Quran · 2

Al-Baqarah

البقرة286 Ayah
Translation language
Show in reader
Reading settings

Listen to the Ayahs

Audio settings

Choose Arabic or Bangla below an Ayah, or use Play here for continuous listening.

Arabic: Mishary Alafasy. The spoken Bangla translation may differ in wording from the displayed translation.

2:213Juz 2

كَانَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّـۧنَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَـٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ ۚ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلَّا ٱلَّذِينَ أُوتُوهُ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَـٰتُ بَغْيًۢا بَيْنَهُمْ ۖ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ ءَامَنُوا۟ لِمَا ٱخْتَلَفُوا۟ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِۦ ۗ وَٱللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ

সমস্ত মানুষ একই উম্মত ছিল ।(৪৪) অতঃপর আল্লাহ নবীগণকে সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে প্রেরণ করেন এবং তাদের সাথে সত্যবাহী কিতাবও নাযিল করেন, যাতে মানুষেরা যে বিষয়ে মতভেদ করতো তা সেগুলোর মীমাংসা করতে পারে। আর যাদেরকে তা দেয়া হয়েছিল, সুস্পষ্ট নিদর্শন তাদের কাছে আসার পরেও শুধু পরস্পর বিদ্বেষবশত সে বিষয়ে (৪৫) তারা বিরোধিতা করতো। অতঃপর আল্লাহ তাঁর ইচ্ছাক্রমে ঈমানদারদেরকে হিদায়াত দান করেছেন সে সত্য বিষয়ে, যে ব্যাপারে তারা মতভেদে লিপ্ত হয়েছিলো। আর আল্লাহ যাকে ইচ্ছে সরল পথের দিকে হিদায়াত দান করেন।

(৪৪) একসময় পৃথিবীর সমস্ত মানুষ একই মতাদর্শের তথা তাদের পিতা আদম ‘আলায়হিস সালামের ধর্মের অন্তর্ভুক্ত ছিলো। পরে তারা নানা দলে-উপদলে বিভক্ত হয়েছে। (৪৫) মুহাম্মদ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লামের নবী হওয়ার ব্যাপারে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir

Note

Saved on this device; account sync is available

Saved on this device; account sync is available