القرآن / 17

الإسراء

الإسراء

111 آية

إعدادات القراءة
التلاوةMP3Quran
17:1

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ سُبْحَـٰنَ ٱلَّذِىٓ أَسْرَىٰ بِعَبْدِهِۦ لَيْلًا مِّنَ ٱلْمَسْجِدِ ٱلْحَرَامِ إِلَى ٱلْمَسْجِدِ ٱلْأَقْصَا ٱلَّذِى بَـٰرَكْنَا حَوْلَهُۥ لِنُرِيَهُۥ مِنْ ءَايَـٰتِنَآ ۚ إِنَّهُۥ هُوَ ٱلسَّمِيعُ ٱلْبَصِيرُ

Glory be to the One Who took His slave [Muhammad] by night from the Sacred Mosque [in Makkah] to the Aqsā Mosque [in Jerusalem] whose surroundings We have blessed, so that We may show him some of Our signs. Indeed, He is the All-Hearing, the All-Seeing.

পবিত্র মহান সে সত্তা, যিনি তাঁর বান্দা (মুহাম্মাদ) কে রাতের বেলায় ভ্রমণ করালেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আকসা (বায়তুল মাক্বদাস) পর্যন্ত, যার আশপাশে আমি বরকত দিয়েছি। যেন আমি তাকে আমার কিছু নিদর্শন(১) দেখাতে পারি। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।

(১) যাতে সে আমার ক্ষমতা ও মহিমার নিদর্শনসমূহ সচক্ষে দেখতে পায়।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:2

وَءَاتَيْنَا مُوسَى ٱلْكِتَـٰبَ وَجَعَلْنَـٰهُ هُدًى لِّبَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَلَّا تَتَّخِذُوا۟ مِن دُونِى وَكِيلًا

We gave Moses the Scripture and made it a guide for the Children of Israel, “Do not take besides Me anyone as a Disposer of Affairs[1].

[1] i.e., rely upon none except Allah, for He alone is the Disposer of Affairs of the whole universe.

আর (ইতঃপূর্বে) আমি মূসাকে (তাওরাত) কিতাব দিয়েছি এবং তা বানূ ইসরাঈলের জন্য পথনির্দেশ বানিয়েছি। যেন তোমরা আমাকে ছাড়া আর কাউকেও (তোমাদের) কর্মবিধায়ক না বানাও।(২)

(২) বরং তোমরা একমাত্র আমার ওপরই নির্ভরশীল হও।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:3

ذُرِّيَّةَ مَنْ حَمَلْنَا مَعَ نُوحٍ ۚ إِنَّهُۥ كَانَ عَبْدًا شَكُورًا

O descendants of those whom We carried [on board] with Noah[2]. He was indeed a grateful slave.”

[2] The Children of Israel are given the reference of Prophet Noah (عليه السلام); to follow him for being dutiful and thankful to Allah.

তোমরা তো সেই তাদেরই বংশধর, যাদেরকে আমি নূহের সাথে (নৌকাতে) আরোহণ করিয়েছিলাম। নিশ্চয় সে (নূহ) ছিল কৃতজ্ঞ বান্দা।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:4

وَقَضَيْنَآ إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ فِى ٱلْكِتَـٰبِ لَتُفْسِدُنَّ فِى ٱلْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا

We declared to the Children of Israel in the Scripture, “You will surely spread corruption on earth twice, and you will surely become exceedingly arrogant[3].

[3] Allah foretold them out of infinite knowledge about future events.

আর আমি বানূ ইসরাঈলকে (তাওরাত) কিতাবে জানিয়ে দিয়েছি যে, তোমরা জমিনে অবশ্যই দু’বার বিপর্যয় সৃষ্টি করবে এবং তোমরা (মানুষের ওপর যুলম ও অত্যাচারের মাধ্যমে) মারাত্মকভাবে ঔদ্ধত্য দেখাবে।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:5

فَإِذَا جَآءَ وَعْدُ أُولَىٰهُمَا بَعَثْنَا عَلَيْكُمْ عِبَادًا لَّنَآ أُو۟لِى بَأْسٍ شَدِيدٍ فَجَاسُوا۟ خِلَـٰلَ ٱلدِّيَارِ ۚ وَكَانَ وَعْدًا مَّفْعُولًا

When the first of the two warnings came to pass, We sent against you some of Our slaves of great might, and they ravaged through the land[4]; this warning was bound to be fulfilled[5].

