এই আয়াতের তাফসীর

সূরা ১৪ : আয়াত ৪৪

সূরা ১৪ : আয়াত ৪৪

وَأَنذِرِ ٱلنَّاسَ يَوْمَ يَأْتِيهِمُ ٱلْعَذَابُ فَيَقُولُ ٱلَّذِينَ ظَلَمُوا۟ رَبَّنَآ أَخِّرْنَآ إِلَىٰٓ أَجَلٍ قَرِيبٍ نُّجِبْ دَعْوَتَكَ وَنَتَّبِعِ ٱلرُّسُلَ ۗ أَوَلَمْ تَكُونُوٓا۟ أَقْسَمْتُم مِّن قَبْلُ مَا لَكُم مِّن زَوَالٍ

আর (হে রাসূল!) তুমি মানুষদের সতর্ক করো, যেদিন তাদের ওপর শাস্তি নেমে আসবে। তখন যারা যুলম করেছে তারা বলবে: ‘হে আমাদের রব! আমাদেরকে অল্প সময়ের জন্য (দুনিয়ায় ফেরত পাঠিয়ে) অবকাশ দাও, যাতে আমরা তোমার ডাকে সাড়া দিতে পারি এবং রাসূলদের অনুসরণ করতে পারি। (অতঃপর তাদেরকে তিরস্কার করে বলা হবে): ‘তোমরা কি পূর্বে কসম করেছিলে যে, তোমাদের (দুনিয়া থেকে আখিরাতে) কোনো প্রত্যাবর্তন নেই?’

তাফসীর আহসানুল বায়ান

সেদিন সম্পর্কে তুমি মানুষকে সতর্ক কর যেদিন তাদের শাস্তি আসবে, যখন সীমালংঘনকারীরা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! আমাদেরকে কিছু কালের জন্য অবকাশ দাও; আমরা তোমার আহবানে সাড়া দিব এবং রসূলদের অনুসরণ করব।’ (তখন তাদেরকে বলা হবে,) ‘তোমরা কি পূর্বে শপথ করে বলতে না যে, তোমাদের কোন পতন নেই? [১] [১] অর্থাৎ, পৃথিবীতে তোমরা কসম খেয়ে বলতে যে, কোন হিসাব-নিকাশ এবং জান্নাত-জাহান্নাম নেই এবং পুনর্বার কে জীবিত হবে?
অন্য ভাষার তাফসীর · ৭