Tafsir for this Ayah

Surah 37 : Ayah 94

Surah 37 : Ayah 94

فَأَقْبَلُوٓا۟ إِلَيْهِ يَزِفُّونَ

Then his people came rushing towards him.

No Tafsir is available in the selected language for this Ayah. Showing an available text.

তাফসীর আহসানুল বায়ান

তখন তারা তার দিকে ছুটে এল। [১]

[১] يَزِفُّوْنَ , يُسْرِعُوْنَ এর অর্থে ব্যবহার হয়েছে। অর্থঃ দৌড়ে এল। অর্থাৎ, যখন তারা মেলা থেকে ফিরে এসে দেখল যে, তাদের উপাস্যগুলি ভেঙ্গে-চুরে পড়ে আছে, তখন সাথে সাথে তারা ভাবল যে, এ কাজ ইবরাহীমই করেছে। যেমন সূরা আম্বিয়াতে (২১:৫১-৭০ আয়াতে) তার বিস্তারিত বর্ণনা আছে। সুতরাং তারা তাঁকে ধরে জনসাধারণের বিচার-সভায় নিয়ে এল। সেখানে ইবরাহীম (আঃ) তাদের অজ্ঞানতা ও তাদের উপাস্যের অক্ষমতা প্রকাশ করার একটা সুবর্ণ সুযোগ পেয়ে গেলেন।

Tafsir in other languages · 7