إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ ۖ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
Indeed, Safa and Marwah [mounts] are among the symbols of Allah. So whoever performs the pilgrimage or ‘Umra, there is no blame upon him to go between them[69]. And whoever does good voluntarily, then Allah is All-Appreciative, All-Knowing.
[69] Some believers had previously feared that this might be a pagan practice, so Allah confirms that this is among the rites of Islam.
নিশ্চয়ই সাফা ও মারওয়া ( পাহাড়দ্বয়) আল্লাহর নিদর্শনসমূহের (৮) অন্তর্ভুক্ত। কাজেই যে কেউ (কা’বা) ঘরের হজ্জ বা “উমরা সম্পন্ন করবে, তার জন্য এ দু'টির মধ্যে সা‘ঈ (৯) করলে কোন পাপ বা দোষ নেই। আর যে স্বতঃস্ফূর্তভাবে কোন সৎকাজ করবে, (সে জেনে রাখুক) নিশ্চয় আল্লাহ উত্তম পুরস্কারদাতা, সর্বজ্ঞ।
(৮) (شَعَائِرِاللّٰهِ) বলতে সেসব আমলকে বুঝায়, যেগুলোকে আল্লাহ তা'আলা তাঁর দীনের নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন এবং সেগুলো পালন করতে নির্দেশ দিয়েছেন। যেমন: সালাত, হজ্জ, আযান, রামাদান , যুলহাজ্জ মাসের প্রথম দশদিন ইত্যাদি। (৯) হজ্জ অথবা ‘উমরার সময় কা'বা ঘরের তওয়াফ করার পর সাফা ও মারওয়া পাহাড়দ্বয়ের মাঝে সাতবার দৌঁড়াতে হয়। শরী‘আতের পরিভাষায় একে ‘সাঈ’ বলা হয় ।
যাচাইকৃত তাফসীর নেই
যাচাইকৃত শব্দার্থ নেই