Quran / 21

Al-Anbya

الأنبياء

112 Ayah

Reading settings
RecitationMP3Quran
21:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ ٱقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِى غَفْلَةٍ مُّعْرِضُونَ

The reckoning of the people has drawn near, yet they are turning away heedlessly.

মানুষের হিসাব-নিকাশের সময় (কিয়ামত) আসন্ন; অথচ তারা উদাসীনতায় (আখিরাত হতে) মুখ ফিরিয়ে রেখেছে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:2

مَا يَأْتِيهِم مِّن ذِكْرٍ مِّن رَّبِّهِم مُّحْدَثٍ إِلَّا ٱسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ

Whenever new revelation comes to them from their Lord, they listen to it in jest,

যখনই তাদের রবের পক্ষ থেকে তাদের নিকট (আলকুরআনের) কোনো নতুন উপদেশ আসে, তখন তারা তা কৌতুক ভরে (তামাশার ছলে) শ্রবণ করে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:3

لَاهِيَةً قُلُوبُهُمْ ۗ وَأَسَرُّوا۟ ٱلنَّجْوَى ٱلَّذِينَ ظَلَمُوا۟ هَلْ هَـٰذَآ إِلَّا بَشَرٌ مِّثْلُكُمْ ۖ أَفَتَأْتُونَ ٱلسِّحْرَ وَأَنتُمْ تُبْصِرُونَ

with their hearts heedless. The wrongdoers whisper to one another in secret, “Is this but a human being just like yourselves? Will you then follow his magic, although you openly see?”

(তারা তা শুনে অথচ;) তাদের অন্তর থাকে অমনোযোগী এবং যালিমরা গোপনে পরামর্শ করে, ‘এ তো তোমাদের মতোই একজন মানুষ। এরপরও কি তোমরা দেখে শুনে যাদুর কবলে পড়বে?’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:4

قَالَ رَبِّى يَعْلَمُ ٱلْقَوْلَ فِى ٱلسَّمَآءِ وَٱلْأَرْضِ ۖ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ

He said, “My Lord knows every word spoken in the heavens and earth, for He is the All-Hearing, the All-Knowing.”

সে (রাসূলুল্লাহ) বললো: ‘আমার রব আসমানসমূহ ও জমিনের সমস্ত কথাই জানেন এবং তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:5

بَلْ قَالُوٓا۟ أَضْغَـٰثُ أَحْلَـٰمٍۭ بَلِ ٱفْتَرَىٰهُ بَلْ هُوَ شَاعِرٌ فَلْيَأْتِنَا بِـَٔايَةٍ كَمَآ أُرْسِلَ ٱلْأَوَّلُونَ

Yet they say, “This [Qur’an] is a set of jumbled dreams! Rather, he has fabricated it! Rather, he is a poet! So let him bring us a sign just as the earlier messengers were sent with[1].”

[1] Such as the staff of Moses (عليه السلام), the camel of Salih (عليه السلام) and the like.

বরং তারা (কাফিররা) বলে: ‘এগুলো(১) অলীক কল্পনা, হয় সে এটি মন থেকে বানিয়েছে, নয়তো সে একজন কবি। অতএব সে আমাদের কাছে এমন নিদর্শন নিয়ে আসুক, যেরূপ নিদর্শনসহ প্রেরিত হয়েছিল পূর্ববর্তীগণ।’

(১) যেমন: মূসা আলাইহিস সালামের লাঠি এবং সালিহ আলাইহিস সালামের উষ্ট্রী।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:6

مَآ ءَامَنَتْ قَبْلَهُم مِّن قَرْيَةٍ أَهْلَكْنَـٰهَآ ۖ أَفَهُمْ يُؤْمِنُونَ

Not a single town We destroyed before them had believed[2]. Will they then believe?

[2] Although they witnessed signs and miracles.

তাদের পূর্বে যে জনপদই (তাদের প্রস্তাবকৃত নিদর্শন নাযিলের পরেও) ঈমান আনেনি, তাদেরকে আমি ধ্বংস করেছি। তবে কি এরা ঈমান আনবে?

