এই আয়াতের তাফসীর

সূরা ১৪ : আয়াত ৪১

সূরা ১৪ : আয়াত ৪১

رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ

‘হে আমাদের রব! যেদিন হিসাব কায়িম হবে, (কিয়ামতের) সেদিন আপনি আমাকে, আমার পিতামাতাকে(১৬) ও মু’মিনদেরকে ক্ষমা করে দিবেন।’

তাফসীর আহসানুল বায়ান

হে আমার প্রতিপালক! যেদিন হিসাব হবে সেদিন আমাকে, আমার পিতা-মাতাকে[১] এবং বিশ্বাসীদেরকে ক্ষমা করো।’ [১] ইবরাহীম (আঃ) এই দু'আ তখন করেছিলেন যখন তাঁর কাছে স্বীয় পিতার ব্যাপারে আল্লাহর দুশমন হওয়ার কথা প্রকাশ পায়নি। যখন প্রকাশ পেয়ে গেল যে, তাঁর পিতা আল্লাহর দুশমন, তখন তিনি সম্পর্কছিন্নতা ব্যক্ত করলেন। কেননা যতই নিকটাত্মীয় হোক না কেন, মুশরিকদের জন্য (ক্ষমা প্রার্থনার) দু'আ করা বৈধ নয়।
অন্য ভাষার তাফসীর · ৭