এই আয়াতের তাফসীর

সূরা ২১ : আয়াত ৪২

সূরা ২১ : আয়াত ৪২

قُلْ مَن يَكْلَؤُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحْمَـٰنِ ۗ بَلْ هُمْ عَن ذِكْرِ رَبِّهِم مُّعْرِضُونَ

বলো, ‘কে তোমাদেরকে রাত ও দিনে পরম দয়াময় (আল্লাহ) থেকে রক্ষা করতে পারে?’ বরং তারা তাদের রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

বলুন, ‘রহমান হতে কে তোমাদেরকে রক্ষা করবে রাতে ও দিনে [১] ? তবুও তারা তাদের রব এর স্মরণ হতে মুখ ফিরিয়ে নেয়। চতুর্থ রুকু’ [১] আয়াতের আরেক অর্থ, রহমানের পরিবর্তে কে তোমাদেরকে রাত বা দিনে হেফাযত করবেন? তোমাদের এ সমস্ত ইলাহ তো তোমাদেরকে রক্ষা করতে পারবে না। [ইবন কাসীর] অথবা আয়াতের অর্থ, যদি রাত বা দিনের কোন সময় অকস্মাৎ আল্লাহ তোমাদেরকে পাকড়াও করতে চান তবে তাঁর পাকড়াও থেকে তোমাদেরকে রক্ষা করতে পারে এমন শক্তিশালী সহায়ক ও সাহায্যকারী তোমাদের কে আছে? [কুরতুবী]
অন্য ভাষার তাফসীর · ৭