এই আয়াতের তাফসীর

সূরা ১০ : আয়াত ৪০

সূরা ১০ : আয়াত ৪০

وَمِنْهُم مَّن يُؤْمِنُ بِهِۦ وَمِنْهُم مَّن لَّا يُؤْمِنُ بِهِۦ ۚ وَرَبُّكَ أَعْلَمُ بِٱلْمُفْسِدِينَ

আর তাদের (মুশরিকদের) মধ্যে কেউ কেউ (মৃত্যুর পূর্বে) কুরআনের প্রতি ঈমান আনবে এবং কেউ কেউ (মৃত্যু পর্যন্ত) তাতে ঈমান আনবে না। আর তোমার রব ফ্যাসাদ সৃষ্টিকারীদের(১৯) ব্যাপারে অধিক জ্ঞাত।

তাফসীর আহসানুল বায়ান

আর তাদের মধ্যে এমন কতক লোক আছে যারা এতে বিশ্বাস করবে এবং এমন লোকও আছে যে, তারা এতে বিশ্বাস করবে না। আর তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদেরকে ভালরূপে জানেন। [১]

[১] তিনি ভালভাবে অবগত আছেন যে, হিদায়াতের উপযুক্ত কে? সুতরাং তাকে হিদায়াত দান করেন। আর এও অবগত আছেন যে, ভ্রষ্টতার উপযুক্ত কে? সুতরাং তার জন্য ভ্রষ্টতার সকল পথ খুলে দেন। তিনি ন্যায়পরায়ণ, তাঁর কোন কর্মে অবিচারের কোন লেশমাত্র নেই। যে যার উপযুক্ত, তিনি তাকে তাই দান করে থাকেন।

অন্য ভাষার তাফসীর · ৭