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:7

وَمَآ أَرْسَلْنَا قَبْلَكَ إِلَّا رِجَالًا نُّوحِىٓ إِلَيْهِمْ ۖ فَسْـَٔلُوٓا۟ أَهْلَ ٱلذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ

We did not send before you [O Prophet] except men to whom We gave a revelation, so [O people] ask the People of the Scriptures if you do not know.

আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে শুধু পুরুষ মানুষদের নিকটই ওয়াহী পাঠিয়েছি।(২) সুতরাং তোমরা (পূর্বেকার কিতাবধারী) জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, যদি তোমরা না জানো।

(২) আমি তাদেরকে কখনো ফিরিশতা বানিয়ে পাঠাইনি।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:8

وَمَا جَعَلْنَـٰهُمْ جَسَدًا لَّا يَأْكُلُونَ ٱلطَّعَامَ وَمَا كَانُوا۟ خَـٰلِدِينَ

We did not give them bodies that needed no food[3], nor were they immortal.

[3] Such as the angels.

আর আমি তাদেরকে (প্রেরিত রাসূলদেরকে) এমন দেহবিশিষ্ট করিনি যে, তারা খাদ্য গ্রহণ করত না, আর তারা (দুনিয়াতে) চিরস্থায়ীও ছিল না।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:9

ثُمَّ صَدَقْنَـٰهُمُ ٱلْوَعْدَ فَأَنجَيْنَـٰهُمْ وَمَن نَّشَآءُ وَأَهْلَكْنَا ٱلْمُسْرِفِينَ

Then We fulfilled Our promise to them: We saved them[4] and those whom We willed, and destroyed those who transgressed all bounds.

[4] After they conveyed the message.

অতঃপর আমি রাসূলদের সাথে কৃত (সাহায্য ও বিজয়ের) ওয়াদা পূর্ণ করলাম। আর আমি তাদেরকে ও যাদেরকে ইচ্ছে রক্ষা করলাম এবং সীমালঙ্ঘনকারীদেরকে ধ্বংস করে দিলাম।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:10

لَقَدْ أَنزَلْنَآ إِلَيْكُمْ كِتَـٰبًا فِيهِ ذِكْرُكُمْ ۖ أَفَلَا تَعْقِلُونَ

We have sent down to you [O people] a Book in which there is honor for you[5]. Do you not then understand?

[5] As you have been mentioned and addressed in the Qur’an, or there is a reminder for you in it.

নিশ্চয় আমি তোমাদের প্রতি এমন এক কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যাতে তোমাদের জন্য সম্মান ও গৌরব রয়েছে।(৩) তবুও কি তোমরা বুঝবে না?

(৩) যিকর অর্থ সম্মান, শ্রেষ্ঠত্ব, খ্যাতি, উল্লেখ, আলোচনা ও বর্ণনা। তাতে তোমাদের জন্য সম্মান ও গৌরব রয়েছে; যদি তোমরা তা সত্য মনে করে, সে অনুযায়ী আমল কর।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:11

وَكَمْ قَصَمْنَا مِن قَرْيَةٍ كَانَتْ ظَالِمَةً وَأَنشَأْنَا بَعْدَهَا قَوْمًا ءَاخَرِينَ

[Imagine] how many towns of wrongdoers We have destroyed[6], and raised after them another people!

[6] i.e., who were persisting in wrongdoing.

আর আমি কত জনপদকে ধ্বংস করেছি, যারা ছিলো যালিম এবং তাদের পরবর্তীতে সেখানে অন্য জাতিকে সৃষ্টি করেছি।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:12

فَلَمَّآ أَحَسُّوا۟ بَأْسَنَآ إِذَا هُم مِّنْهَا يَرْكُضُونَ

When they sensed Our punishment, they started running away from it.

অতঃপর তারা যখন আমার শাস্তি দেখল, তখনই তারা (ধ্বংস থেকে বাঁচার জন্য) জনপদ ছেড়ে পালাতে লাগলো।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:13

لَا تَرْكُضُوا۟ وَٱرْجِعُوٓا۟ إِلَىٰ مَآ أُتْرِفْتُمْ فِيهِ وَمَسَـٰكِنِكُمْ لَعَلَّكُمْ تُسْـَٔلُونَ

“Do not run away, but return to your luxuries and dwellings[7], perhaps you will be questioned.”

