এই আয়াতের তাফসীর

সূরা ২ : আয়াত ১৬৩

সূরা ২ : আয়াত ১৬৩

وَإِلَـٰهُكُمْ إِلَـٰهٌ وَٰحِدٌ ۖ لَّآ إِلَـٰهَ إِلَّا هُوَ ٱلرَّحْمَـٰنُ ٱلرَّحِيمُ

আর জেনে রাখো, তোমাদের সত্য ইলাহ এক ও একক । তিনি ছাড়া অন্য কোন সত্য ইলাহ নেই। তিনি অতি দয়াময়, পরম দয়ালু ।

তাফসীর ইবনে কাসীর

অর্থাৎ উপাস্য হওয়ার ব্যাপারে তিনি এক। তার কোন অংশীদার নেই। তার মত কেউই নেই। তিনি একক। তিনি কারও মুখাপেক্ষী নন। তিনি ছাড়া উপাসনার যোগ্য আর কেউই নেই। তিনি দাতা ও দয়ালু। সূরা-ই-ফাতিহার প্রারম্ভে এর তাফসীর হয়ে গেছে। রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহ তা'আলার ইসমে আযম (বড় নাম) দু'টি আয়াতের মধ্যে রয়েছে। একটি এই আয়াতটি। দ্বিতীয়টি হচ্ছে নিম্নের এই আয়াতটি (আরবি) (৩:১-২) এর পরে আল্লাহ তা'আলা একত্ববাদের প্রমাণস্বরূপ ঘোষণা করছেনঃ

অন্য ভাষার তাফসীর · ৭