এই আয়াতের তাফসীর

সূরা ৮৬ : আয়াত ৮

সূরা ৮৬ : আয়াত ৮

إِنَّهُۥ عَلَىٰ رَجْعِهِۦ لَقَادِرٌ

নিশ্চয় তিনি তাকে (১) ফিরিয়ে আনতে সক্ষম।

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

নিশ্চয় তিনি তাকে ফিরিয়ে আনতে সক্ষম [১]। [১] উদ্দেশ্য এই যে, যিনি প্রথমবার মানুষকে বীর্য থেকে প্রথম সৃষ্টিতে একজন জীবিত, শ্ৰোতা ও দ্রষ্টা মানব সৃষ্টি করেছেন, তিনি তাকে পুনরায় ফিরিয়ে দিতে অর্থাৎ মৃত্যুর পর জীবিত করতে আরও ভালরূপে সক্ষম। [ইবন কাসীর] যদি তিনি প্রথমটির ক্ষমতা রেখে থাকেন এবং তারই বদৌলতে মানুষ দুনিয়ায় জীবন ধারণ করছে, তাহলে তিনি দ্বিতীয়টির ক্ষমতা রাখেন না, এ ধারণা পোষণ করার পেছনে এমন কি শক্তিশালী যুক্তি পেশ করা যেতে পারে?
অন্য ভাষার তাফসীর · ৭