Quran / 21

Al-Anbya

الأنبياء

112 Ayah

Reading settings
RecitationMP3Quran
21:31

وَجَعَلْنَا فِى ٱلْأَرْضِ رَوَٰسِىَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ

We have set on the earth firm mountains so it does not shake with them, and We have made therein broad pathways so that they may find their way.

আর আমি পৃথিবীতে সুদৃঢ় পর্বতমালা স্থাপন করেছি, যাতে তা তাদেরকে নিয়ে দুলে না ওঠে; এবং তাতে বিস্তৃত পথ-প্রশস্ত রাস্তা তৈরি করেছি, যাতে তারা (চলাচলের) পথপ্রাপ্ত হয়।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:32

وَجَعَلْنَا ٱلسَّمَآءَ سَقْفًا مَّحْفُوظًا ۖ وَهُمْ عَنْ ءَايَـٰتِهَا مُعْرِضُونَ

And We have made the sky a well-protected canopy, yet they turn away from its signs[15].

[15] Such as the sun and the moon.

আর আমি আসমানকে করেছি (খুঁটিবিহীন) সুরক্ষিত ছাদ; কিন্তু তারা তার নিদর্শনাবলি হতে মুখ ফিরিয়ে নেয়।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:33

وَهُوَ ٱلَّذِى خَلَقَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ وَٱلشَّمْسَ وَٱلْقَمَرَ ۖ كُلٌّ فِى فَلَكٍ يَسْبَحُونَ

It is He Who created the night and the day, the sun and the moon – each floating in its orbit.

আর একমাত্র আল্লাহই রাত ও দিন এবং সূর্য ও চাঁদ সৃষ্টি করেছেন। প্রত্যেকেই তার নিজ নিজ কক্ষপথে বিচরণ করে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:34

وَمَا جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ ٱلْخُلْدَ ۖ أَفَإِي۟ن مِّتَّ فَهُمُ ٱلْخَـٰلِدُونَ

We did not grant immortality to any human being before you [O Prophet]. So if you die, will they live forever?

আর তোমার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি। সুতরাং তোমার মৃত্যু হলে, তারা কি (এ দুনিয়াতে) অনন্ত জীবনসম্পন্ন হয়ে (বেচে) থাকবে?

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:35

كُلُّ نَفْسٍ ذَآئِقَةُ ٱلْمَوْتِ ۗ وَنَبْلُوكُم بِٱلشَّرِّ وَٱلْخَيْرِ فِتْنَةً ۖ وَإِلَيْنَا تُرْجَعُونَ

Every soul will taste death; We test you with bad and good as a trial, then to Us you will all be returned.

প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আর আমরা তোমাদেরকে ভালো-মন্দের মাধ্যমে পরীক্ষা করি। অতঃপর তোমরা আমাদেরই কাছে ফিরে আসবে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:36

وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَـٰذَا ٱلَّذِى يَذْكُرُ ءَالِهَتَكُمْ وَهُم بِذِكْرِ ٱلرَّحْمَـٰنِ هُمْ كَـٰفِرُونَ

When the disbelievers see you, they only take you in ridicule, [saying], “Is this the one who speaks ill of your gods?” while they reject even the mention of the Most Compassionate.

আর (হে রাসূল!) কাফিররা যখনই তোমাকে দেখে, তখন তারা তোমাকে কেবল উপহাসের পাত্র হিসেবে গ্রহণ করে। তারা বলে: ‘এ-ই কি সেই ব্যক্তি, যে তোমাদের দেবতাদের সমালোচনা করে?’ অথচ তারাই (আলকুরআনকে অস্বীকার করে) ‘রহমান’-এর স্মরণকে অস্বীকার (কুফরী) করে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:37

خُلِقَ ٱلْإِنسَـٰنُ مِنْ عَجَلٍ ۚ سَأُو۟رِيكُمْ ءَايَـٰتِى فَلَا تَسْتَعْجِلُونِ

Man is created of haste. I will show you My signs, so do not ask Me to hasten them.

মানুষকে তাড়াহুড়া প্রবণ করে সৃষ্টি করা হয়েছে। অচিরেই আমি তোমাদেরকে আমার নিদর্শনাবলি দেখাব। সুতরাং তোমরা (আমার শাস্তি নেমে আসার জন্যে) তাড়াহুড়া করো না।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:38

وَيَقُولُونَ مَتَىٰ هَـٰذَا ٱلْوَعْدُ إِن كُنتُمْ صَـٰدِقِينَ

They say, “When will this promise come to pass, if you are truthful?”

