এই আয়াতের তাফসীর

সূরা ২৮ : আয়াত ৪৮

সূরা ২৮ : আয়াত ৪৮

فَلَمَّا جَآءَهُمُ ٱلْحَقُّ مِنْ عِندِنَا قَالُوا۟ لَوْلَآ أُوتِىَ مِثْلَ مَآ أُوتِىَ مُوسَىٰٓ ۚ أَوَلَمْ يَكْفُرُوا۟ بِمَآ أُوتِىَ مُوسَىٰ مِن قَبْلُ ۖ قَالُوا۟ سِحْرَانِ تَظَـٰهَرَا وَقَالُوٓا۟ إِنَّا بِكُلٍّ كَـٰفِرُونَ

অতঃপর যখন তাদের কাছে আমার পক্ষ থেকে সত্য (রিসালাতসহ মুহাম্মাদ) এসে পৌঁছাল, তারা (ইহুদিরা) বলল: ‘মূসাকে যা দেওয়া হয়েছিল(৭), এর মতো তাকে কেন দেওয়া হলো না?‘ তারা কি পূর্বে মূসাকে যা দেওয়া হয়েছিল তাও অস্বীকার করেনি? তারা বলেছিল: ‘এ দু’টি (তাওরাত ও কুরআন) পরস্পরকে সহযোগিতা করা জাদু।’ আর তারা বলেছিল: ‘নিশ্চয়ই আমরা সবকিছুকেই (উভয় গ্রন্থকেই) অস্বীকার করি।’

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

অতঃপর যখন আমাদের কাছ থেকে তাদের কাছে সত্য আসল, তারা বলতে লাগল, ‘মূসাকে যেরূপ দেয়া হয়েছিল, তাকে সেরূপ দেয়া হল না কেন?’ কিন্তু আগে মূসাকে যা দেয়া হয়েছিল তা কি তারা অস্বীকার করেনি? তারা বলেছিল, ‘দু‘টিই জাদু, একে অন্যকে সমর্থন করে।’ এবং তারা বলেছিল, ‘আমরা সকলকেই প্রত্যাখ্যান করি।’

অন্য ভাষার তাফসীর · ৭