এই আয়াতের তাফসীর

সূরা ৮৫ : আয়াত ১০

সূরা ৮৫ : আয়াত ১০

إِنَّ ٱلَّذِينَ فَتَنُوا۟ ٱلْمُؤْمِنِينَ وَٱلْمُؤْمِنَـٰتِ ثُمَّ لَمْ يَتُوبُوا۟ فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ ٱلْحَرِيقِ

নিশ্চয় যারা মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে (এক আল্লাহর উপর ঈমান আনার কারণে)শাস্তি দিয়েছে, তারপর তারা (এ অন্যায়ের জন্য) তাওবা করে নি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার শাস্তি।

সংক্ষিপ্ত তাফসীর

১০. নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও নারীদেরকে এক আল্লাহর উপর ঈমান আনা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে শাস্তি দিয়েছে অতঃপর আল্লাহর সমীপে নিজেদের অপরাধের জন্য তাওবা করে নি তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েয়েছে দহনকারী আগুন। যেহেতু তারা মুমিনদেরকে আগুন দিয়ে জ্বালিয়েছে।
অন্য ভাষার তাফসীর · ৭