[7] This is said to them in sarcasm and ridicule.

(তাদেরকে তিরস্কারের সুরে বলা হলো) ‘পলায়ন করো না; বরং তোমরা যে আনন্দ-ফুর্তি আস্বাদনে মত্ত ছিলে তাতে এবং নিজেদের ঘরবাড়িতে ফিরে যাও। সম্ভবত তোমাদেরকে (তোমাদের দুনিয়া সম্পর্কে) আজ কিছু জিজ্ঞাসা করা হবে।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:14

قَالُوا۟ يَـٰوَيْلَنَآ إِنَّا كُنَّا ظَـٰلِمِينَ

They said, “Woe to us! We were indeed wrongdoers.”

তারা বললো: ‘হায় আমাদের দুর্ভোগ! আমরা তো (আল্লাহর সাথে কুফরী করার কারণে) আসলেই যালিম ছিলাম।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:15

فَمَا زَالَت تِّلْكَ دَعْوَىٰهُمْ حَتَّىٰ جَعَلْنَـٰهُمْ حَصِيدًا خَـٰمِدِينَ

They kept crying this out loud until We mowed them down, lifeless[8].

[8] i.e., extinguished like ashes.

অতঃপর তাদের এই বিলাপ(৪) চলতে থাকে যতক্ষণ না আমি তাদেরকে কেটে ফেলা শস্য ও নিভে যাওয়া আগুন সদৃশ ( সমূলে ধ্বংস ) করে দিলাম।

(৪) অর্থাৎ গুনাহের স্বীকৃতি এবং নিজেদের ধ্বংসের বদদু‘আ।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:16

وَمَا خَلَقْنَا ٱلسَّمَآءَ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَـٰعِبِينَ

We did not create the heavens and earth and all that is between them for fun.

আর আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মাঝখানে যা কিছু আছে, তার কোনো কিছুই আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি।(৫)

(৫) বরং আমি এ দুটিকে আমার সুনিপুণ সৃষ্টি কৌশল ও অসীম ক্ষমতা বুঝানোর জন্য সৃষ্টি করেছি।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:17

لَوْ أَرَدْنَآ أَن نَّتَّخِذَ لَهْوًا لَّٱتَّخَذْنَـٰهُ مِن لَّدُنَّآ إِن كُنَّا فَـٰعِلِينَ

If We had wished for a pastime[9], We could have had it from Our own, if We were to do so.

[9] Such as a wife or a child.

আমি যদি খেলার উপকরণ(৬) গ্রহণ করতে চাইতাম, তবে আমার কাছে যা আছে, তা দিয়েই করতাম; কিন্তু আমি তা করিনি।(৭)

(৬) তথা স্ত্রী বা সন্তান গ্রহণ করতে চাইতাম, (৭) কারণ, আমি তা থেকে পূত-পবিত্র।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:18

بَلْ نَقْذِفُ بِٱلْحَقِّ عَلَى ٱلْبَـٰطِلِ فَيَدْمَغُهُۥ فَإِذَا هُوَ زَاهِقٌ ۚ وَلَكُمُ ٱلْوَيْلُ مِمَّا تَصِفُونَ

Rather, We hurl the truth at falsehood, and it crushes it[10], so it vanishes. Woe to you for what you falsely ascribe [to Allah][11]!

[10] Lit. "strikes its brain," disabling or killing it. [11] Claiming that He has a son, a wife, or a partner.

বরং আমি (রাসূলের নিকট ওয়াহী করা) সত্যকে দিয়ে (কাফিরদের বাতিলের) মিথ্যার ওপর আঘাত হানি; ফলে তা মিথ্যাকে চূর্ণ-বিচূর্ণ করে দেয় এবং নিমিষেই তা নিশ্চিহ্ন হয়ে যায়। আর তোমরা (আল্লাহকে যে গুণে গুণান্বিত করে) যা কিছু বলছো, (৮) তার জন্য তোমাদের রয়েছে দুর্ভোগ।

(৮) কাফিররা বলেছেঃ ‘আল্লাহ স্ত্রী ও সন্তান গ্রহণ করেছেন’। নাউযু বিল্লাহ।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:19

وَلَهُۥ مَن فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ ۚ وَمَنْ عِندَهُۥ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِۦ وَلَا يَسْتَحْسِرُونَ

To Him belongs all those who are in the heavens and earth. Those [angels] who are with Him are not too proud to worship Him, nor do they ever grow weary.

