আল-কুরআন / ১৮

Al-Kahf

الكهف

১১০ আয়াত

পাঠ সেটিংস
তিলাওয়াতMP3Quran
১৮:১

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِىٓ أَنزَلَ عَلَىٰ عَبْدِهِ ٱلْكِتَـٰبَ وَلَمْ يَجْعَل لَّهُۥ عِوَجَا ۜ

All praise be to Allah Who has sent down upon His slave the Book, and has not allowed any crookedness therein[1],

[1] From the straight path or from the truth.

সব প্রশংসা আল্লাহরই, যিনি তাঁর বান্দা (মুহাম্মাদ) এর প্রতি কিতাব (কুরআন) নাযিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২

قَيِّمًا لِّيُنذِرَ بَأْسًا شَدِيدًا مِّن لَّدُنْهُ وَيُبَشِّرَ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا

an upright Book, to warn of severe punishment from Him[2], and to give glad tidings to the believers who do righteous deeds, that they will have a good reward,

[2] i.e., a painful punishment that awaits them in the Hereafter, and in this life such as in the battle at the hands of the believers.

(বরং এ কিতাবকে) সুদৃঢ় করেছেন, যাতে তিনি তাঁর পক্ষ থেকে কঠোর শাস্তি সম্পর্কে সতর্ক করতে পারেন এবং সেই মুমিনদের সুসংবাদ দিতে পারেন যারা সৎকর্ম করে যে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:৩

مَّـٰكِثِينَ فِيهِ أَبَدًا

wherein they will abide forever;

তারা সেখানে (এই সাওয়াবের মধ্যে) চিরকাল বসবাস করবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:৪

وَيُنذِرَ ٱلَّذِينَ قَالُوا۟ ٱتَّخَذَ ٱللَّهُ وَلَدًا

and to warn those who say, “Allah has begotten a son[3].”

[3] Such as the Jews and Christians, and the Arab pagans who claimed that angels are Allah’s daughters.

এবং যাতে তিনি তাদের সতর্ক করেন, যারা(১) বলে, ‘আল্লাহ সন্তান গ্রহণ করেছেন।

(১) অর্থাৎ ইয়াহূদী ও খ্রিষ্টান এবং এমন কিছু মুশরিকদেরকে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:৫

مَّا لَهُم بِهِۦ مِنْ عِلْمٍ وَلَا لِـَٔابَآئِهِمْ ۚ كَبُرَتْ كَلِمَةً تَخْرُجُ مِنْ أَفْوَٰهِهِمْ ۚ إِن يَقُولُونَ إِلَّا كَذِبًا

They have no knowledge of it, nor did their forefathers[4]. What a monstrous word that comes out of their mouths! They say nothing but lies.

[4] Of the reality of their false claims about Him.

এ ব্যাপারে(২) তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পিতৃপুরুষদেরও ছিল না। বড় মারাত্মক কথা, যা তাদের মুখ থেকে বের হয়! মিথ্যা ছাড়া তারা কিছুই বলে না।

(২) অর্থাৎ আল্লাহর সাথে সন্তানাদিকে সংশ্লিষ্ট করার দাবির ক্ষেত্রে এ অপবাদকারীদের কোন জ্ঞান বা দলীল নেই।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:৬

فَلَعَلَّكَ بَـٰخِعٌ نَّفْسَكَ عَلَىٰٓ ءَاثَـٰرِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا۟ بِهَـٰذَا ٱلْحَدِيثِ أَسَفًا

Perhaps you will grieve yourself to death [O Prophet] over them[5] if they do not believe in this message[6].

[5] To the extent of almost wasting yourself away. [6] i.e., the Qur’an.

তারা যদি এ বাণীর(আল কুরআনের) প্রতি ঈমান না আনে, তবে মনে হয় তুমি তাদের পেছনে আফসোস করতে করতে নিজেকে প্রায় ধ্বংস করে ফেলবে।(৩)

(৩) তাদেরকে সঠিক পথে নিয়ে আসা তোমার কাজ নয়, বরং তাদের নিকট দীনের বাণী পৌঁছে দেয়াই তোমার কাজ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:৭

إِنَّا جَعَلْنَا مَا عَلَى ٱلْأَرْضِ زِينَةً لَّهَا لِنَبْلُوَهُمْ أَيُّهُمْ أَحْسَنُ عَمَلًا

We have made all that is on earth as an adornment for it, so that We may test them as to which of them is best in deeds.