[4] killing them and plundering. [5] i.e., the punishment they were promised for their first transgressions.

অতঃপর যখন এ দু’য়ের প্রথম ওয়াদা আসল, তখন আমি তোমাদের ওপর আমার কিছু বান্দাকে (শক্তিশালী করে) পাঠালাম, যারা কঠোর যুদ্ধবাজ। অতঃপর তারা (তোমাদের) ঘরে ঘরে ঢুকে ধ্বংসযজ্ঞ চালিয়েছিল। আর এ ওয়াদা পূর্ণ হওয়ারই ছিল।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:6

ثُمَّ رَدَدْنَا لَكُمُ ٱلْكَرَّةَ عَلَيْهِمْ وَأَمْدَدْنَـٰكُم بِأَمْوَٰلٍ وَبَنِينَ وَجَعَلْنَـٰكُمْ أَكْثَرَ نَفِيرًا

Then We gave you the upper hand over them and strengthened you with wealth and children, and made you greater in number.

অতঃপর (তোমরা যখন আল্লাহর নিকট তাওবা করলে) আমি তোমাদেরকে (বিজয় ও রাষ্ট্রক্ষমতা দিয়ে) আবার তাদের ওপর প্রতিষ্ঠিত করলাম, ধন-সম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে তোমাদেরকে সাহায্য করলাম এবং জনবলে তোমাদেরকে (শত্রুদের ওপর) সংখ্যাধিক্যে পরিণত করলাম।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:7

إِنْ أَحْسَنتُمْ أَحْسَنتُمْ لِأَنفُسِكُمْ ۖ وَإِنْ أَسَأْتُمْ فَلَهَا ۚ فَإِذَا جَآءَ وَعْدُ ٱلْـَٔاخِرَةِ لِيَسُـۥٓـُٔوا۟ وُجُوهَكُمْ وَلِيَدْخُلُوا۟ ٱلْمَسْجِدَ كَمَا دَخَلُوهُ أَوَّلَ مَرَّةٍ وَلِيُتَبِّرُوا۟ مَا عَلَوْا۟ تَتْبِيرًا

If you do good, it is for your own good, but if you do evil, it is to your own loss. Then when the second warning came to pass, your enemies would disgrace and suppress you[6], and enter the Temple [of Jerusalem][7] as they entered it the first time, and utterly destroy whatever fell into their power[8].

[6] By killing, taking hostage, submission and humiliation. [7] Bayt al-Maqdis. [8] It would be a total wreckage.

(হে বানূ ইসরাঈল!) তোমরা যদি কল্যাণকর কাজ করো, তবে নিজেদের জন্যই কল্যাণকর হবে। আর যদি মন্দ কাজ করো তবে তাও নিজেদের জন্যই হবে। এরপর যখন (দ্বিতীয় ফ্যাসাদ সংঘটিত হওয়ার) পরবর্তী ওয়াদার নির্ধারিত সময় উপস্থিত হলো, (তখন অন্য বান্দাদের প্রেরণ করলাম) যাতে তারা তোমাদের (লাঞ্ছিত ও অপমানিত করে) চেহারাসমূহ মলিন করে দেয়, যেন তারা (তোমাদেরকে ধ্বংস করার জন্যে) আবার মসজিদে (বায়তুল-মাক্বদাসে) প্রবেশ করে, যেভাবে তারা প্রথমবারে সেখানে প্রবেশ করেছিল এবং যাতে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, যা ওদের কর্তৃত্বে ছিল।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:8

عَسَىٰ رَبُّكُمْ أَن يَرْحَمَكُمْ ۚ وَإِنْ عُدتُّمْ عُدْنَا ۘ وَجَعَلْنَا جَهَنَّمَ لِلْكَـٰفِرِينَ حَصِيرًا

Your Lord may bestow mercy upon you, but if you return [to sin], We will return [to punishment][9]. And We have made Hell a prison for the disbelievers.”