আর আসমানসমূহে ও জমিনে যারা আছে, তারা সবাই তাঁর; আর তাঁর কাছে যারা (যেসব ফিরিশতারা) আছে তারা অহংকারবশত তাঁর ইবাদাত হতে বিমুখ হয় না এবং ক্লান্তিও বোধ করে না।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:20

يُسَبِّحُونَ ٱلَّيْلَ وَٱلنَّهَارَ لَا يَفْتُرُونَ

They glorify Him day and night tirelessly.

তারা দিন-রাত তাঁর পবিত্রতা ও মহিমা বর্ণনা করে, তারা শিথিলতা দেখায় না (এবং বিরক্তও হয় না )।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:21

أَمِ ٱتَّخَذُوٓا۟ ءَالِهَةً مِّنَ ٱلْأَرْضِ هُمْ يُنشِرُونَ

Or have they taken gods from the earth who [cannot even] resurrect the dead?

তারা (মুশরিকরা) কি পৃথিবী থেকে এমন উপাস্য গ্রহণ করেছে, যারা মৃতকে জীবিত করতে পারে?

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:22

لَوْ كَانَ فِيهِمَآ ءَالِهَةٌ إِلَّا ٱللَّهُ لَفَسَدَتَا ۚ فَسُبْحَـٰنَ ٱللَّهِ رَبِّ ٱلْعَرْشِ عَمَّا يَصِفُونَ

If there had been gods besides Allah in the heavens and earth, both realms would have fallen in disorder. Glory be to Allah – Lord of the Throne – far above what they ascribe [to Him].

যদি আসমান ও জমিনে আল্লাহ ছাড়া বহু ইলাহ থাকতো, তবে (তাদের পারস্পরিক দ্বন্দ্বের কারণে) উভয়ই ধ্বংস হয়ে যেতো। সুতরাং তারা যা বলে, আরশের রব আল্লাহ তা থেকে পূত-পবিত্র।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:23

لَا يُسْـَٔلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْـَٔلُونَ

He cannot be questioned for what He does, but they will be questioned.

তিনি যা করেন, সে ব্যাপারে তাঁকে প্রশ্ন করা যাবে না; বরং তাদেরকেই (তাদের আমল সম্পর্কে) জিজ্ঞাসা করা হবে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:24

أَمِ ٱتَّخَذُوا۟ مِن دُونِهِۦٓ ءَالِهَةً ۖ قُلْ هَاتُوا۟ بُرْهَـٰنَكُمْ ۖ هَـٰذَا ذِكْرُ مَن مَّعِىَ وَذِكْرُ مَن قَبْلِى ۗ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ ٱلْحَقَّ ۖ فَهُم مُّعْرِضُونَ

Or have they taken other gods besides Him? Say, “Bring your proof. Here is the Book of those who are with me, and the Book of those who came before me[12].” Yet most of them do not know the truth, so they turn away.

[12] The Prophet (ﷺ) is addressed to challenge the pagans to produce their proof for the existence of other gods; whereas, the Qur’an, the Torah, and the Gospel are in agreement that there is no god but Allah alone.

তারা কি আল্লাহকে ছাড়া অনেক ইলাহ গ্রহণ করেছে? (হে রাসূল! তুমি মুশরিকদেরকে) বলো: ‘তোমরা তোমাদের প্রমাণ নিয়ে আসো। আমার সাথে যারা আছে, এটি তাদের জন্য উপদেশ এবং আমার পূর্বে যারা ছিল, তাদের জন্যও এটাই ছিল উপদেশ।’ কিন্তু তাদের অধিকাংশই প্রকৃত সত্যকে জানে না; ফলে তারা (সত্য গ্রহণ থেকে) মুখ ফিরিয়ে নেয়।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:25

وَمَآ أَرْسَلْنَا مِن قَبْلِكَ مِن رَّسُولٍ إِلَّا نُوحِىٓ إِلَيْهِ أَنَّهُۥ لَآ إِلَـٰهَ إِلَّآ أَنَا۠ فَٱعْبُدُونِ

“We never sent before you [O Prophet] any messenger without revealing to him that none has the right to be worshiped except Me, so worship Me.”