নিশ্চয়ই আমি পৃথিবীর উপর যা কিছু আছে, তা তাকে শোভামণ্ডিত করার জন্য করেছি, যাতে আমি তাদের পরীক্ষা করি, তাদের মধ্যে কে আমলে সবচেয়ে উত্তম।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:৮

وَإِنَّا لَجَـٰعِلُونَ مَا عَلَيْهَا صَعِيدًا جُرُزًا

And We will surely turn all that is on it into a barren land[7].

[7] It shows the transient nature of life in this world, so one should invest in it for what comes after death.

আর তার (জমিনের) ওপর যা আছে, তা অবশ্যই আমি উদ্ভিদশূন্য শুষ্ক ময়দানে পরিণত করবো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:৯

أَمْ حَسِبْتَ أَنَّ أَصْحَـٰبَ ٱلْكَهْفِ وَٱلرَّقِيمِ كَانُوا۟ مِنْ ءَايَـٰتِنَا عَجَبًا

Do you think that the people of the Cave and the Inscription were of Our only wondrous signs[8]?

[8] Rather, there are many other wonders of Allah such as the creation of heavens and earth.

(হে রাসূল!) তুমি কি মনে করো যে, গুহা ও রাকীমের(৪) অধিবাসীরা ছিল আমার নিদর্শনসমূহের মধ্যকার এক বিস্ময়?(৫)

(৪) রাকীম হলো সেই কাষ্ঠখণ্ড যাতে আসহাবে কাহাফের নামগুলো সে সময়কার বাদশাহ লিপিবদ্ধ করে গুহার প্রবেশপথে বুলিয়ে রেখেছিল। (৫) অর্থাৎ কয়েকজন লোককে দু’তিনশো বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রেখে তাদেরকে পূর্বাবস্থায় জীবিত করা আল্লাহর পক্ষে তেমন কোন বিস্ময়কর কাজ নয়; বরং এর চেয়েও আরো অনেক বিস্ময়কর কাজ রয়েছে, যেমন: আকাশ ও জমিন সৃষ্টি করা।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১০

إِذْ أَوَى ٱلْفِتْيَةُ إِلَى ٱلْكَهْفِ فَقَالُوا۟ رَبَّنَآ ءَاتِنَا مِن لَّدُنكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

When the youths took refuge in the Cave, and said, “Our Lord, grant us mercy from Yourself, and show us the right way in our ordeal[9].”

[9] The youths have sought refuge in the cave for the sake of their religion, so they asked Allah to keep them firm on the straight path.

যখন যুবকেরা গুহায় আশ্রয় নিল, তখন (তারা তাদের রবের কাছে দু‘আ করে) বললো: ‘হে আমাদের রব! আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কর্মকাণ্ড(৬) সঠিক করে দিন।’

(৬) অর্থাৎ কাফিরদের কাছ থেকে আমাদের এ হিজরত ও ঈমানকে সত্যপথের হিদায়াত হিসেবে গ্রহণ করুন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১১

فَضَرَبْنَا عَلَىٰٓ ءَاذَانِهِمْ فِى ٱلْكَهْفِ سِنِينَ عَدَدًا

Then We caused them to fall into a deep sleep in the cave for many years.

অতঃপর আমি তাদের কানের উপর গভীর ঘৃুম ঢেলে দিলাম, ফলে তারা গুহায় বহু বছর অবস্থান করলো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১২

ثُمَّ بَعَثْنَـٰهُمْ لِنَعْلَمَ أَىُّ ٱلْحِزْبَيْنِ أَحْصَىٰ لِمَا لَبِثُوٓا۟ أَمَدًا

Then We awakened them so that We may see which of the two parties would be more precise in calculating the length of their stay.

