এই আয়াতের তাফসীর

সূরা ১৮ : আয়াত ২৯

সূরা ১৮ : আয়াত ২৯

وَقُلِ ٱلْحَقُّ مِن رَّبِّكُمْ ۖ فَمَن شَآءَ فَلْيُؤْمِن وَمَن شَآءَ فَلْيَكْفُرْ ۚ إِنَّآ أَعْتَدْنَا لِلظَّـٰلِمِينَ نَارًا أَحَاطَ بِهِمْ سُرَادِقُهَا ۚ وَإِن يَسْتَغِيثُوا۟ يُغَاثُوا۟ بِمَآءٍ كَٱلْمُهْلِ يَشْوِى ٱلْوُجُوهَ ۚ بِئْسَ ٱلشَّرَابُ وَسَآءَتْ مُرْتَفَقًا

আর (হে রাসূল!) বলো: ‘সত্য তোমাদের রবের পক্ষ থেকে এসে গেছে। সুতরাং যে ইচ্ছা করে, সে যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে, সে যেন কুফরী করে। (তবে জেনে রেখো!) নিশ্চয় আমি যালিমদের জন্য প্রস্তুত করেছি আগুন, যার (চার পাশের) প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। (পিপাসায় কাতর হয়ে সেখানে) তারা পানি চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি, যা তাদের চেহারাগুলো ঝলসে দিবে; কী নিকৃষ্ট পানীয়! আর কী মন্দ বিশ্রামস্থল!

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

আর বলুন, ‘সত্য তোমাদের রব-এর কাছ থেকে; কাজেই যার ইচ্ছে ঈমান আনুক আর যার ইচ্ছে কুফরী করুক।’ নিশ্চয় আমরা যালেমদের জন্য প্রস্তুত রেখেছি আগুন, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে রেখেছে। তারা পানীয় চাইলে তাদেরকে দেয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, য তাদের মুখমণ্ডল দগ্ধ করবে; এটা নিকৃষ্ট পানীয়! আর জাহান্নাম কত নিকৃষ্ট বিশ্রামস্থল [১] ! [১] সূরা আল-ফুরকানের ৬৬ নং আয়াতেও অনুরূপ কাফেরদের শেষ আবাসস্থান সম্পর্কে অনুরূপ উক্তি করা হয়েছে।
অন্য ভাষার তাফসীর · ৭