Quran / 22

Al-Hajj

الحج

78 Ayah

Reading settings
RecitationMP3Quran
22:5

يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ إِن كُنتُمْ فِى رَيْبٍ مِّنَ ٱلْبَعْثِ فَإِنَّا خَلَقْنَـٰكُم مِّن تُرَابٍ ثُمَّ مِن نُّطْفَةٍ ثُمَّ مِنْ عَلَقَةٍ ثُمَّ مِن مُّضْغَةٍ مُّخَلَّقَةٍ وَغَيْرِ مُخَلَّقَةٍ لِّنُبَيِّنَ لَكُمْ ۚ وَنُقِرُّ فِى ٱلْأَرْحَامِ مَا نَشَآءُ إِلَىٰٓ أَجَلٍ مُّسَمًّى ثُمَّ نُخْرِجُكُمْ طِفْلًا ثُمَّ لِتَبْلُغُوٓا۟ أَشُدَّكُمْ ۖ وَمِنكُم مَّن يُتَوَفَّىٰ وَمِنكُم مَّن يُرَدُّ إِلَىٰٓ أَرْذَلِ ٱلْعُمُرِ لِكَيْلَا يَعْلَمَ مِنۢ بَعْدِ عِلْمٍ شَيْـًٔا ۚ وَتَرَى ٱلْأَرْضَ هَامِدَةً فَإِذَآ أَنزَلْنَا عَلَيْهَا ٱلْمَآءَ ٱهْتَزَّتْ وَرَبَتْ وَأَنۢبَتَتْ مِن كُلِّ زَوْجٍۭ بَهِيجٍ

O people, if you are in doubt concerning the Resurrection, then We surely created you[1] from dust, then from a drop of sperm[2], then from a clot[3], then from a lump of flesh[4] – formed or unformed[5] – so that We may make it clear to you [Our power]. We settle in the wombs whatever We will for an appointed term. Then We bring you out as infants, then [We nurture you] so that you may reach your maturity. Then some of you die, while others are left to reach decrepit old age so that they may know nothing after having knowledge. You see the land lifeless, then as soon as We send down rain on it, it stirs and swells to life and brings forth every type of pleasant plant.

[1] i.e., Your father, Adam. [2] Nutfah: zygote, which is resulted from the union of male and female gametes (sperm and egg). [3] ‘Alaqah: a clinging clot, which resembles a leech. [4] Mudghah: a chewed piece of meat. [5] i.e., formed ending into a healthy embryo, or defective ending in miscarriage.

হে মানুষ! তোমরা যদি পুনরুত্থান বিষয়ে (আল্লাহর ক্ষমতার ব্যাপারে) সন্দেহে থাক, তাহলে নিশ্চয় জেনে রেখো, আমিই তো তোমাদেরকে (২) মাটি থেকে সৃষ্টি করেছি, তারপর(৩) শুক্র থেকে, তারপর ‘আলাকাহ (জমাট রক্তপিণ্ড ) থেকে, তারপর পূর্ণাকৃতিবিশিষ্ট অথবা অপূর্ণাকৃতিবিশিষ্ট গোশত (মুদ্গাহ ) থেকে। যাতে আমি তোমাদের নিকট (তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করার আমার ক্ষমতার) বিষয়টি সুস্পষ্টরূপে বর্ণনা করতে পারি। আর আমি যা (সৃষ্টি করতে ) ইচ্ছা করি, তা একটি নির্দিষ্ট কাল পর্যন্ত মাতৃগর্ভে অবস্থিত রাখি। অতঃপর আমি তোমাদেরকে শিশুরূপে বের করি, পরবর্তীতে যাতে তোমরা যৌবনে উপনীত হও। তোমাদের মধ্যে কারো কারো মৃত্যু দেয়া হয় এ (অল্প ) বয়সেই, আবার কাউকে কাউকে ফিরিয়ে নেয়া হয় হীনতম বয়সে(৪), যাতে সে জ্ঞান লাভের পরও কিছু না জানে। (আরেকটি বিষয় লক্ষ্য করে দেখ) তুমি জমিনকে দেখতে পাও শুষ্কাবস্থায়, অতঃপর যখনই আমি তাতে (বৃষ্টির) পানি বর্ষণ করি, তখন তা আন্দোলিত ও স্ফীত হয় এবং উদ্‌গত করে সকল প্রকার নয়নাভিরাম উদ্ভিদ।

(২) তোমাদের পিতা আদমকে মাটি থেকে সৃষ্টি করেছি। (৩) আদম সন্তানদেরকে এমন বীর্য থেকে সৃষ্টি করেছি, যা একজন পুরুষ তার স্ত্রীর জরায়ুতে নিক্ষেপ করে। (৪) অর্থাৎ বার্ধক্যের বয়সে, যখন তার শক্তি ও মেধা একেবারেই দুর্বল হয়ে যায়। এমনকি সে বাচ্চাদের থেকেও দুর্বল অবস্থায় পৌঁছায়।

No verified tafsir

No verified word meanings

◈ Tafsir

Note

Saved on this device; account sync is available

Saved on this device; account sync is available