এই আয়াতের তাফসীর

সূরা ১০ : আয়াত ৫২

সূরা ১০ : আয়াত ৫২

ثُمَّ قِيلَ لِلَّذِينَ ظَلَمُوا۟ ذُوقُوا۟ عَذَابَ ٱلْخُلْدِ هَلْ تُجْزَوْنَ إِلَّا بِمَا كُنتُمْ تَكْسِبُونَ

অতঃপর যালিমদেরকে (শাস্তিতে প্রবেশ করানো হলে এবং তারা তা থেকে বেরিয়ে যাওয়ার আবেদন করলে) বলা হবে, (জাহান্নামের) চিরস্থায়ী শাস্তির স্বাদ গ্রহণ করো। তোমরা যা উপার্জন করতে, তারই প্রতিফল ছাড়া আর কিছু কি তোমাদেরকে দেওয়া হচ্ছে?

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

তারপর যারা যুলুম করত তাদেরকে বলা হবে, ‘স্থায়ী শাস্তি আস্বাদন কর; তোমরা যা করতে, তোমাদেরকে কেবল তারই প্রতিফল দেয়া হচ্ছে [১]।’

[১] এটা তাদেরকে ধমকের সুরে বলা হবে। কারণ তারা এ আযাবকে অস্বীকার করেছিল। সূরা আত-তুরের ১৩-১৬ নং আয়াতেও তা বর্ণিত হয়েছে।

অন্য ভাষার তাফসীর · ৭