এই আয়াতের তাফসীর

সূরা ৪১ : আয়াত ১৭

সূরা ৪১ : আয়াত ১৭

وَأَمَّا ثَمُودُ فَهَدَيْنَـٰهُمْ فَٱسْتَحَبُّوا۟ ٱلْعَمَىٰ عَلَى ٱلْهُدَىٰ فَأَخَذَتْهُمْ صَـٰعِقَةُ ٱلْعَذَابِ ٱلْهُونِ بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ

আর সামূদ জাতি, আমি তাদেরকে সঠিক পথের নির্দেশনা দিয়েছিলাম; কিন্তু তারা হিদায়াতের পথে চলার পরিবর্তে অন্ধ (ভ্রষ্ট) পথে চলাই পছন্দ করেছিল। ফলে তাদেরকৃতকর্মের কারণেই লাঞ্ছনাদায়ক শাস্তির বজ্রাঘাত তাদেরকে পাকড়াও করল।

সংক্ষিপ্ত তাফসীর

১৭. আর আমি সালেহের জাতি সামূদকে সত্যের পথ বাতলে দেয়ার মাধ্যমে দিক নির্দেশনা দিলাম। কিন্তু তারা হেদায়েতের উপর ভ্রষ্টতাকে প্রাধান্য দিলো। ফলে তাদের কৃত কুফরী ও পাপের বিনিময়ে তাদেরকে অপমানকর শাস্তি পাকড়াও করলো।
অন্য ভাষার তাফসীর · ৭