এই আয়াতের তাফসীর

সূরা ১৪ : আয়াত ৪৯

সূরা ১৪ : আয়াত ৪৯

وَتَرَى ٱلْمُجْرِمِينَ يَوْمَئِذٍ مُّقَرَّنِينَ فِى ٱلْأَصْفَادِ

আর (হে রাসূল!) তুমি সে দিন (কাফির ও মুশরিক) অপরাধীদের একত্রে শিকলে বাঁধাবস্থায় দেখতে পাবে।

সংক্ষিপ্ত তাফসীর

৪৯. ৫০. হে রাসূল! যেদিন আকাশ ও জমিনকে পরিবর্তন করা হবে সেদিন আপনি কাফির ও মুশরিকদের একের সাথে অপরকে বেড়িতে বাঁধা অবস্থায় দেখবেন। তাদের হাত-পাগুলো ঘাড়ের সাথে শিকলবদ্ধ থাকবে এবং তাদের পরনের কাপড়গুলো আলকাতরার হবে। তা দ্রæত দহনশীল একটি পদার্থ। উপরন্তু তাদের কালো চেহারার উপর আগুন জ্বলতে থাকবে।
অন্য ভাষার তাফসীর · ৭