[9] After this great affliction, Allah would give them back their lost sovereignty, but if they revert back to their old rebellious ways then the way of Allah is never changing.

(হে বানূ ইসরাঈল! তোমরা যদি তাওবা ও নেক আমল করো তাহলে) আশা করা যায় তোমাদের রব তোমাদের ওপর রহম করবেন। কিন্তু তোমরা যদি পুনরায় (ফ্যাসাদ) করো, তাহলে আমিও পুনরায় (তোমাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস) করবো। আর আমি কাফিরদের জন্য জাহান্নামকে করেছি কারাগার।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:9

إِنَّ هَـٰذَا ٱلْقُرْءَانَ يَهْدِى لِلَّتِى هِىَ أَقْوَمُ وَيُبَشِّرُ ٱلْمُؤْمِنِينَ ٱلَّذِينَ يَعْمَلُونَ ٱلصَّـٰلِحَـٰتِ أَنَّ لَهُمْ أَجْرًا كَبِيرًا

Indeed, this Qur’an guides to what is most upright and gives glad tidings to the believers who do righteous deeds that they will have a great reward.

নিশ্চয় এ আলকুরআন এমন একটি পথ দেখায়, যা সবচেয়ে উপযুক্ত (সরল, সুদৃঢ়) এবং সৎকর্মপরায়ণ মু’মিনদেরকে সুসংবাদ দেয় যে, তাদের জন্য রয়েছে মহাপুরস্কার (জান্নাত)।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:10

وَأَنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا

And that those who do not believe in the Hereafter, We have prepared for them a painful punishment.

আর যারা আখিরাতে ঈমান রাখে না, আমি তাদের জন্য প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক শাস্তি।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:11

وَيَدْعُ ٱلْإِنسَـٰنُ بِٱلشَّرِّ دُعَآءَهُۥ بِٱلْخَيْرِ ۖ وَكَانَ ٱلْإِنسَـٰنُ عَجُولًا

Man prays for evil as he prays for good, for man is ever hasty[10].

[10] i.e., becomes impatient and acts without forethought.

আর মানুষ (রাগের বশত) অকল্যাণের বদদু‘আ করে, যেমন সে দু‘আ করে কল্যাণের জন্য। আর মানুষ তো (স্বভাবগতভাবিই) তাড়াহুড়াকারী।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:12

وَجَعَلْنَا ٱلَّيْلَ وَٱلنَّهَارَ ءَايَتَيْنِ ۖ فَمَحَوْنَآ ءَايَةَ ٱلَّيْلِ وَجَعَلْنَآ ءَايَةَ ٱلنَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا۟ فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا۟ عَدَدَ ٱلسِّنِينَ وَٱلْحِسَابَ ۚ وَكُلَّ شَىْءٍ فَصَّلْنَـٰهُ تَفْصِيلًا

We have made the day and night as two signs. We darkened the night and made the day bright, so that you may seek your Lord’s bounty and know the number of years and calculation [of time]. And We have expounded everything in detail.

আর আমি রাত ও দিনকে করেছি (আমার একত্ববাদ ও ক্ষমতার) দু’টো নিদর্শন। অতঃপর মুছে দিয়েছি রাতের (অন্ধকারকে করেছি) নিদর্শন এবং দিনের নিদর্শনকে করেছি আলোকময়, যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং যাতে তোমরা বর্ষ-সংখ্যা ও (মাস, দিন ও ঘণ্টার) হিসাব জানতে পারো। আর আমি সবকিছু বিশদভাবে বর্ণনা করেছি।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:13

وَكُلَّ إِنسَـٰنٍ أَلْزَمْنَـٰهُ طَـٰٓئِرَهُۥ فِى عُنُقِهِۦ ۖ وَنُخْرِجُ لَهُۥ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ كِتَـٰبًا يَلْقَىٰهُ مَنشُورًا

We have bound every man’s deeds to his neck[11]. On the Day of Resurrection, We will bring forth for him a record which he will find spread open.

