আল-কুরআন / ১৫

Al-Hijr

الحجر

৯৯ আয়াত

পাঠ সেটিংস
তিলাওয়াতMP3Quran
১৫:৬১

فَلَمَّا جَآءَ ءَالَ لُوطٍ ٱلْمُرْسَلُونَ

When the messengers came to the household of Lot[29],

[29] Details of the first three nations destroyed are given in this and the following verses, which were en route of the famous trading journeys of the Qurayshites: the people of Prophet Lot, those of the thicket (the people of Shu‘ayb), and those of Hegra (Madā’in Sālih).

এরপর যখন ফিরিশতারা (পুরুষের আকৃতিতে) লূতের পরিবারের কাছে আসল।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬২

قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُّنكَرُونَ

he said, “You are unfamiliar people.”

সে বললো: ‘তোমরা তো অপরিচিত লোক।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬৩

قَالُوا۟ بَلْ جِئْنَـٰكَ بِمَا كَانُوا۟ فِيهِ يَمْتَرُونَ

They said, “We have come to you with that [punishment][30] which they have doubted.

[30] i.e., the divine punishment.

তারা বললো: ‘বরং আমরা তোমার কাছে এমন বিষয় (ধ্বংসাত্মক শাস্তি) নিয়ে এসেছি, যাতে তারা সন্দেহ করতো।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬৪

وَأَتَيْنَـٰكَ بِٱلْحَقِّ وَإِنَّا لَصَـٰدِقُونَ

We have come to you with the truth, and we are certainly truthful.

‘আর আমরা তোমার নিকট সত্য বার্তা নিয়ে এসেছি এবং আমরা অবশ্যই সত্যবাদী।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬৫

فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ ٱلَّيْلِ وَٱتَّبِعْ أَدْبَـٰرَهُمْ وَلَا يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَٱمْضُوا۟ حَيْثُ تُؤْمَرُونَ

So travel with your household in the dark of night and go behind them; none of you should look back[31], and keep going to where you are commanded.”

[31] To be more persistent in their walk and strike some distance before dawn, or not to be frightened and traumatized by catching sight of the horrific punishment of their folks.

‘সুতরাং তুমি রাতের কিছু অংশ চলে গেলে তোমার পরিবারবর্গকে নিয়ে বেরিয়ে পড়ো এবং (সবাইকে সামনে রেখে) তুমি তাদের পেছনে চলো। আর তোমাদের কেউ (নাযিলকৃত শাস্তি দেখতে) পেছনে ফিরে তাকাবে না এবং যেভাবে তোমাদের নির্দেশ করা হয়েছে, সেভাবেই চলতে থাকবে।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬৬

وَقَضَيْنَآ إِلَيْهِ ذَٰلِكَ ٱلْأَمْرَ أَنَّ دَابِرَ هَـٰٓؤُلَآءِ مَقْطُوعٌ مُّصْبِحِينَ

We conveyed this decree to him that these [people] will be exterminated by early morning.”

আর আমি তাকে (লূতকে) এ বিষয়ে ফয়সালা (অহীর মাধ্যমে) জানিয়ে দিলাম যে, নিশ্চয় ভোরেই এদের সমূলে ধ্বংস করে দেয়া হবে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬৭

وَجَآءَ أَهْلُ ٱلْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ

The people of the city came [to Lot] rejoicing[32].

[32] At the news of his visitors.

আর (সাদূম) শহরের অধিবাসীরা (সমকামিতার আশায়) উৎফুল্ল হয়ে (লূতের নিকট আগত সুদর্শন তরুণ মেহমানদের কাছে) হাযির হলো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬৮

قَالَ إِنَّ هَـٰٓؤُلَآءِ ضَيْفِى فَلَا تَفْضَحُونِ

Lot said, “These are my guests, so do not bring shame on me.

সে বললো: ‘নিশ্চয় এরা আমার মেহমান। সুতরাং তোমরা (তাদের সামনে বদ অভ্যাস প্রকাশ করে) আমাকে অপমানিত করো না।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৬৯

وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَلَا تُخْزُونِ

Fear Allah and do not disgrace me.”

‘তোমরা (সমকামিতা ছেড়ে) আল্লাহকে ভয় করো এবং আমাকে লাঞ্ছিত করো না।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭০

قَالُوٓا۟ أَوَلَمْ نَنْهَكَ عَنِ ٱلْعَـٰلَمِينَ

They said, “Did we not forbid you from [protecting] people?”

তারা বললো: ‘আমরা কি তোমাকে জগদ্বাসীর (কাউকে আশ্রয় দিয়ে মেহমানদারি করতে) নিষেধ করিনি?’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭১

قَالَ هَـٰٓؤُلَآءِ بَنَاتِىٓ إِن كُنتُمْ فَـٰعِلِينَ

He said, “These are my daughters [to marry], if you must[33].”

