এই আয়াতের তাফসীর

সূরা ১৪ : আয়াত ৪৬

সূরা ১৪ : আয়াত ৪৬

وَقَدْ مَكَرُوا۟ مَكْرَهُمْ وَعِندَ ٱللَّهِ مَكْرُهُمْ وَإِن كَانَ مَكْرُهُمْ لِتَزُولَ مِنْهُ ٱلْجِبَالُ

আর (মুহাম্মাদকে হত্যা ও তার দা‘ওয়াতকে নিঃশেষ করতে) তারা নিজেদের ষড়যন্ত্র করেছিল; অথচ আল্লাহর নিকট তাদের সেই ষড়যন্ত্র (এর প্রাপ্য শাস্তি) বিদ্যমান। আর তাদের ষড়যন্ত্র এমন ছিল যে, তার দ্বারা পাহাড়ও টলে যাওয়ার উপক্রম হতো।

সংক্ষিপ্ত তাফসীর

৪৬. বরং যালিম সম্প্রদায়ের বাসস্থানে থাকা লোকগুলো নবী মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে হত্যা করা এবং তাঁর দা’ওয়াতকে নিঃশেষ করার জন্য ষড়যন্ত্র করেছে। আল্লাহ তা‘আলা তাদের পরিকল্পনা সম্পর্কে জানেন। তাঁর নিকট কোন কিছুই গোপন নয়। বস্তুতঃ তাদের পরিকল্পনা অত্যন্ত দুর্বল। আর এ দুর্বলতার দরুনই তা কোন পাহাড় বা অন্য কিছু নিজ জায়গা থেকে সরিয়ে দিতে সক্ষম নয়। যা আল্লাহর শক্তিশালী পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত।
অন্য ভাষার তাফসীর · ৭