[11] i.e., after showing guidance for him, he is responsible for his own destiny.

আর আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গলায় ঝুলিয়ে দিয়েছি (৩) এবং কিয়ামতের দিন তার জন্য আমি বের করবো (ভালো-মন্দ সকল আমলের) একটি লিখিত (আমলনামা), যা সে খোলা পাবে।

(৩) মানুষের গলার হার যেমন বিচ্ছিন্নভাবে তার গলায় লেগে থাকে ঠিক তেমনিভাবে।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:14

ٱقْرَأْ كِتَـٰبَكَ كَفَىٰ بِنَفْسِكَ ٱلْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا

[It will be said,] “Read your record; this Day you are sufficient to take account of yourself[12].”

[12] Everyone will be dealt with justly.

(সে দিন আমি তাকে বলবো:) ‘তুমি তোমার কিতাব পাঠ করো, আজ তুমি নিজেই তোমার (আমলগুলোর) হিসাব-নিকাশকারী হিসেবে যথেষ্ট।’

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:15

مَّنِ ٱهْتَدَىٰ فَإِنَّمَا يَهْتَدِى لِنَفْسِهِۦ ۖ وَمَن ضَلَّ فَإِنَّمَا يَضِلُّ عَلَيْهَا ۚ وَلَا تَزِرُ وَازِرَةٌ وِزْرَ أُخْرَىٰ ۗ وَمَا كُنَّا مُعَذِّبِينَ حَتَّىٰ نَبْعَثَ رَسُولًا

Whoever accepts guidance, it is only for his own good; and whoever goes astray, it is only for his own loss. No bearer of burden will bear the burden of another, nor do We punish until We have sent a messenger[13].

[13] The disbelievers will have no excuse whatsoever.

যে হিদায়াত গ্রহণ করে, সে তো নিজের জন্যই হিদায়াত গ্রহণ করে এবং যে পথভ্রষ্ট হবে সে তো পথভ্রষ্ট হবে নিজেরই ধ্বংসের জন্য। আর কোনো ব্যক্তি অন্য কারো পাপের বোঝা বহন করবে না। আর রাসূল প্রেরণ না করা পর্যন্ত আমি (কোন জাতিকে) শাস্তি প্রদানকারী নই।(৪)

(৪) অর্থাৎ যতক্ষণ না রাসূলগণকে পাঠিয়ে তাদের ওপর আমার প্রমাণাদি উপস্থাপন করি।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:16

وَإِذَآ أَرَدْنَآ أَن نُّهْلِكَ قَرْيَةً أَمَرْنَا مُتْرَفِيهَا فَفَسَقُوا۟ فِيهَا فَحَقَّ عَلَيْهَا ٱلْقَوْلُ فَدَمَّرْنَـٰهَا تَدْمِيرًا

Whenever We decide to destroy a town, We command its affluent ones [to obey Allah] but they defiantly disobey, so the punishment becomes inevitable, and We destroy it completely.

আর আমি যখন কোনো জনপদ (জাতি) কে ধ্বংস করতে চাই, তখন সেখানকার সমৃদ্ধশালী অহংকারীদেরকে (আমার আনুগত্যের) আদেশ করি। অতঃপর তারা তাতে সীমালঙ্ঘন করে। তখন তাদের ওপর (ধ্বংস হওয়ার) নির্দেশটি সাব্যস্ত হয়ে যায় এবং আমি সেটি সম্পূর্ণরূপে বিধ্বস্ত করি।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:17

وَكَمْ أَهْلَكْنَا مِنَ ٱلْقُرُونِ مِنۢ بَعْدِ نُوحٍ ۗ وَكَفَىٰ بِرَبِّكَ بِذُنُوبِ عِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا

How many generations We have destroyed since the time of Noah[14]! Your Lord is sufficient as All-Aware and All-Seeing of the sins of His slaves[15].

