এই আয়াতের তাফসীর

সূরা ২১ : আয়াত ৪৫

সূরা ২১ : আয়াত ৪৫

قُلْ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلْوَحْىِ ۚ وَلَا يَسْمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ

(হে রাসূল!) বলো, আমি তো কেবল আমার প্রতি প্রেরিত ওয়াহীর মাধ্যমে তোমাদেরকে (আল্লাহর শাস্তি সম্পর্কে) সতর্ক করি। কিন্তু বধিররা যখন তাদের সতর্ক করা হয়, সে আহ্বান শোনে না।

তাফসীর আহসানুল বায়ান

বল, ‘আমি তো শুধু অহী দ্বারাই তোমাদেরকে সতর্ক করি; কিন্তু যারা কানে কালা তাদেরকে যখন সতর্ক করা হয়, তখন তারা আহবান শুনতে পায় না।’ [১] [১] অর্থাৎ, কুরআন শুনিয়ে তাদেরকে উপদেশ দিচ্ছি আর এটিই আমার দায়িত্ব ও কর্তব্য। কিন্তু যাদের কানকে আল্লাহ হক (সত্য) শোনা হতে বধির ও কালা করে দিয়েছেন, চোখের উপর পর্দা ফেলে দিয়েছেন এবং অন্তরে তালা মেরে দিয়েছেন, তাদের উপর এই কুরআন ও উপদেশ কোন প্রতিক্রিয়া সৃষ্টি করে না।
অন্য ভাষার তাফসীর · ৭