আর তারা বলে: ‘তোমরা যদি সত্যবাদী হও, তবে বল, ‘এ প্রতিশ্রুতি (পুনরুত্থান দিবসের আগমন ) কখন পূর্ণ হবে?’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:39

لَوْ يَعْلَمُ ٱلَّذِينَ كَفَرُوا۟ حِينَ لَا يَكُفُّونَ عَن وُجُوهِهِمُ ٱلنَّارَ وَلَا عَن ظُهُورِهِمْ وَلَا هُمْ يُنصَرُونَ

If only the disbelievers knew the moment when they would be unable to ward the Fire off their faces or their backs, nor would they be helped[16].

[16] The completion of the sentence is "...they would not be asking for the punishment."

হায়! কাফিররা যদি সে সময়ের কথা জানতো, যখন তারা তাদের সামনে ও পেছন থেকে (জাহান্নামের) আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্যও করা হবে না (তাহলে তারা দ্রুত শাস্তি কামনা করত না);

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:40

بَلْ تَأْتِيهِم بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيعُونَ رَدَّهَا وَلَا هُمْ يُنظَرُونَ

Rather, it will come upon them suddenly and stun them; they will not be able to avert it, nor will they be given respite.

বরং (সে শাস্তি) আকস্মিকভাবে তাদের ওপর এসে পড়বে এবং তা তাদেরকে হতভম্ব করে দিবে। ফলে তারা তা প্রতিরোধ করতে সক্ষম হবে না এবং তাদেরকে (তাওবার জন্য) অবকাশও দেয়া হবে না।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:41

وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

Indeed, there were messengers before you who were ridiculed, but those who mocked them were encompassed by what they used to ridicule.

আর (হে মুহাম্মাদ!) তোমার পূর্বেও অনেক রাসূলের প্রতি (এভাবেই) ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছিলো। পরিণামে বিদ্রুপকারীরা যে অকাট্য সত্য নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছিল, অবশেষে সেটাই তাদের ওপর চেপে বসেছিলো।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:42

قُلْ مَن يَكْلَؤُكُم بِٱلَّيْلِ وَٱلنَّهَارِ مِنَ ٱلرَّحْمَـٰنِ ۗ بَلْ هُمْ عَن ذِكْرِ رَبِّهِم مُّعْرِضُونَ

Say, “Who can protect you by night and by day against the Most Compassionate?” Yet they turn away from the admonition of their Lord.

বলো, ‘কে তোমাদেরকে রাত ও দিনে পরম দয়াময় (আল্লাহ) থেকে রক্ষা করতে পারে?’ বরং তারা তাদের রবের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:43

أَمْ لَهُمْ ءَالِهَةٌ تَمْنَعُهُم مِّن دُونِنَا ۚ لَا يَسْتَطِيعُونَ نَصْرَ أَنفُسِهِمْ وَلَا هُم مِّنَّا يُصْحَبُونَ

Do they have gods who can defend them against Us? They cannot even help themselves, nor will they be protected from Us.

তাদের কি এমন উপাস্য আছে, যারা আমার পরিবর্তে তাদেরকে রক্ষা করতে পারে? তারা তো নিজেদেরকেই সাহায্য করতে সক্ষম নয়(৯), আর আমার পক্ষ থেকেও তারা কোনো সহায়তা পাবে না।

(৯) যে নিজের সহযোগিতা করতে পারে না, সে অন্যের কীভাবে সহযোগিতা করবে!

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:44

بَلْ مَتَّعْنَا هَـٰٓؤُلَآءِ وَءَابَآءَهُمْ حَتَّىٰ طَالَ عَلَيْهِمُ ٱلْعُمُرُ ۗ أَفَلَا يَرَوْنَ أَنَّا نَأْتِى ٱلْأَرْضَ نَنقُصُهَا مِنْ أَطْرَافِهَآ ۚ أَفَهُمُ ٱلْغَـٰلِبُونَ

Nevertheless, We have provided for them and their forefathers luxuries which they enjoyed for a long time. Do they not see that We gradually reduce the land from its outlying sides?[17] Is it they who will then prevail?

[17] See footnote 13:41.

বরং আমিই তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম; উপরন্তু তাদের আয়ুষ্কালও হয়েছিল দীর্ঘ।(১০) তারা কি দেখে না যে, আমি চতুর্দিক থেকে তাদের দেশকে সংকুচিত করে দিচ্ছি?(১১) তবুও কি তারা বিজয়ী হবে? বরং আমিই তাদেরকে ও তাদের পূর্বপুরুষদেরকে উপভোগ করতে দিয়েছিলাম; ফলে তাদের আয়ুষ্কাল দীর্ঘ হয়েছিল দীর্ঘ।(১০) তারা কি দেখে না যে, আমি পৃথিবীতে প্রবেশ করি এবং তার প্রান্ত থেকে প্রান্ত পর্যন্ত ধ্বংস করি(১১), তবু কি তারা বিজয়ী হবে?