[14] Warning them of the consequences of the previously destroyed nations. [15] The address here shifts to Muhammad (ﷺ) to assure him that Allah will bring them to account.

আর নূহের (মৃত্যুর) পর আমি কত (মিথ্যারোপকারী) জাতিকে ধ্বংস করেছি! (হে রাসূল!) তোমার রব তাঁর বান্দাদের পাপের সংবাদ রাখা ও পর্যবেক্ষণের জন্য যথেষ্ট।(৫)

(৫) তাঁর কাছে সেগুলোর কোন কিছুই গোপন থাকে না এবং তিনি অচিরেই তাদেরকে সেগুলোর প্রতিদান দিবেন।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:18

مَّن كَانَ يُرِيدُ ٱلْعَاجِلَةَ عَجَّلْنَا لَهُۥ فِيهَا مَا نَشَآءُ لِمَن نُّرِيدُ ثُمَّ جَعَلْنَا لَهُۥ جَهَنَّمَ يَصْلَىٰهَا مَذْمُومًا مَّدْحُورًا

Whoever desires this fleeting life[16], We hasten therein whatever We will to whoever We please. Then We prepare for him Hell, which he will enter, despised and rejected.

[16] i.e., worldly pleasures.

যে ব্যক্তি (কল্যাণকর কর্মসমূহের মাধ্যমে) দুনিয়ার সুখ-সম্ভোগ চায়, যাকে যা ইচ্ছে এখানেই দ্রুত দিয়ে দেই। তারপর তার জন্য নির্ধারণ করি জাহান্নাম, সেখানে সে প্রবেশ করবে নিন্দিত, (আল্লাহর রহমত থেকে) বিতাড়িত অবস্থায়।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:19

وَمَنْ أَرَادَ ٱلْـَٔاخِرَةَ وَسَعَىٰ لَهَا سَعْيَهَا وَهُوَ مُؤْمِنٌ فَأُو۟لَـٰٓئِكَ كَانَ سَعْيُهُم مَّشْكُورًا

But whoever desires the Hereafter and strives for it as he should, being a believer – it is those whose efforts will be appreciated[17].

[17] Allah will accept their good deeds, multiply their reward, and overlook their sins.

আর যে ব্যক্তি মু’মিন অবস্থায় (কল্যাণকর কর্মসমূহের মাধ্যমে) আখিরাত চায় এবং তার জন্য যথাযথ চেষ্টা করে, তাদের প্রচেষ্টা হবে পুরস্কারযোগ্য।

(১) তিনি তাদেরকে উত্তম প্রতিদান দিবেন।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:20

كُلًّا نُّمِدُّ هَـٰٓؤُلَآءِ وَهَـٰٓؤُلَآءِ مِنْ عَطَآءِ رَبِّكَ ۚ وَمَا كَانَ عَطَآءُ رَبِّكَ مَحْظُورًا

We give both – the latter and the former – from the bounty of your Lord, and Your Lord’s bounty is not restricted[18].

[18] Allah gives provision for all in the life of this world without exception.

এদের ও ওদের (নেককার ও বদকারের) প্রত্যেককে আমি তোমার রবের দান থেকে সাহায্য করি, আর তোমার রবের দান (দুনিয়াতে কারো জন্যেই) বন্ধ হওয়ার নয়।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:21

ٱنظُرْ كَيْفَ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَىٰ بَعْضٍ ۚ وَلَلْـَٔاخِرَةُ أَكْبَرُ دَرَجَـٰتٍ وَأَكْبَرُ تَفْضِيلًا

See how We have favored some over others [in this world], but the Hereafter has higher ranks and greater degrees of excellence for some over others[19].

[19] In beauty, wealth, power, knowledge, etc; as a test for them, to see how they react.

(হে রাসূল!) চিন্তা করে দেখো, আমি তাদের কতককে কতকের ওপর কীভাবে (রিযক ও মর্যাদার দিক দিয়ে) শ্রেষ্ঠত্ব দান করেছি। আর নিশ্চয় (দুনিয়ার তুলনায়) আখিরাত মর্যাদায় মহান এবং প্রতিদান লাভের দিক থেকে শ্রেষ্ঠত্ব।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:22

لَّا تَجْعَلْ مَعَ ٱللَّهِ إِلَـٰهًا ءَاخَرَ فَتَقْعُدَ مَذْمُومًا مَّخْذُولًا

Do not set up with Allah any other god, or else you will be despised and forsaken[20].

