এই আয়াতের তাফসীর

সূরা ২ : আয়াত ১৫৭

সূরা ২ : আয়াত ১৫৭

أُو۟لَـٰٓئِكَ عَلَيْهِمْ صَلَوَٰتٌ مِّن رَّبِّهِمْ وَرَحْمَةٌ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُهْتَدُونَ

এরা সেই সব লোক, যাদের প্রতি তাদের রব-এর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং অপার করুণা বর্ষিত হতে থাকে। আর তারাই (তাঁর পক্ষ থেকে) হিদায়াতপ্রাপ্ত।

তাফসীর আহসানুল বায়ান

এই সকল লোকের প্রতি তাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা ও করুণা বর্ষিত হয়, আর এরাই হল সুপথগামী। [১]

[১] এই আয়াতগুলোতে রয়েছে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। হাদীসে বিপদের সময়

{إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ} এর সাথে " ((اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا)) পড়ার ফযীলত ও তাকীদ এসেছে। (মুসলিম ৯১৮নং)

অন্য ভাষার তাফসীর · ৭