এই আয়াতের তাফসীর

সূরা ১২ : আয়াত ৮

সূরা ১২ : আয়াত ৮

إِذْ قَالُوا۟ لَيُوسُفُ وَأَخُوهُ أَحَبُّ إِلَىٰٓ أَبِينَا مِنَّا وَنَحْنُ عُصْبَةٌ إِنَّ أَبَانَا لَفِى ضَلَـٰلٍ مُّبِينٍ

(স্মরণ করো) যখন তারা (ইউসুফের সৎ ভাইয়েরা) বলেছিল: ‘নিশ্চয় ইউসুফ ও তার (সহোদর) ভাই (বিনইয়ামিন) আমাদের পিতার নিকট আমাদের চেয়ে অধিক প্রিয়; অথচ আমরা (দশ ভাই) বৃহৎ সংখ্যার একটি দল। নিশ্চয় আমাদের পিতা সুস্পষ্ট ভুলের মধ্যে আছেন।’

তাফসীর আহসানুল বায়ান

(স্মরণ কর) যখন তারা (তার ভাইরা) বলেছিল, ‘আমাদের পিতার নিকট ইউসুফ এবং তার (সহোদর) ভাই[১] (বিনয়ামীন)ই আমাদের চেয়ে অধিক প্রিয়, অথচ আমরা একটি (সংহত) দল,[২] আমাদের পিতা তো স্পষ্ট বিভ্রান্তিতে আছেন। [৩]

[১] 'তার (সহোদর) ভাই' বলে বিনয়্যামীনকে বুঝানো হয়েছে।

[২] অর্থাৎ, আমরা দশ ভাই শক্তিশালী ও সংখ্যাগরিষ্ঠ। আর ইউসুফ ও বিনয়্যামীন মাত্র দুইজন। এর পরেও তারা আমাদের পিতার চক্ষুর শীতলতা ও মনের প্রফুল্লতা!

[৩] এখানে বিভ্রান্তির অর্থ হল ভুল; যা তাঁদের ধারণা অনুযায়ী তাঁদের পিতা ইউসুফ ও বিনয়্যামীনকে অধিক ভালবেসে করেছিলেন।

অন্য ভাষার তাফসীর · ৭