এই আয়াতের তাফসীর

সূরা ১০ : আয়াত ২৭

সূরা ১০ : আয়াত ২৭

وَٱلَّذِينَ كَسَبُوا۟ ٱلسَّيِّـَٔاتِ جَزَآءُ سَيِّئَةٍۭ بِمِثْلِهَا وَتَرْهَقُهُمْ ذِلَّةٌ ۖ مَّا لَهُم مِّنَ ٱللَّهِ مِنْ عَاصِمٍ ۖ كَأَنَّمَآ أُغْشِيَتْ وُجُوهُهُمْ قِطَعًا مِّنَ ٱلَّيْلِ مُظْلِمًا ۚ أُو۟لَـٰٓئِكَ أَصْحَـٰبُ ٱلنَّارِ ۖ هُمْ فِيهَا خَـٰلِدُونَ

আর যারা মন্দ কাজ উপার্জন করেছে, একটি মন্দের প্রতিদান হবে তারই সমান; আর লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। আল্লাহর পক্ষ থেকে তাদের রক্ষা করার মতো কোনো আশ্রয়কারী থাকবে না। তাদের মুখমণ্ডল এমনভাবে আচ্ছাদিত হবে, যেন অন্ধকার রাতের টুকরো দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। তারাই জাহান্নামের অধিবাসী; তারা সেখানে চিরকাল থাকবে।

ড. আবু বকর যাকারিয়ার ব্যাখ্যাসহ অনুবাদ

বিস্তারিত বাংলা ব্যাখ্যা পড়ুন

আয়াতের অনুবাদ

আর যারা মন্দ কাজ করে, প্রতিটি মন্দের প্রতিদান হবে তারই অনুরূপ মন্দ এবং হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে [১]; আল্লাহ্‌ থেকে তাদের রক্ষা করার কেউ নেই [২]; তাদের মুখমন্ডল যেন রাতের অন্ধকারের আস্তরণে আচ্ছাদিত [৩]। তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে।

ব্যাখ্যা ও টীকা

[১] আল্লাহ তা'আলা হাশরের মাঠে কাফেরদের চেহারা কেমন হবে তা এ আয়াতসহ আরো বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। যেমন, সূরা আশ-শূরা ৪৫, সূরা ইবরাহীম 8২-88।

[২] যেমনটি সূরা আল-কিয়ামাহ এর ১০-১২ নং আয়াতেও বর্ণিত হয়েছে।

[৩] যেমনটি সূরা আলে ইমরান এর ১০৬-১০৭ এবং সূরা আবাসা এর ৩৮-৪২ নং আয়াতে বর্ণিত হয়েছে।

অন্য ভাষার তাফসীর · ৭