(১০) ফলে তারা ধোঁকায় পড়ে গেলো। (১১) অর্থাৎ মক্কার কাফিররা কি এটা দেখে না যে, আমি ইসলামের বিজয়ের মাধ্যমে এবং তাদের কুফরির ঘাঁটি পতনের মাধ্যমে চারদিক থেকে তাদের ভূখণ্ডকে সংকুচিত করে এনেছি।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:45

قُلْ إِنَّمَآ أُنذِرُكُم بِٱلْوَحْىِ ۚ وَلَا يَسْمَعُ ٱلصُّمُّ ٱلدُّعَآءَ إِذَا مَا يُنذَرُونَ

Say, “I only warn you by divine revelation.” But the deaf cannot hear the call when they are warned.

(হে রাসূল!) বলো, আমি তো কেবল আমার প্রতি প্রেরিত ওয়াহীর মাধ্যমে তোমাদেরকে (আল্লাহর শাস্তি সম্পর্কে) সতর্ক করি। কিন্তু বধিররা যখন তাদের সতর্ক করা হয়, সে আহ্বান শোনে না।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:46

وَلَئِن مَّسَّتْهُمْ نَفْحَةٌ مِّنْ عَذَابِ رَبِّكَ لَيَقُولُنَّ يَـٰوَيْلَنَآ إِنَّا كُنَّا ظَـٰلِمِينَ

If a mere breath of your Lord’s torment were to touch them, they would surely say, “Woe to us! We were indeed wrongdoers.”

আর তোমার রবের শাস্তির সামান্য কিছুও যদি তাদেরকে স্পর্শ করে, তবে তারা অবশ্যই বলে উঠবে: ‘হায় দুর্ভোগ আমাদের! আমরা তো অবশ্যই যালিম ছিলাম।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:47

وَنَضَعُ ٱلْمَوَٰزِينَ ٱلْقِسْطَ لِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَـٰسِبِينَ

We will place the scales of justice on the Day of Resurrection, and no soul will be wronged in the least. Even if a deed is the weight of a mustard seed[18], We will bring it forth. Sufficient are We as Reckoners.

[18] i.e., as small or insignificant as a mustard seed.

আর কিয়ামতের দিন আমি ন্যায়বিচারের মানদণ্ড স্থাপন করবো। সুতরাং কারো প্রতি কোনো অবিচার করা হবে না। কারো আমল যদি সরিষার দানা পরিমাণও হয়, তবুও আমি তা উপস্থিত করবো। আর হিসাব গ্রহণকারীরূপে আমিই যথেষ্ট।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:48

وَلَقَدْ ءَاتَيْنَا مُوسَىٰ وَهَـٰرُونَ ٱلْفُرْقَانَ وَضِيَآءً وَذِكْرًا لِّلْمُتَّقِينَ

We certainly gave Moses and Aaron the Criterion, shining light and admonition[19] for the righteous,

[19] These are Torah’s three qualities.

আর নিশ্চয়ই আমি মূসা ও হারূনকে দিয়েছিলাম ফুরকান, (যা সত্য ও মিথ্যার পার্থক্যকারী) এবং (তা ছিল) আলো ও মুত্তাকীদের জন্য উপদেশ।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:49

ٱلَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِٱلْغَيْبِ وَهُم مِّنَ ٱلسَّاعَةِ مُشْفِقُونَ

those who fear their Lord without seeing Him[20], and are apprehensive of the Hour.

[20] Or when they are in private and not seen by others.

যারা না দেখেও তাদের রবকে ভয় করে এবং তারা কিয়ামত সম্পর্কে ভীত-সন্ত্রস্ত থাকে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:50

وَهَـٰذَا ذِكْرٌ مُّبَارَكٌ أَنزَلْنَـٰهُ ۚ أَفَأَنتُمْ لَهُۥ مُنكِرُونَ

And this [Qur’an] is a blessed reminder which We have sent down. Are you still denying it[21]?

[21] i.e., pretending ignorance or refusing to acknowledge it?

আর এটা (আলকুরআন) বরকতময় উপদেশ, যা আমি নাযিল করেছি। তবুও কি তোমরা তা অস্বীকার করবে?

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:51

وَلَقَدْ ءَاتَيْنَآ إِبْرَٰهِيمَ رُشْدَهُۥ مِن قَبْلُ وَكُنَّا بِهِۦ عَـٰلِمِينَ

Indeed, We had given Abraham sound judgment before[22], for We know him well.

[22] i.e., before Moses, or in his early youth.

আর আমি তো ইতঃপূর্বে ইবরাহীমকে সঠিক পথের জ্ঞান দিয়েছিলাম এবং আমি তার সম্পর্কে ছিলাম সম্যক অবগত।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:52

إِذْ قَالَ لِأَبِيهِ وَقَوْمِهِۦ مَا هَـٰذِهِ ٱلتَّمَاثِيلُ ٱلَّتِىٓ أَنتُمْ لَهَا عَـٰكِفُونَ

When he said to his father and his people, “What are these statues to which you are so devoted?”

