এই আয়াতের তাফসীর

সূরা ৯৬ : আয়াত ৩

সূরা ৯৬ : আয়াত ৩

ٱقْرَأْ وَرَبُّكَ ٱلْأَكْرَمُ

পড়, আর তোমার রব মহাদয়ালু।

তাফসীর আহসানুল বায়ান

তুমি পড়। আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত। [১] [১] এ বাক্যটি তাকীদের জন্য ব্যবহার করা হয়েছে। এ দ্বারা বড় অলঙ্কারপূর্ণ ভঙ্গিমায় নবী (সাঃ) এর ওযরের জওয়াব দেওয়া হয়েছে, যা তিনি 'আমি পড়তে জানি না' বলে পেশ করেছিলেন। আল্লাহ বললেন, আল্লাহ মহামহিমান্বিত; তুমি পড়। অর্থাৎ, মানুষের ভুল-ত্রুটি উপেক্ষা করা তাঁর বিশেষ গুণ।
অন্য ভাষার তাফসীর · ৭