[20] Having none to thank them for it, nor support them in the least.

(হে বান্দা! তুমি) আল্লাহর সাথে অপর কোনো ইলাহ নির্ধারণ করো না। তাহলে তুমি (আল্লাহ ও তাঁর নেককার বান্দাদের নিকট) নিন্দিত ও লাঞ্ছিত হয়ে বসে পড়বে।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:23

وَقَضَىٰ رَبُّكَ أَلَّا تَعْبُدُوٓا۟ إِلَّآ إِيَّاهُ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَـٰنًا ۚ إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ ٱلْكِبَرَ أَحَدُهُمَآ أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَآ أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا

Your Lord has ordained that you worship none but Him, and show kindness to parents. If one or both of them reach old age in your care, do not say to them a word of annoyance[21] nor scold them, rather speak to them noble words,

[21] ’uff: an expression of irritation and disapproval.

আর তোমার রব আদেশ দিয়েছেন যে, তোমরা তাঁকে ছাড়া অন্য কারো ইবাদাত করবে না এবং পিতামাতার সাথে সদাচরণ করবে। তাদের একজন অথবা উভয়েই যদি তোমার নিকট বার্ধক্যে উপনীত হয়, তবে (তাদের বার্ধক্যজনিত কোন আচরণে বিরক্ত হয়ে ) তোমরা তাদেরকে ‘উফ’ বলো না এবং তাদেরকে ধমক দিও না।(৬) আর তাদের সাথে সম্মানজনক(৭) কথা বলো।

(৬) বিরক্তি প্ৰকাশ হবে এমন কোন কথা বলো না। (৭) নম্রতা ও মাধুর্যতার স্বরে কথা বলো।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:24

وَٱخْفِضْ لَهُمَا جَنَاحَ ٱلذُّلِّ مِنَ ٱلرَّحْمَةِ وَقُل رَّبِّ ٱرْحَمْهُمَا كَمَا رَبَّيَانِى صَغِيرًا

and lower to them the wing of humility[22] out of mercy, and say, “My Lord, have mercy upon them as they raised me when I was small[23].”

[22] It is a metaphor; i.e., shows the parents the utmost humbleness like a bird lowering its wing as it hugs its young or so. [23] For they are at their weakest phase of life, similar to what he was in his early childhood.

আর তাদের উভয়ের জন্য দয়াপরবশ হয়ে বিনয়ের ডানা নত করো এবং (দু‘আয়) বলো: ‘হে আমার রব, তাদের প্রতি দয়া করুন, যেভাবে শৈশবে তারা (দয়া-মায়া দিয়ে) আমাকে লালনপালন করেছেন।’

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:25

رَّبُّكُمْ أَعْلَمُ بِمَا فِى نُفُوسِكُمْ ۚ إِن تَكُونُوا۟ صَـٰلِحِينَ فَإِنَّهُۥ كَانَ لِلْأَوَّٰبِينَ غَفُورًا

Your Lord knows best what is in your hearts. If you are righteous, He is All-Forgiving to those who constantly turn to Him.

তোমাদের রব তোমাদের অন্তরে (৮) যা আছে, সে সম্পর্কে অধিক জ্ঞাত। যদি তোমরা সৎকর্মপরায়ণ হও তবে তিনি তাঁর দিকে প্রত্যাবর্তনকারীদের প্রতি অধিক ক্ষমাশীল।(৯)

(৮) ইবাদাত, নেক আমল ও পিতামাতার সাথে সদাচরণের ব্যাপারে। (৯) যে ব্যক্তি তার রব ও পিতামাতার আনুগত্যের ক্ষেত্রে পূর্ব ত্রুটি থেকে তাওবা করে ফিরে আসবে, আল্লাহ তার প্রতি ক্ষমাশীল।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:26

وَءَاتِ ذَا ٱلْقُرْبَىٰ حَقَّهُۥ وَٱلْمِسْكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا

Give relatives their due, and the needy and the stranded travelers, and do not spend wastefully.

