এই আয়াতের তাফসীর

সূরা ১০ : আয়াত ৫৩

সূরা ১০ : আয়াত ৫৩

وَيَسْتَنۢبِـُٔونَكَ أَحَقٌّ هُوَ ۖ قُلْ إِى وَرَبِّىٓ إِنَّهُۥ لَحَقٌّ ۖ وَمَآ أَنتُم بِمُعْجِزِينَ

আর তারা (মুশরিকরা) তোমাকে জিজ্ঞেস করে, (আমাদেরকে যে শাস্তির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে,) তা কি সত্যিই বাস্তব? (তাদেরকে) বলো, হ্যাঁ, আল্লাহর কসম! তা অবশ্যই সত্য; আর তোমরা তা থেকে কখনোই রক্ষা পেতে পারবে না।(২৫)

তাফসীর আবু বকর যাকারিয়া (পূর্ণ পাঠ)

আর তারা আপনার কাছে জানতে চায়, ‘এটা কি সত্য?’ বলুন, ‘হ্যাঁ, আমার রবের শপথ এটা অবশ্যই সত্য [১] আর তোমরা মোটেই অপারগকারী নও।’

[১] এখানে আল্লাহ্ তা'আলা তাঁর নবীকে আল্লাহর সত্বার শপথ করে কেয়ামত যে আসন্ন তা বলতে নির্দেশ দিচ্ছেন। পবিত্র কুরআনের আরো দুটি স্থানে এ ধরণের নির্দেশ এসেছে, [যেমন সূরা সাবাঃ ৩, এবং আত-তাগাবুনঃ ৭] মূলতঃ কেয়ামতের ব্যাপারটি বিশেষ গুরুত্বের দাবী রাখার কারণেই আল্লাহ্‌ তাঁর নবীকে শপথ করে বলার নির্দেশ দিয়েছেন।

অন্য ভাষার তাফসীর · ৭