আর (হে রাসূল!) আমি তোমার পূর্বে এমন কোনো রাসূল পাঠাইনি যার প্রতি আমি এই মর্মে ওয়াহী নাযিল করিনি যে, ‘আমি (আল্লাহ) ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই; সুতরাং তোমরা আমারই ইবাদাত কর।’

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:26

وَقَالُوا۟ ٱتَّخَذَ ٱلرَّحْمَـٰنُ وَلَدًا ۗ سُبْحَـٰنَهُۥ ۚ بَلْ عِبَادٌ مُّكْرَمُونَ

They say, “The Most Compassionate has begotten offspring!”[13] Glory be to Him! In fact, those [angels] are His honored slaves.

[13] The pagans claimed that angels are the daughters of Allah.

আর মুশরিকরা বলে: ‘পরম করুণাময় সন্তান গ্রহণ করেছেন।’ (পক্ষান্তরে তাদের মিথ্যা উক্তি থেকে) তিনি পূত-পবিত্র। বরং তারা (ফিরিশতাগণ) সম্মানিত বান্দা।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:27

لَا يَسْبِقُونَهُۥ بِٱلْقَوْلِ وَهُم بِأَمْرِهِۦ يَعْمَلُونَ

They do not speak before He speaks, and they only do as He commands.

তারা তাঁর আগ বাড়িয়ে কোনো কথা বলে না, আর তারা তাঁর নির্দেশেই কাজ করে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:28

يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يَشْفَعُونَ إِلَّا لِمَنِ ٱرْتَضَىٰ وَهُم مِّنْ خَشْيَتِهِۦ مُشْفِقُونَ

He knows what is ahead of them and what is behind them[14]. They cannot intercede except for whom He pleases, and they are fearful in awe of Him.

[14] See footnote 2:255.

তাদের সামনে ও পেছনে যা কিছু আছে, সবই তিনি (আল্লাহ) জানেন। আর তারা (ফিরিশতারা) শুধু তাদের জন্যই সুপারিশ করে, যাদের প্রতি তিনি সন্তুষ্ট। আর তারা তাঁর ভয়ে সর্বদা ভীত-সন্ত্রস্ত থাকে।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:29

وَمَن يَقُلْ مِنْهُمْ إِنِّىٓ إِلَـٰهٌ مِّن دُونِهِۦ فَذَٰلِكَ نَجْزِيهِ جَهَنَّمَ ۚ كَذَٰلِكَ نَجْزِى ٱلظَّـٰلِمِينَ

If anyone of them were to say, “I am god besides Him,” We would punish him with Hell. This is how We punish the wrongdoers.

আর তাদের (ফিরিশতাদের) মধ্যে কেউ যদি বলে: ‘আল্লাহ নয়, আমিও একজন ইলাহ’, তাকেই আমি প্রতিদান হিসেবে জাহান্নাম দিবো। এভাবেই আমি যালিমদের (শাস্তির) প্রতিদান দিয়ে থাকি।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir
21:30

أَوَلَمْ يَرَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ أَنَّ ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ كَانَتَا رَتْقًا فَفَتَقْنَـٰهُمَا ۖ وَجَعَلْنَا مِنَ ٱلْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ ۖ أَفَلَا يُؤْمِنُونَ

Are the disbelievers not aware that the heavens and earth were joined together and then We split them apart? We created from water every living thing. Will they not then believe?

যারা কুফরী করে, তারা কি ভেবে দেখে না যে, আসমানসমূহ ও জমিন (প্রথমেই) একটির সাথে অন্যটি লাগানো ছিলো, অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম। আর আমি সকল প্রাণবান জিনিসকে পানি থেকে সৃষ্টি করলাম। তবুও কি তারা (এ থেকে শিক্ষা গ্রহণ করে) ঈমান আনবে না?

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir

Note

Saved on this device; account sync is available

Saved on this device; account sync is available