আর (হে মু’মিন!) নিকটাত্মীয়কে তার হক দিয়ে দাও এবং মিসকীন ও মুসাফিরকেও। আর কিছুতেই অপব্যয় করো না।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:27

إِنَّ ٱلْمُبَذِّرِينَ كَانُوٓا۟ إِخْوَٰنَ ٱلشَّيَـٰطِينِ ۖ وَكَانَ ٱلشَّيْطَـٰنُ لِرَبِّهِۦ كَفُورًا

Indeed, the wasteful are Satans’ brothers[24], and Satan is ever ungrateful to his Lord[25].

[24] Islam is a religion of moderation and good consideration; neither wastefully nor stingily, but moderate. [25] Disbelievers are the most ungrateful ones as they rebel against Allah's commands instead of showing obedience to Him, for they follow the way of the devil towards Allah.

নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:28

وَإِمَّا تُعْرِضَنَّ عَنْهُمُ ٱبْتِغَآءَ رَحْمَةٍ مِّن رَّبِّكَ تَرْجُوهَا فَقُل لَّهُمْ قَوْلًا مَّيْسُورًا

But if you must turn away from [those in need] while hoping to receive bounty from your Lord[26], then say to them words of comfort.

[26] i.e., if you have nothing to give them now.

আর যদি তুমি তাদের থেকে বিমুখ থাকতেই চাও এবং যদি তোমার রবের কাছ থেকে অনুগ্রহ (রিযক) লাভের প্রত্যাশায় থেকে থাকো, তাহলে (এখন) তাদের সাথে নম্রভাবে কথা বলো।(১০)

(১০) যেমন: তাদের জন্য রিযক প্রশস্তির দু‘আ করো অথবা আল্লাহ তোমাকে যখন কোন সম্পদ দিবেন, তখন তাদেরকে দেওয়ার ওয়াদা করো।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:29

وَلَا تَجْعَلْ يَدَكَ مَغْلُولَةً إِلَىٰ عُنُقِكَ وَلَا تَبْسُطْهَا كُلَّ ٱلْبَسْطِ فَتَقْعُدَ مَلُومًا مَّحْسُورًا

Do not be too tight-fisted[27], nor too open-handed[28], for you will end up blameworthy and destitute.

[27] i.e., stingy. [28] i.e., extravagant.

আর তুমি তোমার হাত (কৃপণতা করে) তোমার ঘাড়ের সাথে আবদ্ধ রেখো না (১১) এবং তা (খরচের সময় অপচয় করে) পুরোপুরি প্রসারিত করো না, তাহলে তুমি (কৃপণতার দরুন) নিন্দিত ও (অপচয়ের দরুন) নিঃস্ব হয়ে বসে পড়বে।

(১১)হাত ঘাড়ের সাথে আবদ্ধ রাখা, একটি বাগধারা, যার অর্থ হচ্ছে, কৃপণতা।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير
17:30

إِنَّ رَبَّكَ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ ۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرًۢا بَصِيرًا

Your Lord extends provision to whom He wills or restricts it[29]. He is All-Aware and All-Seeing of His slaves.

[29] He gives or withholds wealth according to what is best for the person concerned and what they would do with it if he is provided with it.

নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার জন্য রিযক প্রশস্ত করে দেন এবং (যাকে ইচ্ছা তার জন্যে) সীমিত করে দেন। তিনি অবশ্যই তাঁর বান্দাদের সম্পর্কে পূর্ণ জ্ঞাত, সর্বদ্রষ্টা।

لا يوجد تفسير موثق

لا توجد معاني كلمات موثقة

◈ التفسير

ملاحظة

محفوظ على هذا الجهاز؛ يمكن المزامنة مع الحساب

محفوظ على هذا الجهاز؛ يمكن المزامنة مع الحساب