আল-কুরআন / ২৭

An-Naml

النمل

৯৩ আয়াত

পাঠ সেটিংস
তিলাওয়াতMP3Quran
২৭:১

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ طسٓ ۚ تِلْكَ ءَايَـٰتُ ٱلْقُرْءَانِ وَكِتَابٍ مُّبِينٍ

Tā Sīn[1]. These are the verses of the Qur’an and a clear book;

[1] See footnote 2:1.

ত্বা-সীন; এগুলো আল-কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত।

(১) যাতে কোন ধরনের সন্দেহ নেই।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২

هُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ

a guidance and glad tidings for the believers,

মু’মিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:৩

ٱلَّذِينَ يُقِيمُونَ ٱلصَّلَوٰةَ وَيُؤْتُونَ ٱلزَّكَوٰةَ وَهُم بِٱلْـَٔاخِرَةِ هُمْ يُوقِنُونَ

those who establish prayer and give zakah, and who firmly believe in the Hereafter.

যারা সালাত কায়িম করে এবং যাকাত দেয়। আর তারাই আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:৪

إِنَّ ٱلَّذِينَ لَا يُؤْمِنُونَ بِٱلْـَٔاخِرَةِ زَيَّنَّا لَهُمْ أَعْمَـٰلَهُمْ فَهُمْ يَعْمَهُونَ

As for those who do not believe in the Hereafter, We have made their deeds appealing to them, so they wander blindly.

নিশ্চয় যারা আখিরাতে বিশ্বাস করে না, আমি তাদের জন্য তাদের আমলসমূহকে সুশোভিত করে দিয়েছি। ফলে তারা (নিজেদের কর্মকাণ্ডের মাঝে) বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়।

(১) ফলে তারা সত্য ও সঠিকের পথ খুঁজে পায় না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:৫

أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ لَهُمْ سُوٓءُ ٱلْعَذَابِ وَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ هُمُ ٱلْأَخْسَرُونَ

Such are those who will have a terrible punishment, and it is they who will be the greatest losers in the Hereafter.

এরাই তারা, যাদের জন্য রয়েছে কঠিন শাস্তি; আর আখিরাতে তারাই হবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:৬

وَإِنَّكَ لَتُلَقَّى ٱلْقُرْءَانَ مِن لَّدُنْ حَكِيمٍ عَلِيمٍ

Indeed, you are receiving the Qur’an from the All-Wise, All-Knowing.

আর (হে রাসূল!) নিশ্চয় তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানী (আল্লাহ) এর পক্ষ থেকে আল কুরআন প্রাপ্ত।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:৭

إِذْ قَالَ مُوسَىٰ لِأَهْلِهِۦٓ إِنِّىٓ ءَانَسْتُ نَارًا سَـَٔاتِيكُم مِّنْهَا بِخَبَرٍ أَوْ ءَاتِيكُم بِشِهَابٍ قَبَسٍ لَّعَلَّكُمْ تَصْطَلُونَ

[Remember] when Moses said to his family, “I have spotted a fire. I will bring you some news[2] from there, or bring you a burning brand so that you may warm yourselves.”

[2] For they lost their way in the dark while traveling from Midian to Egypt.

যখন মূসা তাঁর পরিবারকে বললেন, ‘নিশ্চয় আমি এক আগুন দেখেছি; আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো সংবাদ নিয়ে আসব, অথবা একটি জ্বলন্ত অঙ্গার নিয়ে আসব, যাতে তোমরা উষ্ণতা লাভ করতে পারো।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:৮

فَلَمَّا جَآءَهَا نُودِىَ أَنۢ بُورِكَ مَن فِى ٱلنَّارِ وَمَنْ حَوْلَهَا وَسُبْحَـٰنَ ٱللَّهِ رَبِّ ٱلْعَـٰلَمِينَ

When he came to it, he was called, “Blessed is He Who is at the fire and those who are around it[3]. Glory be to Allah, the Lord of the worlds.

[3] i.e., the angels around the fire.

