এই আয়াতের তাফসীর

সূরা ৫০ : আয়াত ৪৪

সূরা ৫০ : আয়াত ৪৪

يَوْمَ تَشَقَّقُ ٱلْأَرْضُ عَنْهُمْ سِرَاعًا ۚ ذَٰلِكَ حَشْرٌ عَلَيْنَا يَسِيرٌ

যেদিন যমিন তাদের ওপর থেকে বিদীর্ণ হয়ে যাবে, আর তারা দ্রুত (কবর থেকে) বেরিয়ে আসবে। এভাবে (সবাইকে) একত্র সমবেত করা আমার জন্য অত্যন্ত সহজ।

তাফসীর আহসানুল বায়ান

যেদিন পৃথিবী বিদীর্ণ হবে এবং মানুষ বের হয়ে আসবে ত্রস্ত-ব্যস্ত হয়ে,[১] এই সমাবেশকরণ আমার জন্য সহজ। [১] অর্থাৎ, সেই আহবানকারীর দিকে দৌড়বে, যে আওয়াজ দেবে। (ফাতহুল ক্বাদীর) নবী করীম (সাঃ) বলেছেন, "(সর্বপ্রথম আমার কবরের) মাটি ফেটে যাবে, সর্বপ্রথম জীবিত হয়ে আমিই বের হব।" (মুসলিমঃ ফাযায়েল অধ্যায়)
অন্য ভাষার তাফসীর · ৭