এই আয়াতের তাফসীর

সূরা ৯ : আয়াত ৭৭

সূরা ৯ : আয়াত ৭৭

فَأَعْقَبَهُمْ نِفَاقًا فِى قُلُوبِهِمْ إِلَىٰ يَوْمِ يَلْقَوْنَهُۥ بِمَآ أَخْلَفُوا۟ ٱللَّهَ مَا وَعَدُوهُ وَبِمَا كَانُوا۟ يَكْذِبُونَ

পরিণামে তিনি (আল্লাহ) তাদের অন্তরে মুনাফিকী স্থায়ী করে দিলেন সেদিন পর্যন্ত, যেদিন তারা তাঁর সাথে সাক্ষাৎ করবে। কারণ তারা আল্লাহকে যে ওয়াদা দিয়েছে, তা ভঙ্গ করেছে এবং তারা মিথ্যাচার করত।

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

পরিণামে তিনি তাদের অন্তরে মুনাফেকী রেখে দিলেন [১] আল্লাহ্‌র সাথে তাদের সাক্ষাতের দিন পর্যন্ত, তারা আল্লাহ্‌র কাছে যে অঙ্গীকার করেছিল তার ভঙ্গ করার কারণে এবং তারা যে মিথ্যা বলেছিল সে কারণে।

[১] অর্থাৎ আল্লাহ্ তা'আলা তাদের অপকর্ম ও অঙ্গীকার লংঘনের ফলে তাদের অন্তরসমূহে মুনাফিকী বা কুটিলতাকে আরো পাকাপোক্ত করে বসিয়ে দেন, যাতে তাদের তাওবাহ করার ভাগ্যও হবে না। হাদীসে মুনাফিকদের আলামত বর্ণিত হয়েছে, “মুনাফিকের আলামত হচ্ছে, তিনটি, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, আমানত রাখলে খিয়ানত করে।” [বুখারী: ৩৩: মুসলিম: ৫৯]

অন্য ভাষার তাফসীর · ৭