”

তবুও তারা বলত: নিশ্চয় আমাদের দৃষ্টি বিভ্রম হচ্ছে(৪); বরং আমরা তো যাদুগ্রস্ত সম্প্রদায়।

(৪) অর্থাৎ আমাদের চোখগুলোকে সঠিক বস্তু দেখতে দেয়া হয়নি, আমরা যা দেখছি, সেটি যাদুর প্রভাব মাত্র।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১৬

وَلَقَدْ جَعَلْنَا فِى ٱلسَّمَآءِ بُرُوجًا وَزَيَّنَّـٰهَا لِلنَّـٰظِرِينَ

We have placed constellations in the heaven and adorned it for the onlookers,

আর অবশ্যই আমি আসমানে স্থাপন করেছি বুরুজ (বিশাল বিশাল গ্রহ-নক্ষত্রসমূহ) এবং সেগুলোকে সৌন্দর্যমণ্ডিত করেছি দর্শকদের জন্য।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১৭

وَحَفِظْنَـٰهَا مِن كُلِّ شَيْطَـٰنٍ رَّجِيمٍ

and We have guarded it from every accursed devil,

এবং প্রত্যেক বিতাড়িত-অভিশপ্ত শয়তান থেকে সেগুলোকে আমি সুরক্ষিত করেছি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১৮

إِلَّا مَنِ ٱسْتَرَقَ ٱلسَّمْعَ فَأَتْبَعَهُۥ شِهَابٌ مُّبِينٌ

except the one who manages to eavesdrop, he will then be pursued by a visible burning flame.

তবে যে (শয়তান) চুরি করে আড়ি পেতে (ফিরিশতাদের কথা ) শোনে, (তার কথা আলাদা)। তৎক্ষণাৎ জ্বলন্ত অগ্নিশিখা তার পিছু নেয়।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:১৯

وَٱلْأَرْضَ مَدَدْنَـٰهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَٰسِىَ وَأَنۢبَتْنَا فِيهَا مِن كُلِّ شَىْءٍ مَّوْزُونٍ

As for the earth, We have spread it out and placed therein firm mountains, and caused to grow therein everything in due proportion.

আর আমি (মানুষের বসবাসের জন্যে) জমিনকে সুবিস্তৃত-সমতল করেছি এবং তাতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি। আর আমি (আমার হিকমত অনুসারে) তাতে উৎপন্ন করেছি, সকল প্রকার বস্তু সুনির্দিষ্ট পরিমাণে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২০

وَجَعَلْنَا لَكُمْ فِيهَا مَعَـٰيِشَ وَمَن لَّسْتُمْ لَهُۥ بِرَٰزِقِينَ

And We have made therein for you means of sustenance and for those[8] whom you do not provide.

[8] i.e., the children, servants, and livestock that one is blessed with.

আর আমি জমিনে তোমাদের জন্য এবং তোমরা যাদের রিযকদাতা নও তাদের জন্যও জীবিকার ব্যবস্থা করেছি ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২১

وَإِن مِّن شَىْءٍ إِلَّا عِندَنَا خَزَآئِنُهُۥ وَمَا نُنَزِّلُهُۥٓ إِلَّا بِقَدَرٍ مَّعْلُومٍ

There is nothing except that We have its treasuries, and We do not send it down except in a determined measure.

আর আমার কাছেই প্রতিটি বস্তুর ভাণ্ডারসমূহ রয়েছে এবং আমি (নিজ প্রজ্ঞা ও ইচ্ছা অনুযায়ী) তা কেবল নির্দিষ্ট পরিমাপে ও পরিমাণে সৃষ্টি করে থাকি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২২

وَأَرْسَلْنَا ٱلرِّيَـٰحَ لَوَٰقِحَ فَأَنزَلْنَا مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَسْقَيْنَـٰكُمُوهُ وَمَآ أَنتُمْ لَهُۥ بِخَـٰزِنِينَ

And We send fertilizing winds[9], and send down rain from the sky for you to drink, and it is not you who could store it.

[9] Causing precipitation in rainclouds or carrying pollen.

