এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৩৭

সূরা ৯ : আয়াত ৩৭

إِنَّمَا ٱلنَّسِىٓءُ زِيَادَةٌ فِى ٱلْكُفْرِ ۖ يُضَلُّ بِهِ ٱلَّذِينَ كَفَرُوا۟ يُحِلُّونَهُۥ عَامًا وَيُحَرِّمُونَهُۥ عَامًا لِّيُوَاطِـُٔوا۟ عِدَّةَ مَا حَرَّمَ ٱللَّهُ فَيُحِلُّوا۟ مَا حَرَّمَ ٱللَّهُ ۚ زُيِّنَ لَهُمْ سُوٓءُ أَعْمَـٰلِهِمْ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ

নিশ্চয়ই নাসী’ (অর্থাৎ হারাম মাসকে হালাল মাসের স্থানে পরিবর্তন করে পিছিয়ে দেওয়া) কুফরিতে আরও বৃদ্ধি ঘটায়। এর মাধ্যমেই কাফিরদেরকে পথভ্রষ্ট করা হয়। তারা এক বছর (হারাম) মাসকে হালাল করে এবং আরেক বছর সেটিকেই হারাম রাখে, যাতে আল্লাহ যে সংখ্যক মাসকে হারাম করেছেন, তার সঙ্গে সামঞ্জস্য বজায় থাকে; ফলে আল্লাহ যা হারাম করেছেন, তা তারা হালাল করে নেয়। তাদের মন্দ কাজগুলো (শয়তানের প্ররোচনায়) তাদের দৃষ্টিতে সুশোভিত করা হয়েছে। আর আল্লাহ কাফির সম্প্রদায়কে হিদায়াত দেন না।

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

কোন মাসকে পিছিয়ে দেয়া তো শুধু কুফরীতে বৃদ্ধি সাধন করা, যা দিয়ে কাফেরদেরকে বিভ্রান্ত করা হয়। তারা এটাকে কোন বছর বৈধ করে এবং কোন বছর অবৈধ করে যাতে তারা, আল্লাহ্‌ যেগুলোকে নিষিদ্ধ করেছেন, সেগুলোর গণনা পূর্ণ করতে পারে, ফলে আল্লাহ্‌ যা হারাম করেছেন তা হালাল করে। তাদের মন্দ কাজগুলো তাদের জন্য শোভনীয় করা হয়েছে; আর আল্লাহ্‌ কাফের সম্প্রদায়কে হিদায়াত দেন না।

অন্য ভাষার তাফসীর · ৭