তারপর (তাদের দীর্ঘ ঘুমের পর) আমি তাদেরকে জাগিয়ে তুললাম, যাতে আমি জানতে পারি যে, কতটুকু সময় তারা (গুহায়) অবস্থান করেছিল, দু’দলের মধ্যে কে তা অধিক সঠিকভাবে নির্ণয়কারী?

(১) অর্থাৎ মানুষের জন্যে প্রকাশ করতে পারি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১৩

نَّحْنُ نَقُصُّ عَلَيْكَ نَبَأَهُم بِٱلْحَقِّ ۚ إِنَّهُمْ فِتْيَةٌ ءَامَنُوا۟ بِرَبِّهِمْ وَزِدْنَـٰهُمْ هُدًى

We relate to you their story in truth. They were youths who believed in their Lord, and We gave them more guidance.

(হে রাসূল!) আমিই তোমাকে তাদের সংবাদ সঠিকভাবে বর্ণনা করছি। নিশ্চয় তারা কয়েকজন যুবক, যারা তাদের রবের প্রতি ঈমান এনেছিল এবং আমি তাদের হিদায়াত আরো বাড়িয়ে দিয়েছিলাম।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১৪

وَرَبَطْنَا عَلَىٰ قُلُوبِهِمْ إِذْ قَامُوا۟ فَقَالُوا۟ رَبُّنَا رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ لَن نَّدْعُوَا۟ مِن دُونِهِۦٓ إِلَـٰهًا ۖ لَّقَدْ قُلْنَآ إِذًا شَطَطًا

We strengthened their hearts when they stood up and proclaimed, “Our Lord is the Lord of the heavens and earth. We will never call upon any god other than Him, or we would be uttering an outrageous lie[10].”

[10] i.e., too far away from the Truth.

আর আমি তাদের অন্তরগুলোকে দৃঢ় করেছিলাম, যখন তারা (কাফীর বাদশাহর সামনে এক আল্লাহর ওপর তাদের ঈমানকে প্রকাশ্যে ঘোষণা দেয়ার জন্য) উঠে দাঁড়িয়েছিল, তখন তারা বলেছিল: ‘আমাদের রব আসমানসমূহ ও জমিনের রব। তিনি ছাড়া অন্য কোনো ইলাহকে আমরা কখনো ডাকবো না। (যদি ডাকি) তাহলে নিশ্চয় আমরা (সত্য বহির্ভূত) গর্হিত কথা বলবো।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১৫

هَـٰٓؤُلَآءِ قَوْمُنَا ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةً ۖ لَّوْلَا يَأْتُونَ عَلَيْهِم بِسُلْطَـٰنٍۭ بَيِّنٍ ۖ فَمَنْ أَظْلَمُ مِمَّنِ ٱفْتَرَىٰ عَلَى ٱللَّهِ كَذِبًا

These people of ours have taken besides Him other gods. Why do they not bring clear proof about them? Who does greater wrong than one who fabricates lies against Allah?

(তারপর তারা নিজেরা পরস্পরকে বলল,) ‘এরা আমাদের জাতি, তারা আল্লাহ ছাড়া অন্যান্য উপাস্য গ্রহণ করেছে। (তারা যদি সত্যবাদী হয়ে থাকে) কেন তারা তাদের ব্যাপারে সুস্পষ্ট প্রমাণ উপস্থিত করে না? অতএব যে আল্লাহর ব্যাপারে (অংশীদার সাব্যস্ত করে) মিথ্যা রটায়, তার চেয়ে বড় যালিম আর কে হতে পারে?

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১৬

وَإِذِ ٱعْتَزَلْتُمُوهُمْ وَمَا يَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ فَأْوُۥٓا۟ إِلَى ٱلْكَهْفِ يَنشُرْ لَكُمْ رَبُّكُم مِّن رَّحْمَتِهِۦ وَيُهَيِّئْ لَكُم مِّنْ أَمْرِكُم مِّرْفَقًا

When you have distanced yourselves from them and what they worship other than Allah, take refuge in the cave; your Lord will extend His mercy to you and make for you an easy way out of your ordeal.”