অতঃপর সে যখন আগুনের নিকট এসে পৌঁছল, তখন ডেকে বলা হলো: ‘বরকতময়, যা এ আলোর মধ্যে ও এর চারপাশে আছে।(১) আর সৃষ্টিকুলের রব আল্লাহ মহাপবিত্র।’

(১) "আলোর মধ্যে ও এর চারপাশে আছে" এখানে কে আছে? তা নিয়ে কয়েকটি মত রয়েছে। যেমন: আলোতে মূসা ও এর চারপাশে ফিরিশতা অথবা আলোতে ফিরিশতা এবং এর চারপাশে মূসা অথবা আলোতে আল্লাহর নূর এবং এর চারপাশে ফিরিশতা অথবা মূসা বা পবিত্ৰ উপত্যকা অথবা কোনো গাছ। তবে কোনো অবস্থাতেই এখানে আলোতে দ্বারা স্বয়ং আল্লাহর পবিত্র ও মহান সত্তাকে বুঝানো হবে না।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:৯

يَـٰمُوسَىٰٓ إِنَّهُۥٓ أَنَا ٱللَّهُ ٱلْعَزِيزُ ٱلْحَكِيمُ

O Moses, verily this is Me – Allah, the All-Mighty, the All-Wise.

মূসা! নিশ্চয় আমিই আল্লাহ, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১০

وَأَلْقِ عَصَاكَ ۚ فَلَمَّا رَءَاهَا تَهْتَزُّ كَأَنَّهَا جَآنٌّ وَلَّىٰ مُدْبِرًا وَلَمْ يُعَقِّبْ ۚ يَـٰمُوسَىٰ لَا تَخَفْ إِنِّى لَا يَخَافُ لَدَىَّ ٱلْمُرْسَلُونَ

Throw down your staff!” But when he saw it slithering as if it were a snake, he turned and ran away without looking back. “O Moses, do not be afraid! Indeed, the messengers should have no fear in My presence,

আর তুমি তোমার লাঠিটি নিক্ষেপ করো । তারপর যখন সে ওটাকে সাপের মতো ছোটাছুটি করতে দেখলো, তখন (ভয় পেয়ে ) সে পেছনের দিকে ছুটতে লাগলো এবং পেছনে ফিরেও তাকালো না। (তখন বলা হলো,) ‘হে মূসা! তুমি ভয় করো না। নিশ্চয় আমার কাছে রাসূলগণ (সাপ বা অন্য কিছু দেখে) ভয় পায় না।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১১

إِلَّا مَن ظَلَمَ ثُمَّ بَدَّلَ حُسْنًۢا بَعْدَ سُوٓءٍ فَإِنِّى غَفُورٌ رَّحِيمٌ

except he who does wrong, then substitutes good for evil, then I am indeed All-Forgiving, Most Merciful.

‘তবে যে (নিজের ওপর) যলুম করে, তারপর অসৎকাজের পরিবর্তে সৎকাজ করে, তবে (সে জেনে রাখুক) অবশ্যই আমি (তাদের প্রতি) অধিক ক্ষমাশীল, পরম দয়ালু।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১২

وَأَدْخِلْ يَدَكَ فِى جَيْبِكَ تَخْرُجْ بَيْضَآءَ مِنْ غَيْرِ سُوٓءٍ ۖ فِى تِسْعِ ءَايَـٰتٍ إِلَىٰ فِرْعَوْنَ وَقَوْمِهِۦٓ ۚ إِنَّهُمْ كَانُوا۟ قَوْمًا فَـٰسِقِينَ

Put your hand into your garment, it will come out shining white without blemish, as one of nine signs to Pharaoh and his people[4], for they are indeed a rebellious people.”

[4] See footnote 23:45.

‘আর তুমি তোমার হাত (জামার গলার ফাঁকা দিয়ে) বগলে প্রবেশ করাও, তা কোন দোষ বা অনিষ্ট ব্যতীত (বরফের মতো) ধবধবে সাদা হয়ে বের হয়ে আসবে (যা কোন শ্বেত রোগ নয়), এগুলো ফির‘আউন ও তার সম্প্রদায়ের কাছে আনীত নয়টি নিদর্শনের(২) অন্তর্ভুক্ত। নিশ্চয় তারা ছিল ফাসিক (আল্লাহর অস্বীকারকারী) সম্প্রদায়।’

(২) সেগুলো হলো: হাতের শুভ্রতা, লাঠি, দুর্ভিক্ষ, ফলমূলের ঘাটতি, তুফান, পঙ্গপাল, উকুন, ব্যাঙ ও রক্ত।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১৩

فَلَمَّا جَآءَتْهُمْ ءَايَـٰتُنَا مُبْصِرَةً قَالُوا۟ هَـٰذَا سِحْرٌ مُّبِينٌ

But when Our visible signs came to them, they said, “This is clear magic.”

