এই আয়াতের তাফসীর

সূরা ৩৯ : আয়াত ৫৫

সূরা ৩৯ : আয়াত ৫৫

وَٱتَّبِعُوٓا۟ أَحْسَنَ مَآ أُنزِلَ إِلَيْكُم مِّن رَّبِّكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَكُمُ ٱلْعَذَابُ بَغْتَةً وَأَنتُمْ لَا تَشْعُرُونَ

আর তোমরা অনুসরণ কর আল কুরআনের যা তোমাদের রবের পক্ষ থেকে সর্বোত্তম বাণী হিসাবে নাযিল করা হয়েছে, তোমাদের ওপর আকস্মিকভাবে শাস্তি আসার পূর্বে; অথচ তোমরা উপলব্ধি করতে পারবে না।

সংক্ষিপ্ত তাফসীর

৫৫. তোমাদের নিকট নিজেদের অজান্তে অকস্মিকভাবে শাস্তি আসার পূর্বে যখন তোমরা তাওবার প্রস্তুতি নিতে ব্যর্থ হবে তার পূর্বেই তোমরা ওই কুরআনের অনুসরণ করো যা আল্লাহ কর্তৃক তদীয় রাসূলের উপর সর্বোত্তম বাণী হিসাবে অবতীর্ণ হয়েছে। তার নির্দেশ মান্য করো এবং তার নিষেধকৃত বস্তু বর্জন করো।
অন্য ভাষার তাফসীর · ৭