যখন সে (ইব্রাহীম ) তার পিতা (আযর) ও তার জাতিকে বললো: ‘যেগুলোর পূজায় তোমরা রত রয়েছ, এ মূর্তিগুলো আসলে কী?’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:53

قَالُوا۟ وَجَدْنَآ ءَابَآءَنَا لَهَا عَـٰبِدِينَ

They said, “We found our forefathers worshiping them.”

তারা বললো: ‘আমরা আমাদের পূর্বপুরুষদেরকে এদের পূজা করতে দেখেছি।’(১২)

(১২) তাই আমরাও তাদের অনুসরণে এগুলোর পূজা করছি।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:54

قَالَ لَقَدْ كُنتُمْ أَنتُمْ وَءَابَآؤُكُمْ فِى ضَلَـٰلٍ مُّبِينٍ

He said, “Indeed, you and your forefathers were clearly misguided.”

সে বললো: ‘তোমরা নিজেরা এবং তোমাদের পূর্বপুরুষরা সবাই স্পষ্ট পথভ্রষ্টায় রয়েছ।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:55

قَالُوٓا۟ أَجِئْتَنَا بِٱلْحَقِّ أَمْ أَنتَ مِنَ ٱللَّـٰعِبِينَ

They said, “Have you come to us with the truth, or are you joking?”

তারা বললো: ‘তুমি কি আমাদের নিকট সত্য নিয়ে এসেছো, নাকি তুমি তামাশাকারী?’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:56

قَالَ بَل رَّبُّكُمْ رَبُّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ٱلَّذِى فَطَرَهُنَّ وَأَنَا۠ عَلَىٰ ذَٰلِكُم مِّنَ ٱلشَّـٰهِدِينَ

He said, “Nay, your Lord is the Lord of the heavens and earth, Who created them, and I am one of those who bear witness to it.

সে বললো: ‘না; বরং তোমাদের রব তো আসমানসমূহ ও জমিনের রব; যিনি এগুলো সৃষ্টি করেছেন। আর এ বিষয়ে আমি অন্যতম সাক্ষী।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:57

وَتَٱللَّهِ لَأَكِيدَنَّ أَصْنَـٰمَكُم بَعْدَ أَن تُوَلُّوا۟ مُدْبِرِينَ

By Allah, I will surely plot against your idols after you have turned and gone away.”

(সে মনে মনে আরো বললো:) ‘ আল্লাহর শপথ! তোমরা (ঈদের দিকে) চলে যাওয়ার পর আমি তোমাদের মূর্তিগুলোর (ধ্বংসের ) ব্যাপারে অবশ্যই কৌশল অবলম্বন করব।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:58

فَجَعَلَهُمْ جُذَٰذًا إِلَّا كَبِيرًا لَّهُمْ لَعَلَّهُمْ إِلَيْهِ يَرْجِعُونَ

So he broke them into pieces, except the biggest of them, so that they might come back to it.

অতঃপর সে বড়টিকে বাদ রেখে তাদের মূর্তিগুলোকে চূর্ণ-বিচূর্ণ করে দিল , যাতে তারা তার দিকে ফিরে আসে।(১৩)

(১৩) তার দিকের দুটি অর্থ: বড় মূর্তিটির দিকে ফিরে এসে এর নিকট জিজ্ঞাসা করবে, কে এগুলোকে ভেঙ্গে ফেললো? অথবা তারা ইবরাহীমের দ্বীনের দিকে ফিরে আসে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:59

قَالُوا۟ مَن فَعَلَ هَـٰذَا بِـَٔالِهَتِنَآ إِنَّهُۥ لَمِنَ ٱلظَّـٰلِمِينَ

They said, “Who has done this to our gods? He is indeed one of the wrongdoers.”

তারা (ফিরে এসে মূর্তিগুলোকে ভাঙ্গা দেখে) বললো: ‘আমাদের দেব-দেবীগুলোর সাথে কে এমনটি করলো? নিশ্চয় সে যালিমদের অন্তর্ভুক্ত।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:60

قَالُوا۟ سَمِعْنَا فَتًى يَذْكُرُهُمْ يُقَالُ لَهُۥٓ إِبْرَٰهِيمُ

They said, “We heard a young man, speaking ill of them, who is called Abraham.”

লোকেরা বললো: ‘আমরা শুনেছি, ‘এক যুবক এই মূর্তিগুলোর সমালোচনা করে। তাকে বলা হয়, ইবরাহীম।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir

Note

Saved on this device; account sync is available

Saved on this device; account sync is available