আর (তারা পরস্পরকে বললো:) যখন তোমরা নিজেদের সম্প্রদায় থেকে আলাদা হয়েছ এবং আল্লাহ ছাড়া যাদের তারা উপাসনা করে তাদের থেকেও, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। তাহলে তোমাদের রব তোমাদের জন্য তাঁর রহমত উন্মুক্ত করে দিবেন এবং তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণের বিষয়টি সহজ করে দিবেন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১৭

وَتَرَى ٱلشَّمْسَ إِذَا طَلَعَت تَّزَٰوَرُ عَن كَهْفِهِمْ ذَاتَ ٱلْيَمِينِ وَإِذَا غَرَبَت تَّقْرِضُهُمْ ذَاتَ ٱلشِّمَالِ وَهُمْ فِى فَجْوَةٍ مِّنْهُ ۚ ذَٰلِكَ مِنْ ءَايَـٰتِ ٱللَّهِ ۗ مَن يَهْدِ ٱللَّهُ فَهُوَ ٱلْمُهْتَدِ ۖ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُۥ وَلِيًّا مُّرْشِدًا

You would have seen the sun when it rose, it would incline away from their Cave to the right; and when it set, it would turn away from them to the left[11], while they were in its open space. That was one of the signs of Allah. Whoever Allah guides is rightly guided, and whoever He causes to stray, you will never find for him a protecting guide.

[11] As such they would get all the air and ventilation they needed to sustain.

আর তুমি দেখতে সূর্য যখন উদিত হয় তখন তা তাদের গুহার ডান পাশ দিয়ে হেলে যায়, আর যখন অস্ত যায় তখন তাদেরকে বাম দিক দিয়ে অতিক্রম করে; আর তারা গুহার প্রশস্ত স্থানে অবস্থান করছিল।(৭)এটি আল্লাহর নিদর্শনসমূহের একটি।(৮) আল্লাহ যাকে হিদায়াত দেন সেই তো সঠিক পথপ্রাপ্ত; আর যাকে তিনি পথভ্রষ্ট করেন, তুমি তার জন্য কোনো পথপ্রদর্শক অভিভাবক কখনোই পাবে না।

(৭) ফলে তাদের গায়ে কখনো রোদ লাগে না। তারা সর্বদা ছায়াতে অবস্থান করত। (৮) এ গুহায় আশ্রয় প্রদান, তাদের ওপর দীর্ঘ ঘুমের ব্যবস্থা করে দেয়া, তাদের ওপর থেকে সূর্য হেলে যাওয়া, তাদের থাকার স্থান প্রশস্ত হওয়া ও তাদের সম্প্রদায় থেকে তাদেরকে রক্ষা করা আল্লাহর পক্ষ থেকে এক প্রকার অলৌকিক ব্যাপার।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১৮

وَتَحْسَبُهُمْ أَيْقَاظًا وَهُمْ رُقُودٌ ۚ وَنُقَلِّبُهُمْ ذَاتَ ٱلْيَمِينِ وَذَاتَ ٱلشِّمَالِ ۖ وَكَلْبُهُم بَـٰسِطٌ ذِرَاعَيْهِ بِٱلْوَصِيدِ ۚ لَوِ ٱطَّلَعْتَ عَلَيْهِمْ لَوَلَّيْتَ مِنْهُمْ فِرَارًا وَلَمُلِئْتَ مِنْهُمْ رُعْبًا

You would have thought they were awake, although they were asleep. We turned them over on their right and left sides, when their dog stretched its forelegs at the entrance. If you had seen them, you would have fled away from them, filled with horror[12].

[12] Should anyone were to see them, he would see a group of awake men with a dog standing guarding them, and would surely be filled with horror, which was a factor in preserving them, so no one would dare to draw close to them.

