এই আয়াতের তাফসীর

সূরা ২৪ : আয়াত ৫১

সূরা ২৪ : আয়াত ৫১

إِنَّمَا كَانَ قَوْلَ ٱلْمُؤْمِنِينَ إِذَا دُعُوٓا۟ إِلَى ٱللَّهِ وَرَسُولِهِۦ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَن يَقُولُوا۟ سَمِعْنَا وَأَطَعْنَا ۚ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُفْلِحُونَ

যখন মুমিনদেরকে আল্লাহ ও তাঁর রাসূলের দিকে এ মর্মে ডাকা হয় যে, তিনি তাদের মধ্যে বিচার-ফয়সালা করবেন, তখন তাদের কথা তো এই হয় যে, তারা বলে: ‘আমরা শুনলাম ও আনুগত্য করলাম।’ বস্তুত তারাই সফলকাম।

তাফসীর আহসানুল বায়ান

যখন বিশ্বাসীদেরকে তাদের মধ্যে মীমাংসা করে দেওয়ার জন্য আল্লাহ এবং তাঁর রসূলের দিকে আহবান করা হয়, তখন তারা তো কেবল এ কথাই বলে, ‘আমরা শ্রবণ করলাম ও মান্য করলাম।’[১] আর ওরাই হল সফলকাম। [১] এখানে কাফের ও মুনাফীকদের বিপরীত ঈমানদারদের আমল ও আচরন বর্ণনা হচ্ছে।
অন্য ভাষার তাফসীর · ৭