[33] i.e., the women of my community or my own daughters in a lawful marriage.

সে বললো: এরা (আমার কওমের নারীরা) আমার কন্যার মতো, (তোমরা তাদের বিয়ে করো) যদি তোমরা (কামনাবাসনা পূর্ণ) করতেই চাও।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭২

لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِى سَكْرَتِهِمْ يَعْمَهُونَ

By your life [O prophet], they were wandering blindly in their intoxication [of lust][34].

[34] Admonition is of no use, no matter how reasonable it is, when someone is drunk in their lust.

(হে রাসূল!) তোমার জীবনের কসম, নিশ্চয়ই তারা তাদের কামনার নেশায় (বা গোমরাহিতে) উদভ্রান্ত হয়ে ঘুরপাক খাচ্ছিল।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭৩

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُشْرِقِينَ

So they were seized by the blast at sunrise,

অতএব সূর্যোদয়ের সময় (ধ্বংসাত্মক) বিকট আওয়াজ তাদেরকে পাকড়াও করল।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭৪

فَجَعَلْنَا عَـٰلِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ

and We turned their cities upside down[35] and rained down on them stones of baked clay.

[35] Their nature was twisted, so their punishment was of its like.

অতঃপর আমি তাদের জনপদের ওপরকে নিচে উলটে দিলাম এবং তাদের ওপর পোড়া মাটির পাথর-কঙ্কর (বৃষ্টির মতো) বর্ষণ করলাম ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭৫

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَـٰتٍ لِّلْمُتَوَسِّمِينَ

Indeed, there are signs in this for those who discern[36].

[36] i.e., those who look deeply into signifying signs.

নিশ্চয়ই এতে পর্যবেক্ষণকারী (বা চিন্তাশীল)-দের জন্য অনেক নিদর্শন রয়েছে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭৬

وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُّقِيمٍ

And their place is located by a known route[37].

[37] i.e., on the highway to the Levant, where the Dead Sea is now.

আর নিশ্চয় সেই জনপদগুলো (ধ্বংসাবশেষ) আজও স্থায়ী রাস্তার ধারে বিদ্যমান, (যা পথচারী মুসাফিররা প্রতক্ষ্য করে থাকে)।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭৭

إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لِّلْمُؤْمِنِينَ

Indeed, there are signs in this for the believers.

নিশ্চয় এতে রয়েছে মু’মিনদের জন্য নিদর্শন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭৮

وَإِن كَانَ أَصْحَـٰبُ ٱلْأَيْكَةِ لَظَـٰلِمِينَ

And the people of the Forest[38] were wrongdoers.

[38] i.e., the people of the thicket, i.e. the people of Prophet Shu‘ayb (عليه السلام) who lived in Madian, not far from the people of Lot.

আর নিশ্চয় আইকার অধিবাসীরাও ছিলো যালিম।(১১)

(১১) আইকাবাসীগণ শু‘আয়ব আলাইহিস সালামের জাতি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৭৯

فَٱنتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُّبِينٍ

So We punished them in retribution, and both [places][39] are by a clear highway.

[39] i.e., both the dwellings of the people of Prophet Lot (عليه السلام) and Prophet Shu‘ayb (عليه السلام).

অতঃপর আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম (যখন আজাব তাদের পাকড়াও করল)। আর (লুতের জনপদ এবং শুয়াইবের সঙ্গীদের) আবাসস্থল দু’টি (চলাচলের) স্পষ্ট রাস্তার ধারে অবস্থিত।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮০

وَلَقَدْ كَذَّبَ أَصْحَـٰبُ ٱلْحِجْرِ ٱلْمُرْسَلِينَ

Surely the people of Al-Hijr[40] also rejected the messengers.

[40] i.e., Thamūd: the people of Prophet Sālih (عليه السلام).

আর অবশ্যই হিজরের অধিবাসীরা(১২) রাসূলদেরকে অস্বীকার করেছে।

(১২) হিজর: হিজায এবং শামের মধ্যবর্তী একটি জনপদের নাম। আর আসহাবুল হিজর হলোঃ নবী সালিহ আলাইহিস সালামের জাতি সামূদ সম্প্রদায়।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮১

وَءَاتَيْنَـٰهُمْ ءَايَـٰتِنَا فَكَانُوا۟ عَنْهَا مُعْرِضِينَ

We gave them Our signs, but they kept turning away from them.

আর আমি তাদেরকে আমার আয়াতসমূহ(১৩) দিয়েছিলাম; কিন্তু তারা তা উপেক্ষা করেছিল।

(১৩) সেগুলোর একটি ছিল উষ্ট্রী।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮২

وَكَانُوا۟ يَنْحِتُونَ مِنَ ٱلْجِبَالِ بُيُوتًا ءَامِنِينَ

They carved houses in the mountains, feeling secure[41].

