এই আয়াতের তাফসীর

সূরা ২৪ : আয়াত ৪৫

সূরা ২৪ : আয়াত ৪৫

وَٱللَّهُ خَلَقَ كُلَّ دَآبَّةٍ مِّن مَّآءٍ ۖ فَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ بَطْنِهِۦ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰ رِجْلَيْنِ وَمِنْهُم مَّن يَمْشِى عَلَىٰٓ أَرْبَعٍ ۚ يَخْلُقُ ٱللَّهُ مَا يَشَآءُ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

আর আল্লাহ (জমিনের ওপর বিচরণকারী) প্রত্যেক জীবকে পানি (বীর্য) থেকে সৃষ্টি করেছেন। অতঃপর সেগুলোর কোনটি পেটে ভর দিয়ে চলে(১৩), কোনটি চলে দু’পায়ের ওপর(১৪), আবার কোনটি চার পায়ের ওপর চলে(১৫)। আল্লাহ (উল্লিখিত ও অনুল্লিখিত) যা ইচ্ছা সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ সব কিছুর ওপর সর্বশক্তিমান।

তাফসীর আহসানুল বায়ান

আল্লাহ সমস্ত জীবকে পানি থেকে সৃষ্টি করেছেন; ওদের কিছু পেটে ভর দিয়ে চলে,[১] কিছু দু’পায়ে চলে[২] এবং কতক চলে চার পায়ে।[৩] আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন।[৪] নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান । [১] যেসন সাপ, মাছ ও অন্যান্য পোকা মাকড় (সরীসৃপ) [২] যেমন মানুষ ও পাখি। [৩] যেমন, সমস্ত চতুষ্পদ জন্তু ও অন্যান্য জীব-জন্তু। [৪] এখানে এই কথার সংকেত দেওয়া হয়েছে যে, কিছু জীব এমন আছে যারা চারের অধিক পা বিশিষ্ট। যেমন কাঁকড়া, মাকড়শা ও অন্যান্য পোকা-মাকড়।
অন্য ভাষার তাফসীর · ৭