আর আমি বৃষ্টি সঞ্চারকারী বায়ু প্রেরণ করি। অতঃপর (সেই সঞ্চারিত মেঘ হতে) আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করাই; অথচ তোমরা তার সংরক্ষণকারী নও।(৫)

(৫) তোমরা এ পানিকে কূপ ও নদী আকারে সংরক্ষিত করতে পারতে না। আল্লাহই এগুলোর মাধ্যমে পানি সংরক্ষণ করেছেন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২৩

وَإِنَّا لَنَحْنُ نُحْىِۦ وَنُمِيتُ وَنَحْنُ ٱلْوَٰرِثُونَ

Indeed, it is We Who give life and cause death, and We are the Inheritors [of all things].

আর নিশ্চয় আমি (৬) জীবিত করি এবং (জীবিতকে) মৃত্যু দিই, পরিশেষে আমিই (এ জমিন ও জমিনের অধিবাসীর) চূড়ান্ত মালিক।

(৬) শূন্য থেকে ও মৃত্যুর পর পুনরুত্থানের মাধ্যমে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২৪

وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَقْدِمِينَ مِنكُمْ وَلَقَدْ عَلِمْنَا ٱلْمُسْتَـْٔخِرِينَ

We surely know those of you who have gone before and those who are yet to come.

আর অবশ্যই আমি তোমাদের পূর্ববর্তীদেরকে জানি এবং অবশ্যই আমি পরবর্তীদেরকেও জানি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২৫

وَإِنَّ رَبَّكَ هُوَ يَحْشُرُهُمْ ۚ إِنَّهُۥ حَكِيمٌ عَلِيمٌ

It is your Lord Who will gather them together. He is All-Wise, All-Knowing.

আর (হে রাসূল!) নিশ্চয় তোমার রব তাদের সবাইকে একত্রিত করবেন। নিশ্চয় তিনি প্রজ্ঞাময়, সর্বজ্ঞানী।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২৬

وَلَقَدْ خَلَقْنَا ٱلْإِنسَـٰنَ مِن صَلْصَـٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

We have created man from sounding clay, made of aging mud[10].

[10] Salsāl: clay left to ferment and turn hard so that it clinks when tapped on. Hama’: transformed or blackened clay. Masnūn: the smell of which has turned foul or left for some time.

আর নিশ্চয় আমি মানুষকে শুকনো ঠনঠনে, কালচে ও দুর্গন্ধময় কাদামাটি থেকে সৃষ্টি করেছি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২৭

وَٱلْجَآنَّ خَلَقْنَـٰهُ مِن قَبْلُ مِن نَّارِ ٱلسَّمُومِ

And the jinn[11] We created before that, from smokeless fire.

[11] The jinn: They are the creatures of Allah, who are different from humans. There are some among them who are righteous, while others are wicked. They are not humans or a species of humans.

আর ইতঃপূর্বে (আদম সৃষ্টির পূর্বে) জিনকে কঠিন উত্তপ্ত আগুন থেকে সৃষ্টি করেছি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২৮

وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَـٰٓئِكَةِ إِنِّى خَـٰلِقٌۢ بَشَرًا مِّن صَلْصَـٰلٍ مِّنْ حَمَإٍ مَّسْنُونٍ

And [remember] when your Lord said to the angels, “I am going to create a human being from sounding clay, made of aging mud.

আর (হে রাসূল!) স্মরণ করো সে সময়ের কথা, যখন তোমার রব ফিরিশতাদেরকে বললেন: ‘আমি কালো, দুর্গন্ধময় ঠনঠনে ও শুকনো কাদামাটি থেকে মানুষ (আদমকে) সৃষ্টি করতে যাচ্ছি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:২৯

فَإِذَا سَوَّيْتُهُۥ وَنَفَخْتُ فِيهِ مِن رُّوحِى فَقَعُوا۟ لَهُۥ سَـٰجِدِينَ

When I have shaped him and breathed into him of My spirit[12], then fall down before him in prostration.”

[12] The spirit which Allah created for that body, not His own Spirit (as some mistakenly believe). Allah attributed it to Himself as a sign of honoring him, as in nāqat Allah (the she-camel of Allah).

অতএব যখন আমি তাকে পূর্ণাঙ্গ রূপ দেবো এবং তার মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দিবো, তখন তোমরা (তার সম্মানার্থে) তার প্রতি সাজদাবনত হয়ে যাবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৩০

فَسَجَدَ ٱلْمَلَـٰٓئِكَةُ كُلُّهُمْ أَجْمَعُونَ

Thereupon, all of the angels fell down in prostration,

অতঃপর ফিরিশতারা সকলেই (তাকে) সাজদাহ করলো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর

নোট

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়