তারপর যখন আমার নিদর্শনগুলো দৃশ্যমান হয়ে তাদের কাছে আসলো, তখন তারা (ফির‘আউন ও তার সম্প্রদায়) বললো: ‘এটা তো সুস্পষ্ট যাদু।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১৪

وَجَحَدُوا۟ بِهَا وَٱسْتَيْقَنَتْهَآ أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا ۚ فَٱنظُرْ كَيْفَ كَانَ عَـٰقِبَةُ ٱلْمُفْسِدِينَ

They denied them wrongfully and arrogantly, although their hearts were convinced that they were true. See then how was the end of those who spread corruption!

আর তারা যলুম ও দাম্ভিকতার সাথে নিদর্শনগুলোকে প্রত্যাখ্যান করলো; যদিও তাদের অন্তর তা (সত্য বলে) নিশ্চিত বিশ্বাস করেছিল। অতএব দেখো, বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণাম কেমন হয়েছিল।

(১) আল্লাহ তাদের সবাইকে ধ্বংস ও নিশ্চিহ্ন করে দিয়েছেন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১৫

وَلَقَدْ ءَاتَيْنَا دَاوُۥدَ وَسُلَيْمَـٰنَ عِلْمًا ۖ وَقَالَا ٱلْحَمْدُ لِلَّهِ ٱلَّذِى فَضَّلَنَا عَلَىٰ كَثِيرٍ مِّنْ عِبَادِهِ ٱلْمُؤْمِنِينَ

We gave David and Solomon knowledge, and they said, “All praise be to Allah, Who has favored us[5] over many of His believing slaves.”

[5] They were privileged by prophethood, the ability to communicate with animals and birds, control the wind, use the jinn for their service, etc.

আর অবশ্যই আমি দাঊদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছি এবং তারা উভয়ে (আল্লাহর কৃতজ্ঞতা আদায়ার্থে) বললো: ‘সকল প্রশংসা আল্লাহর জন্যই, যিনি তাঁর অনেক মু’মিন বান্দাদের ওপর আমাদেরকে মর্যাদা দান করেছেন।’(৩)

(৩) নবুওয়য়্যাত, রাজত্ব ও জিনদেরকে অধীন করার মাধ্যমে আল্লাহ মর্যাদা দিয়েছেন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১৬

وَوَرِثَ سُلَيْمَـٰنُ دَاوُۥدَ ۖ وَقَالَ يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ عُلِّمْنَا مَنطِقَ ٱلطَّيْرِ وَأُوتِينَا مِن كُلِّ شَىْءٍ ۖ إِنَّ هَـٰذَا لَهُوَ ٱلْفَضْلُ ٱلْمُبِينُ

Solomon succeeded David, and said, “O people, we have been taught the speech of birds, and we have been given from all things. This is indeed a clear favor.”

আর সুলাইমান দাঊদের উত্তরাধিকারী(৪) হলো এবং সে বললো: ‘হে মানুষ, আমাদেরকে পাখির ভাষা শেখানো হয়েছে এবং আমাদেরকে সকল কিছু দেয়া হয়েছে। নিশ্চয় এটা সুস্পষ্ট অনুগ্রহ।’

(৪) সুলাইমান নবুওয়্যাত, জ্ঞান ও রাজত্বের উত্তরাধিকার হয়েছেন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১৭

وَحُشِرَ لِسُلَيْمَـٰنَ جُنُودُهُۥ مِنَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ وَٱلطَّيْرِ فَهُمْ يُوزَعُونَ

Solomon’s armies of jinn, men and birds were assembled before him, marching in organized ranks,

আর সুলাইমানের জন্য তার সেনাবাহিনী থেকে জিন, মানুষ ও পাখিদের সমবেত করা হলো। তারপর তাদেরকে (সুশৃঙ্খলভাবে পরিচালিত করতে) বিভিন্ন দলে বিন্যস্ত করা হলো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১৮

حَتَّىٰٓ إِذَآ أَتَوْا۟ عَلَىٰ وَادِ ٱلنَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَـٰٓأَيُّهَا ٱلنَّمْلُ ٱدْخُلُوا۟ مَسَـٰكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَـٰنُ وَجُنُودُهُۥ وَهُمْ لَا يَشْعُرُونَ

until when they reached a valley of ants, an ant said, “O ants, get into your dwellings, so Solomon and his armies do not crush you unknowingly.”