তুমি তাদেরকে মনে করতে জাগ্রত; অথচ তারা ছিল ঘুমন্ত। আমি তাদেরকে (ঘুমের মাঝে) কখনো ডানে আবার কখনো বাঁয়ে পার্শ্ব পরিবর্তন করাতাম এবং তাদের কুকুরটি গুহার প্রবেশ পথে তার সামনের পা দু’টো মেলে আছে। যদি তুমি তাদেরকে উঁকি মেরে দেখতে, তবে নিশ্চয় (ভয়ে) তাদের থেকে পেছনে ফিরে পালিয়ে যেতে এবং অবশ্যই তোমার হৃদয় আতঙ্কে ভরে যেতো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:১৯

وَكَذَٰلِكَ بَعَثْنَـٰهُمْ لِيَتَسَآءَلُوا۟ بَيْنَهُمْ ۚ قَالَ قَآئِلٌ مِّنْهُمْ كَمْ لَبِثْتُمْ ۖ قَالُوا۟ لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ ۚ قَالُوا۟ رَبُّكُمْ أَعْلَمُ بِمَا لَبِثْتُمْ فَٱبْعَثُوٓا۟ أَحَدَكُم بِوَرِقِكُمْ هَـٰذِهِۦٓ إِلَى ٱلْمَدِينَةِ فَلْيَنظُرْ أَيُّهَآ أَزْكَىٰ طَعَامًا فَلْيَأْتِكُم بِرِزْقٍ مِّنْهُ وَلْيَتَلَطَّفْ وَلَا يُشْعِرَنَّ بِكُمْ أَحَدًا

Similarly, We awakened them so that they might question one another. One of them said, “How long have you been here?” They said, “We have been here for a day or part of a day.” They said, “Your Lord knows best how long have you been here. Send one of you with these silver coins of yours to the city, and let him see who has the most pure food and bring some provision from it. And be cautious and let no one know about you.

আর এভাবেই আমি তাদেরকে (দীর্ঘ ঘুমের পরে) জাগিয়ে তুলেছিলাম, যাতে তারা (ঘুমন্ত অবস্থার সময়ের ব্যাপারে) একে অপরকে জিজ্ঞাসাবাদ করে। তাদের একজন বললো: ‘তোমরা কত সময় (ঘুমের মধ্যে) অবস্থান করলে?’ তাদের কেউ কেউ উত্তরে বললো: ‘আমরা একদিন কিংবা একদিনের কিছু অংশ অবস্থান করেছি।’ তাদের কেউ কেউ বললো: ‘তোমরা কত সময় অবস্থান করেছ, তা তোমাদের রবই ভালো জানেন। সুতরাং তোমরা তোমাদের কাউকে তোমাদের এই রৌপ্যমুদ্রাগুলো দিয়ে শহরে পাঠাও। অতঃপর সে যেন দেখে কোন খাদ্য উত্তম, তারপর তা থেকে যেন কিছু খাদ্য তোমাদের জন্য নিয়ে আসে। আর সে অবশ্যই যেন (শহরে প্রবেশ করা, বের হওয়া ও লেনদেনের সময়) বিচক্ষণতার সাথে কাজ করে এবং কাউকে যেন তোমাদের (অবস্থানের) ব্যাপারে না জানায়।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২০

إِنَّهُمْ إِن يَظْهَرُوا۟ عَلَيْكُمْ يَرْجُمُوكُمْ أَوْ يُعِيدُوكُمْ فِى مِلَّتِهِمْ وَلَن تُفْلِحُوٓا۟ إِذًا أَبَدًا

For if they find out about you, they will stone you or force you back to their religion, and then you will never succeed.”

‘নিশ্চয় তারা যদি তোমাদের অবস্থান সম্পর্কে জেনে যায়, তাহলে তারা তোমাদেরকে পাথর মেরে হত্যা করবে অথবা তোমাদেরকে তাদের (মিথ্যা) ধর্মে ফিরিয়ে নিবে। আর তখন তোমরা (দুনিয়াতে ও আখিরাতে) কোনোভাবেই সফল হবে না।’(৯)

(৯) বরং তোমরা আল্লাহর হিদায়াতপ্রাপ্ত সত্য ধর্ম পরিত্যাগ ও বিকৃত ধর্মের দিকে ফিরে যাওয়ার কারণে অচিরেই উভয় জাহানে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২১

