এই আয়াতের তাফসীর

সূরা ১৫ : আয়াত ৬৭

সূরা ১৫ : আয়াত ৬৭

وَجَآءَ أَهْلُ ٱلْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ

আর (সাদূম) শহরের অধিবাসীরা (সমকামিতার আশায়) উৎফুল্ল হয়ে (লূতের নিকট আগত সুদর্শন তরুণ মেহমানদের কাছে) হাযির হলো।

তাফসীর আহসানুল বায়ান

নগরবাসিগণ উল্লাসিত হয়ে উপস্থিত হল। [১] [১] এক দিকে লূত (আঃ)-এর বাড়িতে জাতির ধ্বংসের ফায়সালা হচ্ছে, আর অন্য দিকে লূত-সম্প্রদায় জানতে পারে যে, লূতের বাড়িতে কিছু সুদর্শন যুবক অতিথি এসেছে। তারা সমকামিতার অভ্যাস দরুন খুব খুশি হলো এবং খুশি খুশি লূত (আঃ)-এর নিকট এসে দাবি করল যে, ঐসব যুবকদেরকে তাদের হাতে তুলে দেওয়া হোক। যাতে তারা তাদের সাথে কুকর্ম করে নিজেদের যৌনক্ষুধা মিটাতে পারে!
অন্য ভাষার তাফসীর · ৭