অবশেষে যখন তারা পিঁপড়ার উপত্যকায় পৌঁছাল(৫), তখন এক পিঁপড়া বলল, ‘হে পিঁপড়ারা! তোমরা নিজেদের বাসায় প্রবেশ করো, যেন সুলাইমান ও তার সৈন্যবাহিনী অজান্তেই তোমাদের পিষে না ফেলে।’

(৫) সিরিয়ার ওয়াদি আন-নামল তথা পিপীলিকার উপত্যকায় আসলো।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:১৯

فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا وَقَالَ رَبِّ أَوْزِعْنِىٓ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ ٱلَّتِىٓ أَنْعَمْتَ عَلَىَّ وَعَلَىٰ وَٰلِدَىَّ وَأَنْ أَعْمَلَ صَـٰلِحًا تَرْضَىٰهُ وَأَدْخِلْنِى بِرَحْمَتِكَ فِى عِبَادِكَ ٱلصَّـٰلِحِينَ

So he smiled in amusement at its words and said, “My Lord, inspire me to be grateful for Your favor which You have bestowed upon me and my parents, and to do righteous deeds that please you. And admit me, by Your mercy, among Your righteous slaves.”

অতঃপর সুলাইমান তার কথায় মুচকি হাসলো এবং (তার রবকে ডেকে) বললো: ‘হে আমার রব, তুমি আমার প্রতি ও আমার পিতামাতার প্রতি যে অনুগ্রহ করেছো তার জন্য আমাকে তোমার শুকরিয়া আদায় করার তাওফীক দাও। আর আমি যাতে এমন সৎকাজ করতে পারি যা তুমি পছন্দ করো। আর তোমার অনুগ্রহে তুমি আমাকে তোমার সৎকর্মপরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২০

وَتَفَقَّدَ ٱلطَّيْرَ فَقَالَ مَا لِىَ لَآ أَرَى ٱلْهُدْهُدَ أَمْ كَانَ مِنَ ٱلْغَآئِبِينَ

Once he checked the birds, and said, “Why is it that I do not see the hoopoe – or is he among the absent?

আর সুলাইমান পাখিদের খোঁজ-খবর খবর নিলো। তারপর (হুদহুদকে দেখতে না পেয়ে) সে বললো: ‘কী ব্যাপার, আমি হুদহুদকে দেখছি না; নাকি সে অনুপস্থিতদের অন্তর্ভুক্ত?’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২১

لَأُعَذِّبَنَّهُۥ عَذَابًا شَدِيدًا أَوْ لَأَا۟ذْبَحَنَّهُۥٓ أَوْ لَيَأْتِيَنِّى بِسُلْطَـٰنٍ مُّبِينٍ

I will surely punish him severely, or slaughter him, unless he brings me a valid reason.”

(তার অনুপস্থিতির ব্যাপারটি সুস্পষ্ট হলে সুলাইমান বললো:) ‘অবশ্যই আমি তাকে কঠিন শাস্তি দিবো অথবা তাকে যবহ করবো অথবা সে আমার কাছে সুস্পষ্ট প্রমাণ নিয়ে আসবে।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২২

فَمَكَثَ غَيْرَ بَعِيدٍ فَقَالَ أَحَطتُ بِمَا لَمْ تُحِطْ بِهِۦ وَجِئْتُكَ مِن سَبَإٍۭ بِنَبَإٍ يَقِينٍ

It was not long before the hoopoe came and said, “I have learned something that you do not know; I come to you from Sheba with sure news.

কিছুক্ষণ পরেই হুদহুদ উপস্থিত হয়ে (সুলাইমানকে ) বললো: ‘আমি এমন কিছু জানতে পেরেছি, যা আপনি জানতে পারেননি। আমি সাবা (রাজ্য) থেকে আপনার জন্য নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২৩

إِنِّى وَجَدتُّ ٱمْرَأَةً تَمْلِكُهُمْ وَأُوتِيَتْ مِن كُلِّ شَىْءٍ وَلَهَا عَرْشٌ عَظِيمٌ

I found a woman[6] ruling over them, who has been given of all things, and she has a great throne.

[6] Known as Bilqīs, the Queen of Sheba.