وَكَذَٰلِكَ أَعْثَرْنَا عَلَيْهِمْ لِيَعْلَمُوٓا۟ أَنَّ وَعْدَ ٱللَّهِ حَقٌّ وَأَنَّ ٱلسَّاعَةَ لَا رَيْبَ فِيهَآ إِذْ يَتَنَـٰزَعُونَ بَيْنَهُمْ أَمْرَهُمْ ۖ فَقَالُوا۟ ٱبْنُوا۟ عَلَيْهِم بُنْيَـٰنًا ۖ رَّبُّهُمْ أَعْلَمُ بِهِمْ ۚ قَالَ ٱلَّذِينَ غَلَبُوا۟ عَلَىٰٓ أَمْرِهِمْ لَنَتَّخِذَنَّ عَلَيْهِم مَّسْجِدًا

This is how We made their case known so that the people might know that the promise of Allah is true and that there is no doubt about the Hour. When they were disputing among themselves[13] concerning their matter [of resurrection], they said, “Build a structure over them. Their Lord knows best about them.” Those who prevailed in their matter said, “We will surely build over them a place of worship.”

[13] i.e., the inhabitants of the city.

আর এমনিভাবে আমি তাদের ব্যাপারে (শহরবাসী লোকদেরকে) জানিয়ে দিলাম, যাতে তারা জানতে পারে যে, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। যখন তারা নিজেদের মধ্যে তাদের বিষয়টি (গুহাবাসীদের ব্যাপারে করণীয় বিষয়) নিয়ে বিতর্ক করছিল, তখন তাদের একদল বললো: ‘তাদের ওপর তোমরা একটি ভবন (স্মৃতি সৌধ) নির্মাণ করো।’ তাদের রবই তাদের ব্যাপারে অধিক জ্ঞাত। (গুহাবাসীদের ব্যাপারে) নিজেদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রাধান্য লাভ করেছিল, তারা বললো: ‘আমরা অবশ্যই তাদের ওপর একটি মসজিদ নির্মাণ করবো।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২২

سَيَقُولُونَ ثَلَـٰثَةٌ رَّابِعُهُمْ كَلْبُهُمْ وَيَقُولُونَ خَمْسَةٌ سَادِسُهُمْ كَلْبُهُمْ رَجْمًۢا بِٱلْغَيْبِ ۖ وَيَقُولُونَ سَبْعَةٌ وَثَامِنُهُمْ كَلْبُهُمْ ۚ قُل رَّبِّىٓ أَعْلَمُ بِعِدَّتِهِم مَّا يَعْلَمُهُمْ إِلَّا قَلِيلٌ ۗ فَلَا تُمَارِ فِيهِمْ إِلَّا مِرَآءً ظَـٰهِرًا وَلَا تَسْتَفْتِ فِيهِم مِّنْهُمْ أَحَدًا

Some will say, “They were three, their dog was the fourth,” while others will say, “They were five, their dog was the sixth,” – merely guessing at the unseen. And others will say, “They were seven, their dog was the eighth.” Say, “My Lord knows best their number; no one knows about them except a few[14]. So do not argue about them except in a brief manner, nor ask anyone about them.”

[14] i.e., that which is the sure argument, one in the Qur’an.

(গুহাবাসী যুবকদের সংখ্যা নিয়ে বিতর্ক করতে গিয়ে) অচিরেই কিছু সংখ্যক লোক বলবে: ‘তারা ছিল তিন জন, চতুর্থটি ছিল তাদের কুকুর।’ আর কেউ কেউ বলবে: ‘তারা ছিল পাঁচজন, ষষ্ঠটি ছিল তাদের কুকুর।’ (এরা উভয় দল যা বললো) এসবই অজানা বিষয়ে অনুমান করে বলেছে। আর তাদের কেউ কেউ বলবে: ‘তারা ছিল সাতজন; অষ্টম হলো তাদের কুকুর।’ (হে রাসূল! তুমি এদেরকে) বলো: ‘আমার রবই তাদের সংখ্যা সম্পর্কে অধিক জ্ঞাত।’ কম সংখ্যক লোকই তাদের (সঠিক সংখ্যা) সম্পর্কে জানে। সুতরাং সাধারণ আলোচনা ছাড়া তুমি তাদের ব্যাপারে বিতর্ক করো না। আর তাদের ব্যাপারে (বিস্তারিত জানতে) এদের কাউকেও জিজ্ঞেস করো না।(১০)

