يَوْمَ يَرَوْنَ ٱلْمَلَـٰٓئِكَةَ لَا بُشْرَىٰ يَوْمَئِذٍ لِّلْمُجْرِمِينَ وَيَقُولُونَ حِجْرًا مَّحْجُورًا
On the Day when they see the angels[8], there will be no glad tidings for the wicked, and [the angels] will say, “Absolutely forbidden for you[9].”
[8] i.e., upon death, after death, upon resurrection, etc. [9] Referring to all good things.
যেদিন(৩) তারা (সত্যি সত্যি) ফিরিশতাদেরকে দেখতে পাবে, সেদিন অপরাধীদের জন্য (তাঁদের নিকট) কোনো সুসংবাদ থাকবে না। আর তারা (ফিরিশতারা কাফিরদেরকে) বলবে: ‘আল্লাহর পক্ষ থেকে যে কোন সুসংবাদ আজ তোমাদের জন্য একেবারেই নিষিদ্ধ।’(৪)
(৩) কাফিররা তাদের মৃত্যুর সময়, বারযাখে অবস্থানের সময়, পুনরুত্থানের সময়, তাদেরকে হিসাবের জন্য হাঁকিয়ে নেয়ার সময় ও জাহান্নামে প্রবেশের সময় ফিরিশতাদেরকে দেখবে। (৪) এখানে (وَيَقُوْلُوْنَ حِجْرًامَّحْجُوْرًا) এ উক্তিটি ফিরিশতাদেরও হতে পারে, আবার কাফিরদেরও হতে পারে। ফিরিশতাদের হলে অর্থ হবে: ‘তোমাদের জন্য কোনো প্রকার সুসংবাদ হারাম করা হয়েছে’ অথবা ‘তোমাদের সাহায্য করা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি।’ কাফিরদের হলে অর্থ হবে: ‘রক্ষা কর, রক্ষা কর’ অথবা ‘হায় কোনো বাধা যদি আজকে এ শাস্তিকে বা ফিরিশতাদেরকে আটকে রাখত’, তাহলে কতই না ভালো হত।
যাচাইকৃত তাফসীর নেই
যাচাইকৃত শব্দার্থ নেই