এই আয়াতের তাফসীর

সূরা ৫৪ : আয়াত ৪

সূরা ৫৪ : আয়াত ৪

وَلَقَدْ جَآءَهُم مِّنَ ٱلْأَنۢبَآءِ مَا فِيهِ مُزْدَجَرٌ

আর তাদের কাছে তো (২) সংবাদসমূহ এসেছে, যাতে রয়েছে (৩)কঠোর নিষেধাজ্ঞা।

তাফসীর আহসানুল বায়ান

তাদের নিকট এসেছে সংবাদ,[১] যাতে আছে ধমক। [২] [১] অর্থাৎ, পূর্ববর্তী জাতিদের ধ্বংসের সংবাদ, যখন তারা মিথ্যাজ্ঞান করেছিল। [২] অর্থাৎ, যাতে উপদেশ ও শিক্ষা গ্রহণের দিক রয়েছে। কেউ যদি তাদের থেকে শিক্ষা গ্রহণ করে শিরক ও পাপ থেকে বাঁচতে চায়, তাহলে সে বাঁচতে পারে। مُزْدَجَرٌ আসলে مُزْتَجَرٌ ছিল। এটা زَجْرٌ থেকে ক্রিয়াবিশেষ্য (মাসদার)।
অন্য ভাষার তাফসীর · ৭