(১০) কারণ, তারা কেউ তা সঠিকভাবে না জানার কারণে সঠিক উত্তর দিতে পারবে না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২৩

وَلَا تَقُولَنَّ لِشَا۟ىْءٍ إِنِّى فَاعِلٌ ذَٰلِكَ غَدًا

And never say about anything, “I will surely do this tomorrow[15],”

[15] For you do not know whether you will be able to do it or you will be diverted from it.

আর কোনো বিষয়ে (দৃঢ় সংকল্প করে) কখনো বলবে না, ‘আমি তা আগামীকাল করব।’(১১)

(১১) কারণ, তুমি জানো না যে, আগামীকাল তা করতে পারবে, নাকি তোমার ও কাজের মাঝে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে? মূলত আল্লাহ চাইলেই সে কাজটি করা সম্ভব।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২৪

إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ ۚ وَٱذْكُر رَّبَّكَ إِذَا نَسِيتَ وَقُلْ عَسَىٰٓ أَن يَهْدِيَنِ رَبِّى لِأَقْرَبَ مِنْ هَـٰذَا رَشَدًا

without adding, “if Allah wills.” And remember your Lord if you forget, and say, “My Lord will hopefully guide me to something closer to what is right[16].”

[16] As soon as one remembers not saying inshā’ Allah concerning doing something in the future, he should say it. Also when one forgets something, he should mention Allah so as to remember things.

তবে (আল্লাহর ইচ্ছার সঙ্গে তা যুক্ত করে) বলো: “ইনশা আল্লাহ” (যদি আল্লাহ চান)। আর যখন ভুলে যাও, তখন তোমার রবকে স্মরণ করো এবং বলো: ‘আশা করি আমার রব আমাকে এর চেয়েও নিকটতর সঠিক পথের দিকে হিদায়াত করবেন।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২৫

وَلَبِثُوا۟ فِى كَهْفِهِمْ ثَلَـٰثَ مِا۟ئَةٍ سِنِينَ وَٱزْدَادُوا۟ تِسْعًا

They remained in their cave for three hundred years, plus nine[17].

[17] i.e., 309 years.

আর তারা তাদের গুহায় অবস্থান করেছে তিনশ’ বছর এবং এর সাথে অতিরিক্ত হয়েছিল নয় বছর।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২৬

قُلِ ٱللَّهُ أَعْلَمُ بِمَا لَبِثُوا۟ ۖ لَهُۥ غَيْبُ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۖ أَبْصِرْ بِهِۦ وَأَسْمِعْ ۚ مَا لَهُم مِّن دُونِهِۦ مِن وَلِىٍّ وَلَا يُشْرِكُ فِى حُكْمِهِۦٓ أَحَدًا

Say, “Allah knows best how long they remained. To Him belongs [the knowledge of] the unseen of the heavens and earth. How well He sees and how well He hears[18]! They have no protector besides Him, and He shares His command with none.”

[18] i.e., Nothing can escape Allah’s Sight and Hearing.

(হে রাসূল!) বলো: ‘তারা কত কাল অবস্থান করেছিল, সে ব্যাপারে আল্লাহই অধিক জানেন।’ আসমানসমূহ ও জমিনের গায়িবের জ্ঞান একমাত্র তাঁরই। তিনি কতই না উত্তম দ্রষ্টা ও উত্তম শ্রোতা! তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই। তিনি তাঁর সিদ্ধান্তে কাউকে শরীক করেন না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২৭

وَٱتْلُ مَآ أُوحِىَ إِلَيْكَ مِن كِتَابِ رَبِّكَ ۖ لَا مُبَدِّلَ لِكَلِمَـٰتِهِۦ وَلَن تَجِدَ مِن دُونِهِۦ مُلْتَحَدًا

Recite what has been revealed to you from the Book of your Lord. None can change His Words, and you will never find any refuge except with Him[19].

