সংক্ষিপ্ত তাফসীর
৪. বস্তুতঃ তাওরাতপ্রাপ্ত ইহুদি এবং ইঞ্জিলপ্রাপ্ত খ্রিস্টানরা কেবল তখনই মতানৈক্য করেছে যখন তাদের নিকট আল্লাহ তাঁর নবীকে পাঠিয়েছেন। ফলে তাদের মধ্যকার কেউ মুসলমান হয়েছে আবার কেউ তাঁর নবীর সত্যতা জেনেও কুফরীর উপর গোঁড়ামি করেছে।
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَةُ
আর যাদেরকে (১) কিতাব দেয়া হয়েছিল তারা তো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ (২) আসার পরই মতানৈক্যে জড়িয়ে পড়েছে।