এই আয়াতের তাফসীর

সূরা ২১ : আয়াত ৪১

সূরা ২১ : আয়াত ৪১

وَلَقَدِ ٱسْتُهْزِئَ بِرُسُلٍ مِّن قَبْلِكَ فَحَاقَ بِٱلَّذِينَ سَخِرُوا۟ مِنْهُم مَّا كَانُوا۟ بِهِۦ يَسْتَهْزِءُونَ

আর (হে মুহাম্মাদ!) তোমার পূর্বেও অনেক রাসূলের প্রতি (এভাবেই) ঠাট্টা-বিদ্রুপ করা হয়েছিলো। পরিণামে বিদ্রুপকারীরা যে অকাট্য সত্য নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছিল, অবশেষে সেটাই তাদের ওপর চেপে বসেছিলো।

সংক্ষিপ্ত তাফসীর

৪১. আপনার সম্প্রদায় যদি আপনাকে নিয়ে ঠাট্টা করে তাহলে আপনি মনে রাখুন যে, আপনি এ ব্যাপারে একেবারেই নতুন নন। হে রাসূল! আপনার পূর্বে অনেক রাসূলের সাথে ঠাট্টা করা হয়েছে। রাসূলগণ তাদেরকে যে আযাবেরই ভয় দেখাতো তারা দুনিয়াতে সে আযাবকে নিয়েই ঠাট্টা করতো। অতঃপর, সে আযাবই ঠাট্টাকারী কাফিরদেরকে ঘিরে ধরতো।
অন্য ভাষার তাফসীর · ৭