সংক্ষিপ্ত তাফসীর
১৭. তাই তোমরা বিকাল বেলায় আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সেটা হচ্ছে মাগরিব ও এশার সময়। এমনিভাবে সকাল বেলায়ও তাঁর পবিত্রতা বর্ণনা করো। যা হচ্ছে ফজরের সময়।
فَسُبْحَـٰنَ ٱللَّهِ حِينَ تُمْسُونَ وَحِينَ تُصْبِحُونَ
কাজেই তোমরা আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো, যখন সন্ধ্যায় উপনীত হবে এবং সকালে উঠবে।(৪)