এই আয়াতের তাফসীর

সূরা ২ : আয়াত ১৬৯

সূরা ২ : আয়াত ১৬৯

إِنَّمَا يَأْمُرُكُم بِٱلسُّوٓءِ وَٱلْفَحْشَآءِ وَأَن تَقُولُوا۟ عَلَى ٱللَّهِ مَا لَا تَعْلَمُونَ

সে তো শুধু তোমাদেরকেমন্দ ও অশ্লীল কাজের নির্দেশ দেয় (১৩) । তোমরা আল্লাহ সম্বন্ধে এমন সব কথা বলো, যা তোমরা জানো না।

সংক্ষিপ্ত তাফসীর

১৬৯. শয়তান কেবল তোমাদেরকে নিকৃষ্ট পাপ ও বড় বড় গুনাহের আদেশ করবে। তেমনিভাবে সে তোমাদেরকে সর্বদা প্রবঞ্চনা দিবে যেন তোমরা আক্বীদা-বিশ্বাস ও শরীয়তের ব্যাপারে আল্লাহর উপর এমন কথা বানিয়ে বলো যে ব্যাপারে তোমাদের নিকট আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে কোন দলীল নেই।

অন্য ভাষার তাফসীর · ৭