[19] There is no escape from the punishment of Allah, should the Message not be conveyed, recited, and followed accordingly.

আর (হে রাসূল!) তুমি তোমার রবের কিতাব থেকে যা তোমার প্রতি ওহী করা হয়েছে তা তিলাওয়াত করো। তাঁর বাণীসমূহের কোনো পরিবর্তনকারী নেই এবং তুমি তাঁকে ছাড়া কখনো কোনো আশ্রয়স্থল পাবে না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২৮

وَٱصْبِرْ نَفْسَكَ مَعَ ٱلَّذِينَ يَدْعُونَ رَبَّهُم بِٱلْغَدَوٰةِ وَٱلْعَشِىِّ يُرِيدُونَ وَجْهَهُۥ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ ٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُۥ عَن ذِكْرِنَا وَٱتَّبَعَ هَوَىٰهُ وَكَانَ أَمْرُهُۥ فُرُطًا

Be patient with those who call upon their Lord morning and evening, seeking His pleasure. Do not turn your eyes away from them, desiring the adornments of the life of this world. And do not obey one whose heart We have made heedless of Our remembrance, who follows his desires and whose affairs [deeds] are at loss.

আর (হে রাসূল!) তুমি নিজেকে (ধৈর্যের সাথে) অবিচলভাবে সম্পৃক্ত রাখো তাদের সাথে, যারা সকাল-সন্ধ্যায় তাদের রবকে ডাকে, তারা তাঁর চেহারা দেখতে চায় এবং তুমি দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দু’চোখ যেন তাদের থেকে অন্যত্র ফিরে না যায়।(১২) আর ওই ব্যক্তির আনুগত্য করো না, যার অন্তরকে আমি আমার যিকর থেকে গাফিল করে দিয়েছি এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে।

(১২) অর্থাৎ হিদায়াতের আলোচনার উদ্দেশ্যে ধনী ও সম্মানীদের সাথে বসার ইচ্ছায় তোমার চোখ দু’টো যেন তাদেরকে এড়িয়ে না যায়।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:২৯

وَقُلِ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَآءَ فَلْيُؤْمِن وَمَن شَآءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّآ أَعْتَدْنَا لِلظَّـٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِن يَسْتَغِيثُوا۟ يُغَاثُوا۟ بِمَآءٍ كَٱلْمُهْلِ يَشْوِى ٱلْوُجُوهَ ۚ بِئْسَ ٱلشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا

Say, “The truth is from your Lord. Whoever wills may believe, and whoever wills may disbelieve.” We have prepared for the wrongdoers a Fire which will encompass them like the walls. If they cry for relief, they will be relieved with water like boiling oil that will scald the faces. What a terrible drink, and what a terrible resting place!

আর (হে রাসূল!) বলো: ‘সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসে গেছে। সুতরাং যে ইচ্ছা করে, সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে, সে যেন কুফরী করে। (তবে জেনে রেখো!) নিশ্চয় আমি যালিমদের জন্য প্রস্তুত করেছি আগুন, যার (চার পাশের) প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। (পিপাসায় কাতর হয়ে সেখানে) তারা পানি চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি, যা তাদের চেহারাগুলো ঝলসে দিবে; কী নিকৃষ্ট পানীয়! আর কী মন্দ বিশ্রামস্থল!

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৮:৩০

إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَعَمِلُوا۟ ٱلصَّـٰلِحَـٰتِ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ مَنْ أَحْسَنَ عَمَلًا

Those who believe and do righteous deeds, We will not let the reward of those who do good deeds to go to waste.

নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎকাজ করেছে, (তারাই সাওয়াব লাভে ধন্য হবে,) নিশ্চয় আমি উত্তম আমলকারীদের কর্মফল বিনষ্ট করি না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর

নোট

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়