এই আয়াতের তাফসীর

সূরা ১৯ : আয়াত ৮০

সূরা ১৯ : আয়াত ৮০

وَنَرِثُهُۥ مَا يَقُولُ وَيَأْتِينَا فَرْدًا

আর সে যে বিষয়ে কথা বলে, তা আমার অধিকারে থাকবে(২৩) এবং (কিয়ামতের দিন) আমার কাছে সে একাকী আসবে।

ড. আবু বকর যাকারিয়ার ব্যাখ্যাসহ অনুবাদ

বিস্তারিত বাংলা ব্যাখ্যা পড়ুন

আয়াতের অনুবাদ

আর সে যা বলে তা থাকবে আমাদের অধিকারে [১] এবং সে আমাদের কাছে আসবে একা।

ব্যাখ্যা ও টীকা

[১] সে যে আখেরাতেও সন্তান-সন্তুতি, ধন-সম্পদের অধিকারী হওয়ার দাম্ভিকতা দেখাচ্ছে সেটা কক্ষনো হওয়ার নয়। কারণ, সেগুলো তো তখন আল্লাহর মালিকানাধীন হবে। তার কাছ থেকে দুনিয়াতে প্ৰাপ্ত যাবতীয় সম্পদই কেড়ে নেয়া হবে। সে হাশরের মাঠে শুধু একাই রিক্ত হস্তে উপস্থিত হবে।

অন্য ভাষার তাফসীর · ৭