‘আমি এক নারীকে দেখতে পেলাম, সে তাদের ওপর রাজত্ব করছে। তাকে (শক্তি ও ক্ষমতার) সব কিছু দেওয়া হয়েছে। আর তার আছে এক বিশাল সিংহাসন।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২৪

وَجَدتُّهَا وَقَوْمَهَا يَسْجُدُونَ لِلشَّمْسِ مِن دُونِ ٱللَّهِ وَزَيَّنَ لَهُمُ ٱلشَّيْطَـٰنُ أَعْمَـٰلَهُمْ فَصَدَّهُمْ عَنِ ٱلسَّبِيلِ فَهُمْ لَا يَهْتَدُونَ

I found her and her people prostrating before the sun instead of Allah. Satan has made their deeds appealing to them and turned them away from the right way, so they are not guided.

‘আমি তাকে ও তার জাতিকে দেখতে পেলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সাজদা করছে। আর শয়তান তাদের (শিরক ও গুনাহের) কার্যাবলীকে তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দিয়েছে এবং তাদেরকে সৎপথ থেকে নিবৃত করেছে, ফলে তারা হিদায়াত পায় না।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২৫

أَلَّا يَسْجُدُوا۟ لِلَّهِ ٱلَّذِى يُخْرِجُ ٱلْخَبْءَ فِى ٱلسَّمَـٰوَٰتِ وَٱلْأَرْضِ وَيَعْلَمُ مَا تُخْفُونَ وَمَا تُعْلِنُونَ

so that they do not prostrate before Allah Who brings forth what is hidden in the heavens and earth, and Who knows all that you conceal and all that you reveal.

(শয়তান তাদেরকে সৎ পথ থেকে ফিরিয়ে রেখেছে) যাতে তারা আল্লাহকে সাজদা না করে, যিনি আসমান ও জমিনের লুকায়িত বস্তুকে বের করেন। আর তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো তিনি সবই জানেন।

(১) অর্থাৎ যিনি আকাশের অজ্ঞাত বৃষ্টি এবং জমিনের উদ্ভিদ বের করে আনেন।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২৬

ٱللَّهُ لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ رَبُّ ٱلْعَرْشِ ٱلْعَظِيمِ ۩

Allah; none has the right to be worshiped except Him, the Lord of the Mighty Throne.”

আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। তিনি মহান আরশের রব।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২৭

قَالَ سَنَنظُرُ أَصَدَقْتَ أَمْ كُنتَ مِنَ ٱلْكَـٰذِبِينَ

Solomon said, “We will see whether you have told the truth or you are one of the liars.

সুলাইমান (হুদহুদকে) বললো: ‘আমি দেখবো, তুমি কি সত্য বলেছো, নাকি তুমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২৮

ٱذْهَب بِّكِتَـٰبِى هَـٰذَا فَأَلْقِهْ إِلَيْهِمْ ثُمَّ تَوَلَّ عَنْهُمْ فَٱنظُرْ مَاذَا يَرْجِعُونَ

Take this letter of mine and deliver it to them, then withdraw and see how they respond.”

তুমি এই আমার পত্রটি নিয়ে যাও, তারপর তা তাদের কাছে নিক্ষেপ কর (পৌঁছে দাও)। এরপর তাদের থেকে সরে দাঁড়াও এবং লক্ষ্য করো, তারা কী জবাব দেয়।

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:২৯

قَالَتْ يَـٰٓأَيُّهَا ٱلْمَلَؤُا۟ إِنِّىٓ أُلْقِىَ إِلَىَّ كِتَـٰبٌ كَرِيمٌ

The Queen said, “O chiefs, a noble letter has been delivered to me.

সে (রানি) বলল, ‘হে সভাসদগণ! আমার কাছে এক সম্মানিত পত্র নিক্ষিপ্ত (প্রেরিত) হয়েছে।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর
২৭:৩০

إِنَّهُۥ مِن سُلَيْمَـٰنَ وَإِنَّهُۥ بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

It is from Solomon, and it reads, ‘In the name of Allah, the Most Compassionate, the Most Merciful.

‘নিশ্চয় এটা সুলাইমানের পক্ষ থেকে। আর নিশ্চয় এটা (শুরু করা হয়েছে) পরম করুণাময় পরম দয়ালু আল্লাহর নামে।’

যাচাইকৃত তাফসীর নেই

যাচাইকৃত শব্দার্থ নেই

◈ তাফসীর

নোট

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়

এই ডিভাইসে সংরক্ষিত; অ্যাকাউন্টে সিঙ্ক করা যায়