[41] These mountainous strongholds gave them a false sense of security against any consequences.

আর তারা পাহাড় কেটে বাড়ি-ঘর নির্মাণ করে নিরাপদে বসবাস করতো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮৩

فَأَخَذَتْهُمُ ٱلصَّيْحَةُ مُصْبِحِينَ

So they were seized by the blast early in the morning.

অতঃপর প্রভাতকালে এক বিকট চিৎকার তাদের পাকড়াও করল।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮৪

فَمَآ أَغْنَىٰ عَنْهُم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ

Nothing of what they earned was of any avail to them.

আর তারা যা (যে ঘর-বাড়ি ও সম্পদ) উপার্জন করেছিল, তা (আল্লাহর শাস্তি থেকে রক্ষায়) তাদের কোন কাজে আসলো না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮৫

وَمَا خَلَقْنَا ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ ۗ وَإِنَّ ٱلسَّاعَةَ لَـَٔاتِيَةٌ ۖ فَٱصْفَحِ ٱلصَّفْحَ ٱلْجَمِيلَ

We have not created the heavens and earth and all that is between them except for a true purpose. The Hour is certainly coming, so bear with them graciously[42].

[42] This final passage puts things into perspective, addressing the Prophet (ﷺ) - that all people, including those who tormented him, will be justly held accountable for their deeds, and asking him to overlook their taunts and not censure them for it.

আর আমি আসমানসমূহ, জমিন এবং এ দুয়ের মধ্যে যা কিছু আছে, তা সত্যিকার কারণ ছাড়া সৃষ্টি করিনি এবং নিশ্চয় কিয়ামত আসবে। সুতরাং (হে রাসূল!) তুমি তাদেরকে (তাদের অসদাচরণগুলো) ভদ্রভাবে উপেক্ষা করো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮৬

إِنَّ رَبَّكَ هُوَ ٱلْخَلَّـٰقُ ٱلْعَلِيمُ

Indeed, your Lord is the Absolute Creator, the All-Knowing.

নিশ্চয় তোমার রবই মহাস্রষ্টা, মহাজ্ঞানী।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮৭

وَلَقَدْ ءَاتَيْنَـٰكَ سَبْعًا مِّنَ ٱلْمَثَانِى وَٱلْقُرْءَانَ ٱلْعَظِيمَ

We have surely given you the seven oft-repeated verses[43] and the great Qur’an.

[43] i.e., Seven of al-Mathāni (seven repeatedly recited verses), referring to Surat al-Fātihah.

আর আমি তো তোমাকে দিয়েছি পুনঃপুন পঠিত সাতটি আয়াত (সূরাহ ফাতিহা) ও মহাগ্রন্থ আল-কুরআন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮৮

لَا تَمُدَّنَّ عَيْنَيْكَ إِلَىٰ مَا مَتَّعْنَا بِهِۦٓ أَزْوَٰجًا مِّنْهُمْ وَلَا تَحْزَنْ عَلَيْهِمْ وَٱخْفِضْ جَنَاحَكَ لِلْمُؤْمِنِينَ

Do not look longingly at the pleasures We have given certain classes[44] of them[45], nor grieve over them[46], but lower your wing [in humility] to the believers[47].

[44] Azwāj: literally means pairs; here it means those who are alike in prosperity, as not all of them were rich and prosperous. [45] So as to test them therein. [46] The Prophet (ﷺ) felt sad that they would not believe and save themselves from Hellfire. [47] The favor of the Qur’an far surpasses all other favors and worldly gains.

আমি তাদের (কাফিরদের) কিছু শ্রেণিকে যে ভোগ- বিলাসের উপকরণ দিয়েছি, তার প্রতি তুমি দু’চোখ প্রসারিত করো না। আর (তাদের মিথ্যারোপের কারণে) তাদের জন্য দুঃখিত হয়ো না এবং মু’মিনদের জন্য তোমার (দয়া এবং কোমলতার) বাহু অবনত করো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৮৯

وَقُلْ إِنِّىٓ أَنَا ٱلنَّذِيرُ ٱلْمُبِينُ

And say, “I am indeed a clear warner.” –

আর বলো: ‘নিশ্চয় আমি সুস্পষ্ট সতর্ককারী।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
১৫:৯০

كَمَآ أَنزَلْنَا عَلَى ٱلْمُقْتَسِمِينَ

just as We sent down [punishment] upon those who divided [their religion][48],

[48] i.e., the People of the Book, who accepted some portions of the Torah and rejected some.

(আর আপনি আপনার কওমকে এমন আজাবের ভয় দেখান,) যা আমি (কুরআনকে) বিভক্তকারীদের (খণ্ডিতভাবে গ্রহণকারীদের) ওপর নাযিল করেছি।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর

নোট

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়