আল-কুরআন · ২

Al-Baqarah

البقرة২৮৬ আয়াত
অনুবাদের ভাষা
পাঠে দেখুন
পাঠ সেটিংস

আয়াত শুনুন

অডিও সেটিংস

একটি আয়াত শুনতে তার আরবি বা বাংলা বোতাম চাপুন। একটানা শুনতে ওপরের Play চাপুন।

আরবি: মিশারি আল-আফাসি। বাংলা অডিওর অনুবাদ প্রদর্শিত বাংলা লেখার সঙ্গে শব্দে শব্দে নাও মিলতে পারে।

২:২৭২পারা ৩

لَّيْسَ عَلَيْكَ هُدَىٰهُمْ وَلَـٰكِنَّ ٱللَّهَ يَهْدِى مَن يَشَآءُ ۗ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ فَلِأَنفُسِكُمْ ۚ وَمَا تُنفِقُونَ إِلَّا ٱبْتِغَآءَ وَجْهِ ٱللَّهِ ۚ وَمَا تُنفِقُوا۟ مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنتُمْ لَا تُظْلَمُونَ

তাদেরকে হিদায়াত করার দায়িত্ব তোমার নয় (৯২); বরং আল্লাহ যাকে ইচ্ছে হিদায়াত দেন। আর যে ধন-সম্পদ তোমরা ব্যয় করো, তা তোমাদের নিজেদের কল্যাণের জন্যেই। আর তোমরা তো শুধু আল্লাহর চেহারা দেখার জন্যই ব্যয় করে থাকো। আর তোমরা উত্তম কোনো কিছু ব্যয় করলে তার পুরস্কার তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে (৯৩) এবং তোমাদের প্রতি যুলম করা হবে না।

(৯২) অর্থাৎ তাদের সত্য গ্রহণ, তা মানতে বাধ্য করা ও সত্যের উপর প্রতিষ্ঠিত রাখার দায়িত্ব তোমার নয়; বরং তোমার কাজ শুধু তাদেরকে সত্য পথের সন্ধান দেওয়া ও তা বর্ণনা করা। (৯৩) কোন ধরনের কমতি করা হবে না। কারণ, আল্লাহ তা‘আলা কারো উপর যুলম করেন না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর

নোট

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়